অঙ্কে ঝুড়ি ঝুড়ি ভুল! বুথফেরত সমীক্ষা কতটা বিশ্বাসযোগ্য?

Exit Polls 2024: এবারেও একাধিক এগজিট পোলের ভুলভ্রান্তি নজরে এসেছে এর মধ্যেই। সে সব নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে জোর হাসাহাসিও।

Sohini Das
৩ মিনিট
অঙ্কে ঝুড়ি ঝুড়ি ভুল! বুথফেরত সমীক্ষা কতটা বিশ্বাসযোগ্য?

কে বসতে চলেছে দেশের মসনদে? লোকসভা নির্বাচনের সাত দফা ভোটগ্রহণের পর আপাতত গোটা দেশের চর্চার বিষয় একটাই। ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে একের পর এক বুথ ফেরত সমীক্ষা। প্রায় সমস্ত বুথ ফেরত সমীক্ষাই বলছে বিজেপির নিরঙ্কুশ জয়ের কথা। গোড়া থেকেই চারশো পারের কথা বলতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরকে। সত্যিই কি লোকসভা ভোটে তেমনটাই ঘটতে চলেছে। অক্ষরে অক্ষরে ফলে যেতে চলেছে বুথ ফেরত সমীক্ষার সমস্ত ভবিষ্যদ্বাণী?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সব সময় যে বুথ ফেরত সমীক্ষা একেবারে ফলে গিয়েছে তা কিন্তু নয়। ইতিহাসে বহু বার ফেল করেছে এই এক্সিট পোল। ২০০৪ সালের বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছিল, ২৪০ থেকে ২৭৫টি আসনের সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে অটলবিহারীর বিজেপি সরকার। তবে ভোটের রেজাল্ট হাতে এলে দেখা যায়, কংগ্রেস ও তাঁর সহযোগীরা ২১৬টি আসনে জিতে যায়। ২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-ই জিতবে বলে ভবিষ্যদ্বাণী করা হয়। জেতেও বিজেপি। কিন্তু এগজিট পোল কিন্তু অক্ষরে অক্ষরে মেলেনি। এগজিট পোলগুলি বলেছিল ২৬১ থেকে ২৮৯ পাবে বিজেপি। কিন্তু আসলে দেখা যায় ৩৩৬টি আসন পেয়ে বিপুল ভোটে জিতে যায় এনডিএ। এরকম উদাহরণ ঝুড়ি ঝুড়ি রয়েছে। ২০২১ সালে বাংলায় এগজিট পোলে যা যা ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, তার ধারকাছ দিয়েও যায়নি ভোটের ফলাফল।

এবারেও একাধিক এক্সিট পোলের ভুলভ্রান্তি নজরে এসেছে এর মধ্যেই। সে সব নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে জোর হাসাহাসিও। আসুন দেখে নেওয়া যাক, তেমনই কিছু বুথ ফেরত সমীক্ষার ভুলভ্রান্তি। সম্প্রতি সংবাদমাধ্যম আজতকে দেখানো হয়েছে, তামিননাড়ুতে ১৩ থেকে ১৫টি আসনে জিততে চলেছে নাকি কংগ্রেস। অথচ বাস্তবে দেখা গিয়েছে, কংগ্রেস সেখানে দাঁড়িয়েইছে ৯টি আসনে। যা নিয়ে জোর সমালোচনা সোশ্যাল মিডিয়ায়।

Who is going to tell " Papa ki Pari "

Congress is fighting on 9 seats &

They are giving 13-15 seats to INC😂

This is"Reliability"of their

😂

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিজেপি না ইন্ডিয়া, দেশের রাশ শেষমেশ কার হাতে?

Lok Sabha Election Exit Poll: ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা ভোটের পরম্পরা মেনেই ২০২৪ লোকসভা ভোটেও যে ফের ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ, সেই ভবিষ্যদ্বাণী করছে বুথফেরত অধিকাংশ সমীক্ষাই।

— Harmeet Kaur K (@iamharmeetK)

রাজস্থানে লোকসভা আসনই রয়েছে মাত্র ২৫টি। এদিকে নিউজ২৪ সংবাদমাধ্যম বলছে, সেখানে নাকি ৩৩টি আসন পেতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার। বুথ ফেরত সমীক্ষা যে অঙ্কে বেশ খানিকটা ভুল করে ফেলেছে গোড়াতেই, তা পরিষ্কার।

राजस्थान में केवल 25 लोकसभा सीटें हैं।

आपका निष्पक्ष News24 भाजपा गठबंधन को 33 सीटें दे रहा है।

— Priyanshu Kushwaha (@PriyanshuVoice)

  • আপনার জন্য আরও কিছু লেখা
২৯২টিরও বেশি আসনে জিতছে জোট 'ইন্ডিয়া'! কীসের ভিত্তিতে বলছেন খাড়্গে?

INDIA Bloc Exit Poll: গত ১ জুন মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে বৈঠকে বসেছিল জোট ইন্ডিয়া। যেখানে আমন্ত্রিত ছিল সবক'টি শরিক দলই। সেখানেই এই লোকসভা ভোট নিয়ে বেশ আত্মবিশ্বাসী দেখায় খাড়্গেকে।

অ্যাক্সিস মাই ইন্ডিয়া নামে একটি এগজিট পোলের হিসেব বলছে, বিহারে ৬টি আসনে জিততে চলেছে রামবিলাস পাসোয়ানের লোকশক্তি পার্টি। অথচ সেখানে মাত্র পাঁচটি আসন থেকেই দাঁড়িয়েছে তারা। শুধু কি তাই, কংগ্রেস তামিলনাড়ুতে ৯টি আসনে দাঁড়ালেও জিতছে ১৫টি আসনে, এমনই দাবি অ্যাক্সিস মাই ইন্ডিয়ার। উদ্ধব ঠাকরের শিবসেনা ও একনাথ শিন্ডের শিবসেনা, দুই দলকেই ১১টি করে আসন দিয়েছে সি-ভোটারের সমীক্ষা। যেখানে অধিকাংশ আসনেই দুজনে লড়ছে একে অপরের বিপরীতে।

Thread

Flaws in fake

1.Axis My India giving 6 to LJP in bihar who is contesting only 5 seats

2.Axis My India giving 15 to INC in TN who is contesting only 9 seats

3.C Voter giving 11 seats each to SS(UBT) & SS(EK) when both are against each other on many seats

— RHN (India Ka Parivar) (@__nrhn2)

জি নিউজের এক্সিট পোল বলছে, হরিয়ানায় ১৬ থেকে ১৯টি আসনে জিততে চলেছে এনডিএ। যেখানে তারা লড়ছেই মাত্র দশটা আসনে। হিমাচলে চারটি আসনে লড়লেও বিজেপি জিতছে ৬-৮টি আসনে। রসিক নেটিজেনদের বক্তব্য, এ ভাবে তো বুথ ফেরত সমীক্ষাকারী বিজেপিকে পাঁচশো আসনে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ফেলবে।

*Zee News exit poll*

Haryana: NDA is winning 16-19 out of total 10 seats.

Himachal Pradesh: NDA is winning 6-8 out of total 04 seats.

Aise to ye 500 paar kara denge.

— PuNsTeR™ (@Pun_Starr)

এই সব ভুলভ্রান্তিতে ভরা এক্সিট পোল নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ এসব দেখেশুনে বলছেন, আদৌ বিজেপির সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়ার যে ভবিষ্যদ্বাণী করেছে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাগুলি, তা কি আদৌ মিলতে চলেছে ২০২৪ লোকসভা ভোটে। দেশের ১৮তম লোকসভা নির্বাচনের ফলঘোষণা আগামী ৪ জুন। সেদিনই অবশ্য দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে এই সমস্ত খুঁটিনাটি।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।