গার্লস হস্টেলের শৌচাগারে গোপন ক্যামেরা, ল্যাপটপে ৩০০ ভিডিও! অন্ধ্রে ফাঁস বিরাট কেলেঙ্কারি

Hidden Bathroom Camera: মেয়েদের হস্টেলের বাথরুমের ভিতর লুকানো ক্যামেরা আর সেই সব ক্যামেরায় বন্দি হওয়া প্রায় তিনশো আপত্তিজনক ভিডিও, পুলিশের হাতে এসেছে সেগুলিও।

inscript
২ মিনিট
গার্লস হস্টেলের শৌচাগারে গোপন ক্যামেরা, ল্যাপটপে ৩০০ ভিডিও! অন্ধ্রে ফাঁস বিরাট কেলেঙ্কারি

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের মধ্যেই সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ। সেই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। আরজি করের নির্যাতিতার সুবিচার চেয়ে পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা দেশ পথে নেমেছে। সেই রেশ কাটতে না কাটতেই ফের ভয়ঙ্কর ঘটনা অন্ধ্রপ্রদেশের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে। সেই কলেজের গার্লস হস্টেলে শৌচাগারের ভিতরে মিলেছে লুকানো ক্যামেরা। বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে পড়ুয়াদের মধ্যে।

অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার এসআর গুড়লাভেল্লেরু কলেজের ঘটনা। মেয়েদের হস্টেলের বাথরুমের ভিতর লুকানো ক্যামেরা আর সেই সব ক্যামেরায় বন্দি হওয়া প্রায় তিনশো আপত্তিজনক ভিডিও, পুলিশের হাতে এসেছে সেগুলিও। এই ঘটনায় ওই কলেজেরই এক ছাত্রকে আটক করেছে পুলিশ। তার ল্যাপটপটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। যেখান থেকে প্রায় ৩০০টি অশ্লীল ভিডিও উদ্ধার হয়েছে। পুলিশের অনুমান, টাকার বিনিময়ে সেই সব ভিডিওগুলি বাইরে বিক্রি করত অভিযুক্ত। এমনকী সেই ক্রেতাদের তালিকায় কলেজের অন্য ছাত্ররাও থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা। কলেজ ক্যাম্পাসে শুরু হয় ব্যাপক প্রতিবাদ। আরজি করের ঘটনার পর অন্ধ্রপ্রদেশের কলেজ হস্টেলে এই ঘটনায় বিরাট আকার নিয়েছে ছাত্রবিক্ষোভ। 'উই ওয়ান্ট জাস্টিসে'র সুরে সুর মিলিয়েছেন তাঁরাও।স্বাভাবিক ভাবেই এই ঘটনায় পড়ুয়াদের গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা গিয়েছে। অভিযুক্ত যুবকের নাম বিজয় কুমার বলে জানিয়েছে পুলিশ। সে ওই কলেজেরই চূড়ান্ত বর্ষের পড়ুয়া। ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
"আপনার মেয়েকে ইমার্জেন্সিতে নিয়ে এসেছি", ধর্ষিতার বাবা-মাকে ৩ বার ফোনে কী কী বলা হয়?

RG Kar Phone Calls: দ্বিতীয় ফোনে এক মহিলা বলেন, "আমি সহকারী সুপার। আপনার মেয়েকে আমরা ইমার্জেন্সিতে নিয়ে এসেছি। আপনি এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।"

A shocking incident has surfaced at Gudlavalleru College of Engineering in

, Andhra Pradesh, where a hidden camera was found in the hostel washroom on the evening of August 29, 2024. Reports indicate that over 300

  • আপনার জন্য আরও কিছু লেখা
তদন্ত নিয়ে আন্তরিক নয় মমতার সরকার! আরজি কর নিয়ে যা বললেন রাজনাথ সিং

Rajnath Singh on RG Kar Rape: প্রতিরক্ষা মন্ত্রী জোর দিয়ে বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকার মহিলাদের বিরুদ্ধে অপরাধকারীদের আটকাতে বেশ কিছু পদক্ষেপ করেছে।

were secretly recorded and allegedly sold to boys…

— Madhuri Adnal (@madhuriadnal)

প্রাথমিক ভাবে কলেজ কর্তৃপক্ষ ক্যামেরা উদ্ধার হওয়ার ঘটনাকে অস্বীকার করে। দীর্ঘদিন ধরেই কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানোর দাবি করে আসছেন পড়ুয়ারা। তেমন ভাবে সেই দাবিতে আমল দেয়নি পড়ুয়ারা। কিন্তু সাম্প্রতিক এই ঘটনা কার্যত অস্বস্তিতে ফেলেছে কর্তৃপক্ষকেও। একই ভাবে আরজি করের ঘটনার আবহে নারী নির্যাতন নিয়ে গোটা দেশ স্পর্শকাতর, সে সময় এমন একটি ঘটনা স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে অন্ধ্রপ্রদেশ প্রশাসনও।

ইতিমধ্যেই ওই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তেলগু দেশম পার্টির তরফে বিষয়টি প্রকাশ্যে আনা হয়েছে। জেলামন্ত্রী কোল্লু রবীন্দ্র-সহ জেলা কালেক্টর ও সুপারিনটেন্ডেন্ট অব পুলিশকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন তিনি। মুখ্য়মন্ত্রী পুত্র এবং দলের সাধারণ সম্পাদক নারা লোকেশ নিজের এক্স হ্যান্ডেলে জানান, বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকের তদন্তের নির্দেশ দেওয়া হবে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে ঘটনার তদন্তে উচ্চ-পর্যায়ের কমিটি গঠনের দাবি জানিয়েছেন অন্ধ্রপ্রদেশ কংগ্রেস কমিটির প্রধান ওয়াই এস শর্মিলা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।