৫ ঘণ্টায় কামরূপ-কামাক্ষা! বন্দে ভারত এক্সপ্রেসের নতুন ট্রেন ছুটবে যে পথে...

Guwahati New Jalpaiguri Vande Bharat Express: সম্ভবত নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার এবং নিউ বোঙ্গাইগাঁওয়ে থামবে এই ট্রেন।

inscript
২ মিনিট
৫ ঘণ্টায় কামরূপ-কামাক্ষা! বন্দে ভারত এক্সপ্রেসের নতুন ট্রেন ছুটবে যে পথে...

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস। কয়েকঘণ্টার মধ্যে উত্তরবঙ্গ সফর হয়ে উঠেছে আরামদায়ক এবং সহজ। এবার অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে সোজা উত্তর পূর্ব ভারতে। নিউ জলপাইগুড়িতে নেমে যদি ঘুরে আসতে চান উত্তরপূর্বের বিখ্যাত শহরে, সময় লাগবে মাত্র কয়েক ঘণ্টা। গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি ট্রেন চালু হতে চলেছে এপ্রিল মাসেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্ভবত ১৪ এপ্রিল গুয়াহাটি এবং নিউ জলপাইগুড়ি সংযোগকারী উত্তর পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR) ইতিমধ্যেই এই অঞ্চলে ভারতের দ্রুততম ট্রেনের যাত্রা শুরুর প্রস্তুতি শুরু করেছে।

এপ্রিল মাসেই গুয়াহাটি সফরে যাওয়ার কথা নরেন্দ্র মোদির। সেই সময়েই উত্তর-পূর্বের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চালু করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। উত্তর পূর্ব সীমান্ত রেল বর্তমানে পশ্চিমবঙ্গে শুধুমাত্র হাওড়া এবং নিউ জলপাইগুড়ির মধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস চালায়।রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত ৬ মার্চই জানিয়েছিলেন, বন্দে ভারত এক্সপ্রেস ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যেই সিকিমের রংপো অবধি চলাচল করবে।

বন্দে ভারত এক্সপ্রেসের সর্বোচ্চ বাণিজ্যিক গতি ঘণ্টায় ১৬০ কিমি। পরীক্ষার সময় প্রতি ঘণ্টায় ১৮০ কিমি গতিবেগে চালানো হয়েছে এই ট্রেন। কিন্তু এত জোরে ট্রেন চালানোর মতো রেললাইনই নেই ভারতে। বেশিরভাগ ভারতীয় রেললাইন এই ধরনের উচ্চ গতির ট্রেনের যাতায়াত সামলাতে সক্ষম নয়। সেই কারণেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি সর্বোচ্চ ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতেই চালানো হয়। নতুন এই গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি ট্রেনটি সর্বোচ্চ প্রতি ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতেই চালানো হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মাত্র ৪ ঘণ্টায় দেশের জনপ্রিয়তম সৈকতে পাড়ি! বন্দে ভারত ট্রেন ছুটবে এবার যে গন্তব্যে

Mumbai Goa Vande Bharat Train: এখন কোনও এক্সপ্রেস ট্রেনে মুম্বই থেকে গোয়া যেতে কমপক্ষে ৮ ঘণ্টা সময় লাগে।

ট্রেনের গতি আসলে নির্ভর করে রোলিং স্টক ক্ষমতা এবং রেললাইনের ক্ষমতার উপর। প্রথমটি বন্দে ভারত এক্সপ্রেসের ক্ষেত্রে খুব বেশি। উল্লেখ্য, রাজধানী এক্সপ্রেস এবং শতাব্দী এক্সপ্রেসও উত্তর-পূর্বে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিতে চলে।

নিউ জলপাইগুড়ি এবং গুয়াহাটির মধ্যে দূরত্ব প্রায় ৪৬০ কিলোমিটার। নতুন এই বন্দে ভারত ট্রেনটি পাঁচ ঘণ্টার মধ্যেই এই দূরত্ব অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। সম্ভবত নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার এবং নিউ বোঙ্গাইগাঁওয়ে থামবে এই ট্রেন। নিউ জলপাইগুড়ি-হাওড়া লাইনে বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পরে, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার বাসিন্দাদের মধ্যেও এই ট্রেনের দাবি ওঠে। তবে, রেল কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছে যে শতাব্দী এক্সপ্রেসের মতোই, বন্দে ভারত এক্সপ্রেস সেই লাইনেই চলবে যেখানে একই দিনে ফিরতি যাত্রা শেষ করা যেতে পারে। তাই নিউ জলপাইগুড়ির বাইরে যাত্রাপথ বাড়ানো সম্ভব নয়।

১৭ মার্চ জারি করা একটি চিঠিতে, NFR-এর প্রধান যান্ত্রিক প্রকৌশলী জ্যোতিন্দ্র ডিজি বন্দে ভারত এক্সপ্রেস সুষ্ঠুভাবে চালানোর জন্য বিভিন্ন সহযোগী পরিষেবা প্রস্তুত করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন। বন্দে ভারত ট্রেনটি এপ্রিলের মাঝামাঝিই গুয়াহাটি এবং নিউ জলপাইগুড়ির মধ্যে প্রথম পরিষেবার প্রদান করবে এ একপ্রকার নিশ্চিত। তার আগে রেলের যান্ত্রিক বিভাগকে গুয়াহাটি এবং নিউ জলপাইগুড়ির কোচিং ডিপোতে প্রশিক্ষিত জনবল মজুত রাখতে, রক্ষণাবেক্ষণের খুচরো যন্ত্রাংশের ব্যবস্থা করতে, অন-বোর্ড হাউসকিপিং পরিষেবা (OBHS) প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেন চালানোর জন্য প্রশিক্ষিত কর্মীদের একটি দল গঠন করার জন্য বৈদ্যুতিক বিভাগকেও নির্দেশ দেওয়া হয়েছে।

তবে দেশে যতটা পরিমাণ বন্দে ভারত ট্রেনের উৎপাদন হওয়ার কথা, বাস্তবে সেই গতি বড়ই ধীর। বছরে ৩৫টি বন্দে ভারত ট্রেন তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে এগোলেও ২০২২-২৩ সালে এখনও অবধি মাত্র আটটি রেক তৈরি করা হয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।