প্রবল বৃষ্টির মধ্যেও আগুন! কীভাবে পুড়ে ছাই হলো জ্যোতি বসুর স্মৃতিধন্য হলং বাংলো?

Hollong Bungalow Fire: আগুন লেগেই বাংলোতে থাকা একটি এসিতে বিস্ফোরণ হয়। কাঠের বাংলো হওয়াতে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত।

inscript
২ মিনিট
প্রবল বৃষ্টির মধ্যেও আগুন! কীভাবে পুড়ে ছাই হলো জ্যোতি বসুর স্মৃতিধন্য হলং বাংলো?

উত্তরবঙ্গে বৃষ্টি প্রবল। তবু, সেই প্রাবল্য আগুন নেভাতে পারল না। পুড়ে ছাই হয়ে গেল বাংলার এক ঐতিহ্য। আলিপুরদুয়ারের মাদারিহাটে জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলোতে বীভৎস আগুন। দাউদাউ করে জ্বলেছে উত্তরবাংলার হেরিটেজ এই বাংলো। আটটি ঘর পুড়ে ছাই। এমন বৃষ্টির আবহাওয়ার মধ্যে আগুন লাগল কীভাবে?

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডটি ঘটেছে। রাত ৯টা নাগাদ আগুন লাগার ঘটনা প্রথম নজরে আসে। আগুন লেগেই বাংলোতে থাকা একটি এসিতে বিস্ফোরণ হয়। কাঠের বাংলো হওয়াতে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশনের ডিএফও পারভিন কাসওয়াঁ জানিয়েছেন, হাসিমারা এবং ফালাকাটায় দমকলকে খবর দেওয়া হয়। জঙ্গলের ভিতরে গাড়ি নিয়ে দমকলকর্মীরা ঘণ্টাখানেক পরে ঢোকেন। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সমস্তটাই ছাই। তবে জাতীয় উদ্যান বন্ধ থাকায় বাংলোতে কোনও পর্যটক ছিলেন না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রিল তৈরিতেই ব্যস্ত! রেলের কবচের ব্যবস্থা কেন করতে পারলেন না রেলমন্ত্রী অশ্বিনী?

Kanchanjunga Express Accident Kavach: মানুষের প্রাণের মূল্য নেই অথচ স্টেশনগুলিকে প্রায় শপিংমল করে তোলার যুক্তি কোথায়?

১৯৬৭ সালে তৈরি হয় এই বনবাংলোটি। বছরখানেক আগেই বাংলোটির সংস্কার করা হয়। রাজ্য সরকারের বন দফতরের অন্যতম মূল্যবান সম্পত্তি ছিল হলং বাংলো। জলদাপাড়ার জঙ্গল ঘেরা এই সুদৃশ্য বনবাংলোয় রাজ্যের ভিভিআইপি থেকে আমলারা যেমন থাকতেন, দেশ-বিদেশের পর্যটকদরাও আসতেন নিয়মিত। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর অত্যন্ত পছন্দের ছিল এই বাংলো। প্রতি গ্রীষ্মে নিয়মিতই আসতেন তিনি।

পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের অধীনে রয়েছে এই বন বাংলো। জলদাপাড়া অভয়ারণ্যের মধ্যে দিয়ে প্রায় ৭-৮ কিমি পথ পেরিয়ে এই বাংলোর অবস্থান। যাতায়াতের ঘন সবুজ পথে হাতি, গণ্ডারের আনাগোনা। বর্ষার কারণে ১৫ জুন থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এই বাংলা বন্ধ রাখা হয়। নৈসর্গিক পরিবেশই এই বাংলোর প্রতি আকর্ষণের মূল কারণ। তবে হলং বাংলোর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখান থেকে সহজেই জলদাপাড়া এলিফ্যান্ট সাফারি করা যায়। এই ভয়াবহ আগুনের খবর প্রকাশ্যে আসতেই তাই সোশ্যাল মিডিয়া জুড়ে হাজারও মানুষ স্তব্ধ হয়ে গিয়েছেন। বহু মানুষেরই এই বাংলোতে কাটানো পুরনো স্মৃতি উস্কে দিয়ে ধ্বংস হয়ে গেল হলং বাংলো। ২০১০ সালের জুন মাসেই এমনই এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছাই হয়ে গিয়েছিল বক্সা ব্যাঘ্রপ্রকল্পের অন্তর্গত জয়ন্তী বনবাংলো।

তবে এই বৃষ্টির মধ্যে, বাংলোর আগুনে পুড়ে যাওয়াকে নিছকই দুর্ঘটনা বলেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শর্ট সার্কিট ঘটেছে না ঘটানো হয়েছে এই প্রশ্ন উঠছে। অনেকেই আশঙ্কা করছেন এই ঐতিহ্যবাহী বাংলোকে পুড়িয়ে দিয়ে এখানে কোনও অন্য সংস্থার বিলাসবহুল হোটেল তৈরিও হতে পারে। সেই আশঙ্কা একেবারেই যে অমূলক তা বলা যাচ্ছে না এখনই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।