তাপমাত্রা ৪০ পার! তীব্র তাপপ্রবাহে সুস্থ থাকতে এই খাবারগুলি ভুলেও খাবেন না

Piya Saha
৩ মিনিট
তাপমাত্রা ৪০ পার! তীব্র তাপপ্রবাহে সুস্থ থাকতে এই খাবারগুলি ভুলেও খাবেন না

রেকর্ড ছুঁয়েছে তাপমাত্রার পারদ। প্রচন্ড দাবদাহে বৈশাখের প্রায় দশদিন পরেও অধরা রয়ে গেছে কালবৈশাখী। গতকাল মহানগর-সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।সাথে অস্বস্তি বাড়িয়েছে লু বা গরম বাতাস। এ অবস্থায় এখনই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও মেলেনি স্বস্তির খবর। বরং হাওয়া অফিস জানাচ্ছে যে আরও অন্তত তিনদিন এই দহন অব্যাহত থাকবে।

এ অবস্থায় আট থেকে আশি সকলেই অসুস্থ হয়ে পড়ছেন। অতিরিক্ত তাপের কারণে শরীরে প্রয়োজনীয় জল, খনিজ এবং পুষ্টি উপাদান ঘাটতি তৈরি হচ্ছে। ফলে একটুতেই ক্লান্ত হয়ে পড়ছে শরীর। খাবার খেতেও অনীহা আসছে। সাথে রয়েছে জ্বর ও পেট খারাপ। চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন, ' প্রচন্ড গরমে শরীর ঠিক রাখতে সঠিক খাবার এবং বেশি করে জল খাওয়া উচিত'। কী ধরণের খাবার খাবেন এবং কোন খাবারগুলি এড়িয়ে চলবেন নিজেকে সুস্থ রাখতে জেনে নিন -

কোন খাবারগুলি একেবারেই খাবেন না ?

চিকিৎসকদের মতে প্রচণ্ড গরমে যে খাবারগুলি শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় সেগুলি এইসময় এড়িয়ে চলুন। খেয়াল রাখবেন প্রতিদিনের আহারে উচ্চ মাত্রায় প্রোটিনযুক্ত খাবার যেন খুব বেশি পরিমাণে না থাকে। কারণ এই খাবারগুলির কারণে কিডনির ওপর চাপ পড়ে। ফলে শরীরে অতিরিক্ত জলের প্রয়োজন হয়। আবার ভারী তেলমশলাযুক্ত খাবার খেলে হজমশক্তি বিঘ্নিত হয় ফলে দেহের তাপমাত্রা বাড়িয়ে দেয়।তাই চেষ্টা করুন হালকা সহজপাচ্য খাবার খাওয়ার। এক্ষেত্রে ছোলা, তিল এই ধরণের খাবার শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় ফলে এই গরমে এগুলি না খাওয়াই ভালো।

ফল ও সবজির পরিমাণ

প্রতিদিনের খাবারে সঠিক ফল এবং সবজি থাকলে তা শরীরকে অনেকখানি হাইড্রেট করবে। মিষ্টি এবং রসালো যে কোনো ফলে জলের পরিমাণ বেশি থাকে তাই এধরনের ফল খেতে পারেন প্রতিদিন। নিয়মিত তরমুজ খেতে পারেন যা শরীরে জলের চাহিদা পূরণ করবে। ভাত ,রুটি, ডাল যেন প্রতিদিনের খাবারে অবশ্যই থাকে। এধরনের খাবার শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। ফ্যাটের পরিমাণ সীমিত রেখে স্যুপও খেতে পারেন যা খুবই স্বাস্থ্যকর এই মরশুমে। টমেটো, করলা, চিচিঙ্গা, ভেন্ডি, বেগুন, শসা,ব্রকলিতে জল থাকায় এগুলি গরমকালে খুবই উপকারী। টক দই ও বিভিন্ন সবজি দিয়ে রায়তা বানিয়েও খেতে পারেন গরমকালে। কর্ন বা ভুট্টায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় তা সূর্যরশ্মি থেকে রক্ষা করে।তাই এসময় কর্ন দিয়ে স্যালাড বানিয়েও খেতে পারেন।তবে আলু ,আদা, ওল এইধরনের খাবারগুলি অল্প পরিমাণে গ্রহণ করুন।ফলের মধ্যে আম,কলা, আঙুর,প্রতিদিন খেতে পারেন। ডিম,মাংস বেশি পরিমাণে না খাওয়াই ভালো এই সময়।

জলের পরিমাণ

চিকিৎসকের মতে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির শরীরকে হাইড্রেট রাখতে প্রতিদিন কমপক্ষে ৮ গ্লাস জল খাওয়া প্রয়োজন। তবে গরমকালে শরীরে জলের চাহিদা মেটাতে অন্তত ১২ গ্লাস জল খাওয়া উচিত প্রতিদিন।গরমের মধ্যে আইসক্রিম, চকোলেট, চা,কফি কিংবা কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো লাগলেও তা মোটেও কার্যকরী নয়। ফ্রিজের জলের পরিবর্তে মাটির কুঁজোতে জল রেখে খেতে পারেন। এতে শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও কমবে আবার জল প্রাকৃতিক উপায়ে ঠাণ্ডাও থাকবে। এই সময় ঘোল, লস্যি কিংবা কচি ডাবের জল খেতে পারেন প্রতিদিন। এগুলির কোনো ক্ষতিকারক প্রভাব নেই শরীরে, উল্টে জল ও প্রয়োজনীয় পুষ্টি উপাদানের চাহিদাও মিটবে শরীরে। এ ধরনের পানীয় শরীর ঠাণ্ডা রাখতে সাহায্য করবে প্রচণ্ড গরমেও।

চিকিৎসকদের মতে গরমে ঘামের কারণে শরীর থেকে প্রচুর পরিমাণে সোডিয়াম বেরিয়ে যায়।এই ঘাটতি পূরণ করতে ঘন ঘন ওআরএস বা নুন চিনির জল খেতে পারেন। এছাড়া বেলের সরবত, আম পানাও শরীরের পক্ষে ভালো এবং সতেজ রাখতেও সাহায্য করবে আপনাকে।শরীরে ২% জলের ঘাটতিতেও মাথা ব্যাথা অনুভব হতে পারে। এমনকি স্মৃতিশক্তিও কমে যেতে পারে তাই চেষ্টা করুন গরমে পর্যাপ্ত পরিমাণে জল খেতে।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।