বিজেপির প্রার্থী হবেন কারা? গভীর রাতের বৈঠকে যা ঠিক করলেন মোদি-শাহ

BJP Candidates 2024 Lok Sabha Election : ২০১৯ সালের নির্বাচনে যে আসনগুলিতে লড়েও জিততে পারেনি বিজেপি সেই আসনগুলিতে নিজেদের অবস্থানের উন্নতির দিকে চেষ্টা করছে বিজেপি।

inscript
৩ মিনিট
বিজেপির প্রার্থী হবেন কারা? গভীর রাতের বৈঠকে যা ঠিক করলেন মোদি-শাহ

২০২৪ পাখির চোখ। বিজেপির, বিরোধীদেরও। বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই সংসদে দাবি করেছেন যে, বিজেপি একাই লোকসভা নির্বাচনে ৩৭০ টি আসন পাবে। এতটা আশাকে বাস্তবে পরিণত করতে গেলে দরকার যোগ্য সৈনিক। বিজেপির হয়ে লড়ে আসন ছিনিয়ে আনতে পারবেন যে সৈনিক। ভারতীয় জনতা পার্টি তাই আগামী লোকসভা নির্বাচনে তাদের প্রার্থী বাছাইয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে। পরিচিত মুখ বা দীর্ঘদিনের নেতা হলেই যে টিকিট মিলবে, এমনটা ২০২৪ সালের নির্বাচনের ক্ষেত্রে নাও খাটতে পারে। প্রার্থীদের তালিকা শিগগিরই ঘোষণা করতে চলেছে বিজেপি। দলীয় সূত্রের মতে, বিজেপি আসন্ন নির্বাচনী লড়াইয়ে দলের প্রতিনিধিত্ব করার জন্য প্রার্থী বাছাই করতে জনসাধারণের কথা শুনছে, সাধারণ মানুষের প্রতিক্রিয়া মাথায় রাখছে।

বৃহস্পতিবার গভীর রাতে প্রার্থীদের বাছাই করতেই বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সভাপতি জেপি নাড্ডা সহ উচ্চস্তরের নেতারা। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই ৫৪৩টি লোকসভা আসনের কে কে বিজেপির প্রার্থী হবে তা নিয়ে ব্যাপক আলোচনা করেছেন মোদি-শাহরা। নির্বাচন কমিশন তারিখ ঘোষণা না করলেও, আশা করা হচ্ছে এপ্রিল-মে মাসেই নির্বাচন হবে।

বিজেপি প্রার্থীদের বিষয়ে তৃণমূল স্তর থেকে প্রতিক্রিয়া চাওয়ার জন্য প্রযুক্তির ব্যবহার করেছে। নমো অ্যাপ ব্যবহার করে, জনসাধারণকে বর্তমান সাংসদদের সম্পর্কে তাদের মতামত জানাতে বলা হয়েছিল। চিরাচরিত তথা প্রচলিত পদ্ধতি থেকে সরে এসে এবার মানুষের মতামতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপি। ভোটারদের, তাঁদের এলাকায় তিনজন জনপ্রিয় নেতার বিষয়ে মতামত জানাতে বলা হয়েছিল। দলের মতে, এই তৃণমূল স্তর থেকে খোঁজ খবর করা মূল লক্ষ্যই হচ্ছে প্রার্থীরা যাতে স্থানীয় জনগণের আবেগকে বুঝতে পারেন। স্থানীয় মানুষ যাতে নিজের প্রার্থীকে চেনেন, প্রার্থীকে ভরসা করেন। সবটা খতিয়ে দেখতেই তাই এই বিশেষ কর্মকাণ্ড।

  • আপনার জন্য আরও কিছু লেখা
২০২৪ ভোটে শিকে ছিঁড়বে? কেন শেষমুহূর্তে পা পিছলে যাচ্ছে কংগ্রেসের?

Lok Sabha Election 2024: আসন সমঝোতা জোটে স্বস্তির বার্তা দিলেও, আসন্ন লোকসভা ভোটে তার ফল দেখা যাবে! রাহুলের এই তৎপরতা কি শেষপর্যন্ত মাঠেই মারা যাবে? গোটা দেশে ব্যাপক প্রচারের পরেও কত আসন রাখতে পারবে কংগ্রেস?

গত দুই বছরে, বিজেপি ক্রমাগত দলের সাংসদদের কাছ থেকে প্রতিক্রিয়া চেয়েছে, সাংসদদের কর্মক্ষমতা মূল্যায়ন করেছে, সমস্যার সমাধান করেছে। প্রার্থী বাছাইয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটিকে আরও উন্নত করতে, বিজেপি প্রতিটি সংসদীয় নির্বাচনী এলাকা নিয়ে খুঁটিনাটি প্রতিবেদন তৈরি করার জন্য সমীক্ষক সংস্থাগুলিকে কাজে লাগিয়েছে।

মন্ত্রীদের লোকসভা আসন পরিদর্শন, প্রতিবেদনগুলি সংকলন করা, বর্তমান সাংসদদের কর্মক্ষমতা বিশ্লেষণ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। মন্ত্রী এবং সাংগঠনিক সূত্র থেকে সংগৃহীত তথ্য নিয়ে রাজ্য-স্তরের নির্বাচন কমিটির বৈঠকে তা একত্রিত করা হয়। প্রতিটি রাজ্যের বিজেপির অভ্যন্তরীণ কমিটি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাধারণ সম্পাদক বিএল সন্তোষের মতো শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় বসে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শাহজাহানকে হারিয়ে জিতে গেল তৃণমূল? লোকসভায় আসন বাড়বে শাসকের?

Sheikh Shahjahan Arrest : তৃণমূলের ক্ষমতা ব্যবহার করেই কিন্তু সন্দেশখালিতে সর্বেসর্বা হয়ে উঠেছিল শাহজাহান। বিষয়টি তৃণমূলের উচ্চস্তরের কেউ জানতেন না এ হতেই পারে না।

অন্যান্য দলের প্রার্থীদেরও আকৃষ্ট করার চেষ্টা করেছে বিজেপি। বিজেপি নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, যে সাংসদের 'পারফর্ম্যান্স' খারাপ, তাঁদের টিকিট অবিলম্বে বাতিল করা হবে। এর ফলে অন্তত ৬০-৭০ জন বর্তমান সাংসদের টিকিট বাতিল হতে পারে। এই আসনগুলিতে ঠাঁই হতে পারে নতুন মুখের।

বিজেপি বলছে, অন্যান্য অনগ্রসর শ্রেণি অর্থাৎ ওবিসি সম্প্রদায়ের অনেক সাংসদই আবার এই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হচ্ছে। ২০১৯ সালের সাধারণ নির্বাচনে, বিজেপির সাফল্যের অন্যতম কারণ ছিলেন এই ওবিসি নেতারাই। সেবার ৮৫ জন ওবিসি সাংসদ জিতেছিলেন।

বৃহস্পতিবার রাত্রি ১১ টা নাগাদ এই বৈঠক শুরু হয়, চলে প্রায় রাত্র ৩ টে অবধি। বিজেপি জানাচ্ছে, ২০১৯ সালের নির্বাচনে যে আসনগুলিতে লড়েও জিততে পারেনি বিজেপি সেই আসনগুলিতে নিজেদের অবস্থানের উন্নতির দিকে চেষ্টা করছে বিজেপি। ভূপেন্দ্র যাদব, ধর্মেন্দ্র প্রধান এবং মনসুখ মাণ্ডব্য সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী সাধারণ নির্বাচনে এবার মনোনয়ন পেতে পারেন বলে অনুমান করা হচ্ছে। বিজেপি সংসদের উচ্চকক্ষে সাম্প্রতিক নির্বাচনের সময় এই মন্ত্রীদের রাজ্যসভার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?