বন্দি ইহুদিদের ছাড়তে নতুন শর্ত হামাসের, ইজরায়েলের গাজা-দখলের দাবি আদতে কতখানি সত্যি?

Israel-Hamas War: একদিকে যখন গাজাকে হামাসশূন্য বলে ঘোষণা করছে ইজরায়েল, সেখানে ৭০ জন অপহৃত ইজরায়েলি বন্দিকে মুক্তি দিতে যুদ্ধশান্তির শর্ত রাখতে চাইছে হামাস।

Sohini Das
৩ মিনিট
বন্দি ইহুদিদের ছাড়তে নতুন শর্ত হামাসের, ইজরায়েলের গাজা-দখলের দাবি আদতে কতখানি সত্যি?

একদিকে গাজা দখলের আনন্দে আত্মহারা নেতানিয়াহু সেনা। দীর্ঘ ষোলো বছর পর ফের গাজা দখল করেছে ইজরায়েল, তেমনটাই দাবি করা হয়েছে ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী যোয়াভ গ্যালান্টের তরফে। তাদের দাবি, এত দিনে ক্ষমতাচ্যুত হয়েছে হামাস। অরক্ষিত তাঁদের ঘাঁটি। গাজা ছেড়ে পালাচ্ছে জঙ্গিরা। অন্য দিকে, ইজরায়েল থেকে অপহৃত বন্দিদের ছাড়ার ব্যাপারে ইজরায়েলের দিকে নতুন করে শর্ত ছুড়ে দিল হামাসরা। আসলে চলছেটা কী গাজায়?

গোটা বিশ্বের যুদ্ধবিরতির আহ্বান কার্যত অগ্রাহ্য করে গাজায় আক্রমণের মাত্রা বাড়িয়ে গিয়েছে ইজরায়েল। হাসপাতাল থেকে শহরের প্রাচীনতম গির্জা, শরণার্থী শিবির- কোনও কিছুকেই ছাড়েনি নেচানিয়াহু বাহিনী। একের পর এক হাসপাতালকে নিশানা করা হয়েছে। চালানো হয়েছে রকেট হামলা। লাগাতার হামলা ও হিংসার দাপটে এখনও পর্যন্ত ১১ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার মধ্যে অর্ধেকেরও বেশি অংশ জুড়ে রয়েছে কেবল শিশু। শহর জুড়ে লাশের পাহাড়। গত আটত্রিশ দিনে এত মৃত্যু দেখেছে প্যালেস্টাইন, যে তাদের জন্য ছোট পড়ছে সমস্ত গণকবরই।

হামলার পর হামলায় ক্রমশ কোণঠাসা গাজা। তবে কি প্যালেস্টাইনের সশস্ত্র জঙ্গি সংগঠন হামাসও নতিস্বীকারও মুখে। একদিকে যখন গাজাকে হামাসশূন্য বলে ঘোষণা করছে ইজরায়েল, সেখানে ৭০ জন অপহৃত ইজরায়েলি বন্দিকে মুক্তি দিতে যুদ্ধশান্তির শর্ত রাখতে চাইছে হামাস। তা-ও বরাবরের নয়। মাত্র পাঁচ দিনের জন্য যুদ্ধবিরতির শর্ত রেখেছে হামাস। যাতে ওই ৫ দিনে মানুষ অন্তত নিজের জন্য একচিলতে নিরাপদ আশ্রয় খুঁজে নিতে পারে গাজার মানুষ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইহুদি আগ্রাসনের মুখে 'ঠুঁটো জগন্নাথ'! কেন নিজস্ব সেনাবাহিনী নেই প্যালেস্টাইনের?

Israel Hamas War: গাজার জনসংখ্যায় দুই তৃতীয়াংশই তাদের ঘর ছেড়ে পালিয়েছে। ইজরায়েলি আক্রমণের মুখে না গাজার কোনও রকম প্রতিরক্ষা নেই। শুধু গাজা কেন,গোটা প্যালেস্টাইনেরই কোনও নিজস্ব প্রতিরক্ষা নেই।

সেই ৭ অক্টোবর অতর্কিতে ইজরায়েলে ঢুকে হামলা চালিয়েছিল হামাস বাহিনী। তার পরেই হামাসের বিরুদ্ধে কার্যত যুদ্ধঘোষণা করে দেয় নেতানিয়াহু সরকার। তার পর থেকেই লাগাতার ভয়ঙ্কর সব হামলা চালিয়ে গিয়েছে ইজরায়েল। যাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গাজার সাধারণ নিরপরাধ মানুষের, শিশুদের। ১১ হাজার মানুষ সেখানে মারা গিয়েছে ইতিমধ্য়েই। দিন কয়েক আগেই চার ঘণ্টার জন্য যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছিল ইজরায়েল। তবে সেই ফাঁকে হামলার প্রাবাল্য বেড়েছে আরও কয়েক গুণ। গাজার সবচেয়ে বড় হাসপাতাল কমপ্লেক্স আল শিফা কার্যত ঘিরে রেখেছিল ইজরায়েলি সেনা। কোনও মতে প্রাণ হাতে করে হাসপাতাল থেকে পালিয়েছেন অসংখ্য মানুষ। তার মধ্যে যেমন অসুস্থ রোগীরা রয়েছেন, তেমনই রয়েছেন হাসপাতালকে নিরাপদ ভেবে আশ্রয় নেওয়া মানুষগুলি।

গত কয়েক দিনে হামলার মাত্রা দফায় দফায় বাড়িয়েছে ইজরায়েলি সেনা। এই পরিস্থিতিতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে হামাস সেনা। যে কোনও ভাবে হামলার এই ভয়ঙ্কর ঢেউয়ের হাত থেকে দেশভূমিকে বাঁচাতে ইজরায়েলের সামনে শেষ তুরুপের তাসটাই রাখতে চাইছে হামাস বাহিনী। ইজরায়েলি ফৌজের সঙ্গে সাময়িক সমঝোতার বার্তা দিয়েছে। অন্তত ৫ দিনের যুদ্ধবিরতির দাবি জানিয়েছে তারা ইজরায়েলকে। তার পরিবর্তে হামাসের কবলে থাকা ৫০ জন বন্দিকে মুক্তি দেওয়ার শর্ত দিয়েছে তারা। প্রয়োজনে বন্দির সংখ্যা বাড়িয়ে ৫০ থেকে ৭০-ও করা যেতে পারে বলে জানানো হয়েছে হামাসের তরফে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সন্তানের মৃতদেহও আসবে যে কোনওদিন! রোজ ২০০ লাশকে কাফন পরাচ্ছেন গাজার এই বৃদ্ধ

Gaza Death toll : "আমি বাচ্চাদের টুকরো টুকরো অঙ্গগুলি একটি কাফনে যখন রাখি, হৃদয়-মস্তিষ্ক সব গুঁড়িয়ে যায়। এই বাচ্চাদের কী দোষ?” প্রশ্ন আল-মাঘরির।

বহু দিন ধরে ইজরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে চলেছে নিরপেক্ষ রাষ্ট্র কাতার। যাবতীয় কথাবার্তা, নেগোশিয়েশন চলে তাদের মাধ্যমেই। সম্প্রতি নাকি ইজরায়েলের সঙ্গে কাতারের মাধ্যমেই কথা বলেছে হামাসরা। দেওয়া হয়েছে নতুন বার্তা। হামাসের অভ্যন্তরীণ আল কাসাম ব্রিগেডের টেলিগ্রাম চ্যানেলে আনা হয়েছে ওই প্রস্তাব। যেখানে বলা হয়েছে, ওই ৭০ জন পণবন্দিকে মুক্তি দিতে রাজি তারা। যাদের ছাড়া হবে, তাঁদের মধ্য মহিলা ও শিশু। ইতিমধ্যেই ইজরায়ালের কাছে কাতারের মাধ্যমে এই খবর পৌঁছে দেওয়া হয়েছে।

হামাসের এই প্রস্তাব যদি ইজরায়েল মেনে নেয়, তাহলে ওই পাঁচদিন গাজায় সম্পূর্ণ রকম যুদ্ধ বন্ধ রাখতে হবে। ওই পাঁচটা দিন ইহুদি আগ্রাসনে আহত গাজাবাসীর চিকিৎসা করা হবে। ত্রাণও বিতরণ করা হবে গাজা শহরে। যদি যতদূর জানা যাচ্ছে, হামাসের দেওয়া সত্তর জনের প্রস্তাবে সন্তুষ্ট নয় ইজরায়েল। ন্যূনতম ১০০ জন বন্দিকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার।

যুদ্ধবিরতির অনুরোধ তো দীর্ঘদিন ধরেই ইজরায়েলের কাছে করে আসছে রাষ্ট্রপুঞ্জ। আরব দেশগুলি ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে। আমেরিকা পক্ষে থাকলেও সাম্প্রতিক দিনে নাকি যুদ্ধে হামলার আঁচ কমানোর আর্জি জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এতশত অনুরোধ-উপরোধেও নিজেদের অবস্থান থেকে সরেনি ইজরায়েল। হামাসের এই প্রস্তাবও কি আদৌ মেনে নিতে চাইবে ইজরায়েল সরকার? আদৌ কি পাঁচদিন সময় দেবে তাঁরা ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাবাসীকে, সেটাই দেখার।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।