তুলসী থেকে কুলেখাড়া, আজও বাংলার ভরসা গাছপালাই

Natural medicines: আগুন জ্বালাতে শেখা ও চাকা আবিষ্কারের সঙ্গে সঙ্গে শিখে নিতে হয়েছে হাতের কাছে থাকা গাছপালার সাহায্যে নিজেকে নিজেই সারিয়ে ফেলতে পারার অপূর্ব কৌশল।

Jagannathdeb Mondal
৩ মিনিট
তুলসী থেকে কুলেখাড়া, আজও বাংলার ভরসা গাছপালাই

সৃষ্টির পর আদিম অবস্থা থেকে যখন একটু একটু করে প্রাণের চরাচর জেগে উঠেছে, তখন থেকেই প্রতিনয়ত লড়াই করতে হয়েছে টিকে থাকার জন্য। খাদ্য সংগ্রহ, হিংস্র পশুর থেকে আত্মরক্ষা, আগুন জ্বালাতে শেখা ও চাকা আবিষ্কারের সঙ্গে সঙ্গে শিখে নিতে হয়েছে হাতের কাছে থাকা গাছপালার সাহায্যে নিজেকে নিজেই সারিয়ে ফেলতে পারার অপূর্ব কৌশল।

এই বিদ্যা কিন্তু একদিনে আয়ত্ত হয়নি, দিনের পর দিন ধরে কত না-এর ভিতর দিয়ে, কত নিপুণ মনঃসংযোগ, সূক্ষ্ম ও সজাগ দৃষ্টিতে শিখে নিতে হয়েছে। তারপর অতি যত্নে আয়ত্ত করা বনৌষধির রূপকথা রক্তের ভেতরে ছড়িয়ে পড়েছে শ্রুতির মাধ্যমে, ছড়িয়ে পড়েছে প্রজন্ম-পরম্পরায়।

কোন ঋতুতে কোন গাছ জন্মাচ্ছে, কোন সময়ে কোন গাছের ফল পাকল, শরীরে ক্ষতচিহ্ন নিয়ে কোন পশুপাখি কোন গাছের বাকলে গা ঘষল, কোন পাতা চিবিয়ে খেল- এই দিকেও রাখতে হয়েছে চোখ। গাছের কোন অংশের ব্যবহার কীসের সঙ্গে- এও এক পাঠ বইকি। অফুরন্ত বৈচিত্র্যময় গাছপালা ও মানুষের প্রকৃতির স্বাভাবিক ও সহজ যোগ মানুষকে আপনা-আপনি দিয়েছিল আরোগ্য-উপায়।

যে-কোনও সামান্য অসুখে হয়তো ঠান্ডা লাগা, মৃদু পেটখারাপ, কাশি, হাতে-পায়ে ব্যথা, সঙ্গে সঙ্গে মুঠো মুঠো ওষুধ খেয়ে নেওয়া অক্লেশে- এর ফলে সুদূরপ্রসারী প্রভাব ও বিভিন্ন পার্শ্ব-প্রতিক্রিয়া পড়ে শরীরে। জীবন এমনই দ্রুত হয়ে গেছে, স্থিরতার কোনও চিহ্ন নেই, একটু শ্রী একটু সেবার ঠান্ডা হাত ধীরে ধীরে লুপ্ত যেন।

বয়স্ক ঠাকুমা-দিদিমারা কীভাবে, কত যত্নে ভোরের শিশিরে, সন্ধের আঁধারে পায়ে হেঁটে আমাদের অসুখের কথা শুনে নিদান দিতেন বনৌষধির। নিদান দিয়েই ক্ষান্ত হতেন না, শিখিয়ে দিতেন গাছপালা ও প্রয়োগের নিয়ম। এইসব আশ্চর্য মানুষদের মৃত্যুর সঙ্গে সঙ্গেই অবসান হয়ে যাবে এই বিদ্যার। গাছপালার বিভিন্নতাও কত কমে এসেছে আগের থেকে। নিচে মুখে মুখে প্রচলিত সেই আবহমান বনৌষধির সামান্য কিছু উল্লেখ করা হলো।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বেসনে চুবিয়ে শাপলার ভেলাভাজা! ওপারের হেঁশেলে লুকিয়ে অচেনা রান্নার গন্ধ

Folk culture: এই হেঁশেল-কথন শুনলে খুলে যাবে তুলে রাখা কাপড়ে গিঁট বেঁধে রাখা অনেকদিনের ঘ্রাণ, অনেক গল্পের ভান্ডার।

জ্বরজারি বা ঘন ঘন সর্দি লাগাতে তুলসীপাতার রস তো রীতিমতো প্রাণদায়িকা। খালি পেটে এই রস মধু দিয়ে দু'-তিনদিন খেলেই ম্যাজিক। প্রসঙ্গগত উল্লেখ, শেফালি পাতা অর্থাৎ শিউলিপাতার রসও খুব উপকারী।

যে-কোনও পেটখারাপ বা পেট ব্যথায় থানকুনি পাতা খুবই কাজের। দুপুরে পাতলা করে খাওয়া যেতে পারে গাঁদালপাতার ঝোল। ধৈর্য ধরে একটু গন্ধ সহ্য করতে হবে আর কী।

বরশিলা থেকে এপারে আসা দিদিমার হাত দু'টি বড় লক্ষ্মীমন্ত ছিল। দেখতাম কৃমিনাশের জন্য কীভাবে কালমেঘ পাতা শিলে বেটে ছায়ায় শুকিয়ে ছোট ছোট বড়ি তৈরি করে কৌটোয় রেখে দিত স্নেহ ও মমতার মায়া মিশিয়ে।

চোতক্ষ্যাপা বলে এক ধরনের রোগের কথা শোনা যেত আগে। চৈত্র-দুপুরের ঠা ঠা রোদ গেলে মাথা বিগড়ে যেত। তখন মাথায় খানিক ঘৃতকুমারীর শীতল শাঁস (অ্যালোভেরা) ঘষে, পুকুরের পাঁকে গেঁথে রাখা ডাব তুলে এনে জল খাইয়ে, ঘন ঘন বেলের পানা খাইয়ে এই ক্ষ্যাপামোর উপশম ঘটানো হতো।

বাড়ির দক্ষিণে নিমগাছ লাগানোর বিধি ছিল। এই হাওয়া রোগনাশক ও উপশমকারী। চামড়ার রোগ হলে, ঘা-প্যাঁচড়া হলে নিমপাতা গরমজলে ফুটিয়ে, ধুইয়ে দিলে শুকিয়ে আসত ব্যথা। সাদা গরম জলে নিমপাতা ফোটাতে ফোটাতে ঘন এক রং ধরত।

অতীত দিনে অর্থনৈতিক ভিত্তি ছিল টলোমলো, কিন্তু প্রাণশক্তি টানটান ও প্রকৃতির সমারোহ এই বিদ্যাকে পরিপুষ্ট করেছিল। এই যে আমি শ্বাস নিচ্ছি হাওয়ায়, ভাত খেতে পারছি, বেঁচে থাকছি- এ তো সম্ভব হতো না, যদি না পূবপুরুষ, পূর্বনারীরা বেঁচে থাকার কতরকম কৌশল ধীরে আয়ত্তে না করে নিতেন। প্রণাম সেইসব ধাই-মা, সেই গাছপালার গুণ জানা, ধাতুপাথরের গুণ জানা মানুষদের।

ধীরে ধীরে রক্ত, স্মৃতি ও শ্রমের ভেতরে গড়ে ওঠা বিদ্যা অনেক ঝড়ঝাপটার পরেও সম্পূর্ণ মুছে যেতে পারে না।

মাথাধরায় আদা চা, পেটখারাপে কাঁচকলা-পেঁপে, অনিদ্রায় শুষনি শাক, রক্ত বৃদ্ধিতে কুলেখাড়া- এইভাবে এখনও টিকে আছে পুরনো মানুষদের তৈরি প্রকৃতির কাছ থেকে সংগ্রহ করা আদিম ও সহজ বিদ্যা। এই ক্ষীণ গাছপালার রেখা ধরে পিছনের দিকে হাঁটতে শুরু করলে আমরা পৌঁছে যেতে পারব লুপ্ত বনৌষধির মহারণ্যে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।