`বেড়ালহাতি দুর্গা’! ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজো অন্য রকম
এখন এই পুজোয় আগের জৌলুস নেই, স্মৃতিটুকু সম্বল করেই এখন পুজো কাটে বাড়ির অনেক সদস্যের। আজও গলায় আঁচল জরিয়ে বরণ করেন ঘরের মেয়ে উমাকে। জৌলুস না হয় নাই থাকল, মেয়ে যে ঘরে আসছে এই বা কম কী?
ফলকহীন দরজা পার হলেই বিশাল উঠোন। দালানবাড়ি। বাড়িটি এখন নানা শরিকে ভাগ। এই বাড়ির পলেস্তরা খসা দেওয়ালে এখনও লেগে রয়েছে ইতিহাস, ঐতিহ্য আর প্রাচীনতার কথকতা। ভারত-বাংলাদেশ সীমান্তের বনগাঁ শহর সংলগ্ন ছয়ঘরিয়া এলাকায় প্রত্নস্তূপের মাঝে নিজের অস্তিত্ব রক্ষার জন্য সংঘর্ষ করছে প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের ছোটো ঠাকুরদা গৌরহরি বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজো। রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই শহরে জন্মগ্রহণ করেননি বা এখানে বসবাসও করতেন না। কিন্তু পারিবারিক দুর্গাপুজোর সময় যেখানেই থাকুন না কেন, এখানে চল...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে








