দেওয়া হয় না ওষুধটুকুও! যেভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে ভারতের রাজনৈতিক বন্দিদের

Political Prisoners: ওষুধের অভাবে জেলে রাজনৈতিক বন্দির গুরুতর অসুস্থ হয়ে পড়া থেকে শুরু করে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

Arnab Dutta
৪ মিনিট
দেওয়া হয় না ওষুধটুকুও! যেভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে ভারতের রাজনৈতিক বন্দিদের

ভারতের জেলগুলিতে মোট যতসংখ্যক বন্দি রয়েছেন তাদের মধ্যে ৫০ শতাংশ বন্দিই মুসলমান, দলিত ও আদিবাসী সম্প্রদায়ের। বিভিন্ন সমীক্ষাতে ধরা পড়েছে এই উদ্বেগজনক তথ্য। এও দেখা যাচ্ছে, জেলের অভ্যন্তরে যেখানে ১০০ জন বন্দির সংকুলান হওয়ার কথা, সেথানে বন্দি হিসেবে রয়েছেন অন্তত ১১৮ থেকে ১১৯ জন। এঁদের মধ্যে অনেকে নাম পর্যন্ত সই করতে পারেন না। অধিকাংশ আবার দশম শ্রেণি উত্তীর্ণ নন।

দেশজুড়ে জেলগুলিতে যে বন্দিরা রয়েছেন, তাঁদের মধ্যে অধিকাংশই হিন্দু। সরকারের পেশ করা হিসেব অনুসারে, মোট বন্দির মধ্যে ৪৮ শতাংশ হিন্দু। জেলে বন্দির স্থান সংকুলানের জন্যে যথেষ্ট জায়গা না থাকলেও বন্দির সংখ্যা ২০২০ সাল থেকে ক্রমশ বাড়ছে। অন্যদিকে, বিচার প্রক্রিয়া চলছে বিলম্বিত লয়ে।

এদেশের জেলগুলিতে যে বন্দিরা রয়েছেন, তাঁদের স্বাস্থ্য পরিষেবাও প্রশ্নচিহ্নর মুখে। গুরুতর অসুস্থ হলেও ওঁরা ডাক্তার দেখানোর সুযোগ থেকে বঞ্চিত। বহু ক্ষেত্রে মিলছে না ওষুধপত্র। এই পরিস্থিতি সাধারণ বন্দিদের পাশাপাশি সহ্য করতে হচ্ছে রাজনৈতিক বন্দিদেরও। বন্দিদের উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা না মেলাটা কিংবা ওষুধপত্র না মেলাটা দেশের সংবিধান-স্বীকৃত অধিকারের পরিপন্থী তো বটেই, একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সনদেরও পরিপন্থী।

সেই কবে ১৯৪৬ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, স্বাস্থ্যের পরিষেবার অধিকার যে কোনও মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। স্বাস্থ্য পরিষেবা লাভের অধিকার বন্দিদেরও অধিকার। এরপর দশকের পর পর দশক পেরিয়ে গেলেও বিষয়টি খাতায়-কলমই থেকে গিয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কারাগারে নরকবাস! ভারতের বিচারাধীন বন্দিরা থাকছে মৃত‍্যুকূপে

সংশোধনাগারগুলিতে যেভাবে উত্তরোত্তর বন্দির সংখ্যা বেড়ে চলেছে, আর গাদাগাদি করে অতি অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হচ্ছে, কার্যত তা সাংবিধানিক অধিকার লঙ্ঘনের শামিল।

বর্তমানে ভারতের জেলগুলিতে বেশ কিছু রাজনৈতিক বন্দি রয়েছেন। এঁদের অনেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র জমানায় 'আরবান নকশাল' সন্দেহে ধৃত। রাজনৈতিক এই বন্দিরা বয়স্ক এবং অসুস্থ হওয়া সত্ত্বেও তাঁরা ওষুধপত্র পাচ্ছেন না। ওষুধের অভাবে জেলে রাজনৈতিক বন্দির গুরুতর অসুস্থ হয়ে পড়া থেকে শুরু করে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

এরই এক নমুনা ভীমা কোরেগাঁও মামলায় ধৃত ৮৪ বছরের জেসুইট পাদ্রি স্ট্যান স্বামীর মৃত্যু। আদিবাসী আন্দোলনেন নেতা স্ট্যান স্বামী পারকিনসন্স রোগে আক্রান্ত ছিলেন। সিপার ও স্ট্র ছাড়া খাবার-দাবার খেতে পারতেন না। যদি সেই সামান্য সিপার ও স্ট্র পর্যন্ত জেল কর্তৃপক্ষ তাঁকে জোগান দেয়নি। এরপর করোনায় আক্রান্ত হয়ে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত স্ট্যান স্বামীর মৃত্যু হয়েছে জেল হেফাজতে। ৮৪ বছরের জেসুইট পাদ্রি স্ট্যান স্বামীর মৃত্যু নিয়ে দেশ তো বটেই, আন্তর্জাতিক মহল থেকেও প্রতিবাদ উঠেছে। রাষ্ট্রসংঘ এই মৃত্যু প্রসঙ্গে জানিয়েছে, স্বামীর এভাবে মৃত্যু হওয়ার কথাই ছিল না। জেলে স্বাস্থ্য পরিষেবার সুযোগ মিললে তিনি মরতেন না।

জেল হেফাজতে থাকাকালীন একইভাবে ডাক্তার দেখানোর সুযোগ পাননি কিংবা ওষুধপত্র জুটছে না ভীমা কোরেগাঁও মামলায় 'আরবান নকশাল' হিসেবে ধৃত অন্য রাজনৈতিক বন্দিদের। এঁদের মধ্যে রয়েছেন সমাজকর্মী তথা শিক্ষাবিদ ভারনন গঞ্জালভেস, কবি ও লেখক সাগর গোরখে, সাংবাদিক সিদ্দিকি কাপ্পানের মতো রাজনৈতিক বন্দি। গুরুতর অসুস্থ রাজনৈতিক বন্দিদের জন্যে় ডাক্তার কিংবা ওষুধপত্রর ব্যবস্থা না করাটা মানবাধিকার সম্পূর্ণ পরিপন্থী হওয়া সত্ত্বেও যেন রীতি হয়ে্ উঠেছে। যা এদেশের সংবিধানের ১৪ এবং ২১ নম্বর ধারার সম্পূর্ণ পরিপন্থী।

হার্ভার্ডের তরফে করা আর একটি সমীক্ষায় দেখা যাচ্ছে, ভারতের জেলগুলিতে যে বন্দিরা রয়েছে তাঁদের মধ্যে অধিকাংশই শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লেও শুশ্রূষার কোনও ব্যবস্থাই নেই। এও এদেশের সাংবিধানিক অধিকারের পরিপন্থী। তাছাড়া ভারতের জেলগুলিতে বন্দিদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার মতো প্রয়োজনীয় পরিকাঠামোও নেই। এ-ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিজন পলিসি ইনিশিয়েটিভের চালানো সমীক্ষায় দেখা যাচ্ছে, জেলে বন্দিরা অনেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপজনিত সমস্যা, এইচআইভি কিংবা যক্ষ্মায় আক্রান্ত। অথচ ওষুধপত্রের কোনও ব্যবস্থা নেই। এছাড়া জেলবন্দিদের একাংশ মানসিক সমস্যার শিকার। জেলে নিয়মিত মাদক নেওয়ার ফলে ওঁরা নানা ধরনের মানসিক অসুখে ভুগছেন।

দেশ স্বাধীন হওয়ার আগেও ভারতের জেলগুলিতে রাজনৈতিক বন্দিদের অসহনীয় অত্যাচারের শিকার হতে হত। এখন স্বাধীন দেশেও রাজনৈতিক বন্দিরা একই অবিচারের শিকার। ১৯২৯ সালের সেপ্টেম্বরে লাহোর জেলে ২৪ বছরের বিপ্লবী যতীন দাস রাজনৈতিক বন্দিদের প্রতি ব্রিটিশ সরকারের অমানবিক আচরণে্র বিরোধিতায় লাগাতার ৬৩ দিন অনশন করেন। অনশনরত অবস্থাতেই মৃত্যু হয় যতীন দাসের। যতীন দাসের মৃত্যু দেশবাসীকে নাড়া দিয়েছিল। লাহোর থেকে যতীন দাসের মরদেহ কলকাতায় নিয়ে আসা হয়। এরপর কলকাতায় বিপ্লবী যতীন দাসের মৃতদেহ নিয়ে বিরাট মিছিল বেরিয়েছিল। সাড়ে তিন কিলোমিটার লম্বা সেই মিছিলের নেতৃত্বে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।

ব্রিটিশরা ভারত থেকে ১৯৪৭ সালে বিদায় নিয়েছে। কিন্তু রাজনৈতিক বন্দিদের প্রতি অত্যাচারের যে নিদর্শন রেখে গিয়েছে, সেই ট্র্যাডিশন বহন করে চলেছে স্বাধীন দেশের সরকার। সরকারের বিরোধিতা করলে সন্ত্রাসবাদী হিসেবে বিনাবাক্যব্যয়ে পুরে দেওয়া হচ্ছে জেলে। এরপর চলছে অকথ্য নির্যাতন। আবার ব্রিটিশ আমলেও যে রাজনৈতিক বন্দিদের জেলে পোরা হতো, তাঁরা সকলেই ব্রিটিশ শাসকের চোখে ছিল সন্ত্রাসবাদী। এই যুক্তিতে পরাধীন ভারতে জেলবন্দি হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীর ওপর অসহনীয় নির্যাতন চালিয়েছে ব্রিটিশরা।

ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার যে পথে চলেছে, তা নিয়ে দেশজুড়ে ঘোরতর আপত্তি উঠেছে। বিশিষ্ট সমাজকর্মী, বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবী, ডাক্তার, পরিবেশবিদ এমনকী, সরকারের সমালোচনার দায়ে অভিযুক্ত ছাত্রছাত্রীদের নির্বিচারে জেলে পোরা হচ্ছে। সরকারের অভিযোগ, এঁরা সকলেই সন্ত্রাসী কাজকর্মের সঙ্গে যুক্ত। যাঁদের জেলে পোরা হয়েছে তাঁদের মধ্যে নগণ্য সংখ্যক বন্দিই জামিন পেয়েছেন টানা কয়েকমাস জেলে থাকার পরে। বাকিরা এখনও জেলকুঠুরিতে পচে মরছেন।

আর একটা কথা, ব্রিটিশ আমলেও রাজনৈতিক বন্দিদের জেলে পোরা হতো নানা ষড়যন্ত্র মামলা সাজিয়ে। উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে, ১৯২৪ সালের কানপুর ষড়যন্ত্র মামলা, ১৯২৪ সালের মীরাট ষড়যন্ত্র মামলা। আর আজ, স্বাধীন দেশেও একই কৌশল অবলম্বন করে ভীমা কোরেগাঁও-এলগার পরিষদ ষড়যন্ত্র মামলা সাজানো হচ্ছে বলে অভিযোগ উঠছে দেশীয় ও আন্তর্জাতিক মহল থেকে। কিন্তু কথা হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিয়েছিলেন, 'অচ্ছে দিন'-এর। সেই 'অচ্ছে দিন' আসলে যে সোনার পাথরবাটি- তা হাড়ে হাড়েই মালুম পড়ছে।

লিখেছেন
Arnab Dutta
Arnab Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।