মোদির লক্ষ্যপূরণের জন্য ব্যবহৃত হচ্ছেন কাশ্মীরের নির্দল নেতারাই

Jammu and Kashmir Election 2024: এর রশিদের প্রচারের ফলে জম্মুর ২৪টি বিভাগে বিজেপির উল্লেখযোগ্য লাভ হবে।

Irfan Gul
৫ মিনিট
মোদির লক্ষ্যপূরণের জন্য ব্যবহৃত হচ্ছেন কাশ্মীরের নির্দল নেতারাই

বহু রাজনৈতিক পর্যবেক্ষকই এর রশিদের অন্তর্বর্তী জামিনকে ভারতীয় গণতন্ত্রের বিজয় হিসাবে দেখেন। তবে, জম্মু ও কাশ্মীরের সাধারণ জনগণের কাছে বিষয়টা বিজয় নয়, বিভিন্ন উদ্বেগের কারণ। জম্মু ও কাশ্মীরের জনগণের কাছে প্রতারণা শব্দটি নয়া আমদানি নয়। বারবার প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন এই মানুষরা। গণতন্ত্রের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক প্রেক্ষাপট নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে আর হরহামেশাই এই মানুষদের জীবনগুলো আমূল বদলে গিয়েছে।

আপাত রাজনৈতিক কারণে ২০১৯ সালে সমস্ত নেতাকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু এর রশিদকে UAPA-এর অধীনে আটক করা হয়েছিল। কাশ্মীরিদের মৃত্যুকে ব্যবহার করে সম্পদ সংগ্রহের অভিযোগে তিহার জেলে বন্দি করা হয়েছিল তাঁকে। সম্প্রতি দিল্লির একটি আদালত তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। অনেকে বিশ্বাস করেন, এর রশিদকে জামিন দেওয়ার এই সিদ্ধান্ত অনেক হিসেব কষে নেওয়া এক রাজনৈতিক পদক্ষেপই। বিভিন্ন রাজনৈতিক প্রচারে এর রশিদের অংশগ্রহণ নির্বাচনী গতিশীলতাকে প্রভাবিত করতে পারে, বিশেষ করে উত্তর কাশ্মীরে যেখানে মোট ১৬টি বিধানসভা রয়েছে। এরই পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, এর রশিদের প্রচারের ফলে জম্মুর ২৪টি বিভাগে বিজেপির উল্লেখযোগ্য লাভ হবে। এই বিভাগগুলিতে একই দফাতে ভোট রয়েছে। ঠিক এখানেই প্রশ্নটা উঠছে। রাষ্ট্রদ্রোহিতার মতো গুরুতর অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে, তেমন ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়াটা অস্বাভাবিক নয় কি? এই একই অভিযোগে এখনও বহু রাজনৈতিক কর্মী, ছাত্র জেলে বন্দি আছেন। জেলে মারাও গেছেন! অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার পর রশিদকে বিভিন্ন রাজনৈতিক দল বিজেপির অংশ হিসাবেই চিহ্নিত করেছে। তাঁর মুক্তিকে কাশ্মীরের জনগণের মতামতকে ঘেঁটে দেওয়ার কৌশলের অংশ হিসাবেই দেখা হচ্ছে।

ইঞ্জিনিয়ার রশিদ

যাইহোক, এই বিস্তৃত প্রেক্ষাপটকে আরেকটু খতিয়ে দেখা দরকার। প্রথমত, বিজেপি জম্মু অঞ্চলে, বিশেষ করে উধমপুর, কাঠুয়া, সাম্বা এবং জম্মু জেলাগুলিতে নিজেদের শক্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। এই পরিস্থিতিকে হাতিয়ার করার জন্য বিজেপির মেরুকরণ প্রয়োজন। এর রশিদ এবং তথাকথিত ‘ইন্ডিপেন্ডেন্ট’-রাই এই মুহূর্তে সেরা তুরুপের তাস হতে পারে বিজেপির। দ্বিতীয়ত, এই ঘটনার ফলে দেশের বাকি অংশেও বিজেপি এবং আরএসএস উপকৃত হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
লাদাখকে দেওয়া কথা রাখেননি মোদি! রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু-কাশ্মীর?

PM Modi on Jammu and Kashmir: আর কিছুদিন বাদেই দেশ জুড়ে লোকসভা নির্বাচন। ঠিক এ সময়ে কাশ্মীরকে খুব শিগগিরই রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর রশিদের বক্তৃতা আবেগপ্রবণ। একজন ‘ইসলামিস্ট’ হিসাবেই আত্ম-পরিচয় দিতে ভালোবাসেন তিনি। ফলে মুসলিম সম্প্রদায়কে গোঁড়া ধার্মিক হিসাবে চিত্রিত করার ঝুঁকি রয়েছে। এটি বিজেপিকে জম্মু অঞ্চলের নির্বাচনের সাম্প্রদায়িককরণে সহায়তা করতে পারে। ৩৭০ ধারা বাতিলের পর এই অঞ্চলে সুশাসন, উন্নয়নের অনেক বুলিই দিয়েছিল বিজেপি। সেসবের ব্যর্থতাকে ঢাকতে বিজেপির কাছে সাম্প্রদায়িক উস্কানি ছাড়া পোক্ত অস্ত্র আর কী হতে পারে। জম্মুতে সাম্প্রতিককালে সন্ত্রাসবাদী হামলা বেড়েছে। এর মধ্যেই এর রশিদের গরুর মাংস বিতর্ক (২০১৫) এবং সন্ত্রাসের অভিযোগে অন্তর্বর্তীকালীন জামিন (বিশেষভাবে নির্বাচনী প্রচারের জন্য মঞ্জুর করা হয়েছে) সত্যিই গুরুত্বপূর্ণ। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের লক্ষ্য ছিল এটাই। এর রশিদ এবং আরও যারা ‘ইন্ডিপেন্ডেন্ট’ রয়েছেন তাদেরকে সামনে রেখে সমস্ত কাশ্মীরিদের ধর্মান্ধ এবং সন্ত্রাসবাদী হিসাবে চিত্রিত করার বিজেপির কৌশলের কার্যকরী হাতিয়ার এই সিদ্ধান্ত।

১৯৫০-এর দশকে শেখ আবদুল্লাহর নেতৃত্বে ন্যাশনাল কনফারেন্স যখন জম্মু ও কাশ্মীরের জনগণের জমি, চাকরি, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার চাহিদাগুলির জন্য কথা বলতে শুরু করে, ভারতীয় ইউনিয়নের ফেডারেল কাঠামোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমর্থন প্রকাশ করতে শুরু করেন, তখন তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। সেই থেকেই রাজনৈতিক নেতাদের প্রান্তিকতার সূচনা। বক্সী, সাদিক এবং অন্যান্যদের আরও ব্যক্তিরা কাশ্মীরের স্বায়ত্তশাসনকে নষ্ট করার প্রচেষ্টায় নয়াদিল্লির সঙ্গে জুড়ে যান। যার ফলে ক্লায়েন্ট নেতাদের উত্থান ঘটে যাদের বাস্তবে কোনও জনভিত্তিঅ নেই। কাশ্মীরের নাগরিকদের হরি সিং এবং তাঁর অন্যান্য জমিদার বন্ধুদের দমনমূলক শাসন থেকে জনগণকে মুক্তি দিতে নেতৃত্ব দিয়েছে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সই। গান্ধি ও নেহরু ভারতের কাছে যেমন, শেখ মহম্মদ আবদুল্লাহ জম্মু ও কাশ্মীরের কাছে তাইই। শেখ আবদুল্লাহকে আধুনিক জম্মু ও কাশ্মীরের প্রতিষ্ঠার বিষয়টি থেকে আলাদা করা যায় না কোনওভাবেই।

শেখ মহম্মদ আবদুল্লাহের সঙ্গে নেহরু (১৯৪৮)

ন্যাশনাল কনফারেন্স ভূমি সংস্কার বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রেখেছে। কাশ্মীরিদের জীবন এই ভূমি সংস্কারকে ঘিরেই মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। এই সংস্কারগুলি সকলের জন্য জমি, খেতে-পরে বাঁচা এবং জীবিকার নিশ্চয়তা প্রদান করে। অর্থনৈতিক গতিশীলতা এবং উন্নত ভবিষ্যতের আশার ভিত্তি তৈরি করে। সেই সংস্কারের ফলেই কিন্তু জম্মু ও কাশ্মীর ভারতীয় রাজ্যগুলির মধ্যে মানব উন্নয়ন সূচকে প্রথম সারিতে রয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কাশ্মীরের দুর্দশার জন্য দায়ী নেহরু, বলছেন অমিত শাহ! কী বলছেন কাশ্মীরে মানুষ?

Jammu Kashmir 370 Article : কাশ্মীরের জনগণের কাছে ছবিটা এখনও ভয়েরই। ভয়ে চুপ থাকা মানেই শান্তি নয়! ভয়, ক্রমবর্ধমান দাম এবং বেকারত্ব হু হু করে বাড়ছে এই অঞ্চলে।

বিজেপি-আরএসএস দীর্ঘদিন ধরেই ন্যাশনাল কনফারেন্সের ভাবধারা, তাঁদের ভূমিকাকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেকটা মোদির আমলে ‘কংগ্রেস মুক্ত ভারত’-এর মতোই ‘এনসি মুক্ত জম্মু ও কাশ্মীর’ স্লোগানকে প্রচার করা হচ্ছে। মুফতি, লোনস, বুখারি এবং রশিদদের মতো মানুষরা আসলে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রের কাছে তুচ্ছ কারণ কাশ্মীরের জনগণের সঙ্গে এই মানুষদের গভীর আদর্শগত সংযোগের অভাব রয়েছে। চাইলেই এই মানুষদের গোষ্ঠী যে কোনও সময় ভেঙে দেওয়া যেতে পারে, যেমন সম্প্রতি পিডিপি-র ক্ষেত্রে হয়েছে। উল্টোদিকে, ন্যাশনাল কনফারেন্স কিন্তু আমজনতার সঙ্গে শক্তিশালী এবং স্থায়ী সম্পর্ক বজায় রাখে। সেই কারণেই বিজেপি নেতৃত্বাধীন নয়াদিল্লি ওমর আবদুল্লাহর নেতৃত্বাধীন ন্যাশনাল কনফারেন্সের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

ন্যাশনাল কনফারেন্স ধারাবাহিকভাবে নয়াদিল্লিতে এবং জম্মু ও কাশ্মীরে সেই রাজনৈতিক ব্যক্তিদের স্বার্থের বিরোধিতা করেছে যারা জম্মু ও কাশ্মীরে ভূমি সংস্কারের বিরোধিতা করেছিল। লখনপুর থেকে কর্নাহ পর্যন্ত ন্যাশনাল কনফারেন্স জনগণের সঙ্গে গভীরে সংযোগ বজায় রেখেছে। জনগণের সঙ্গে দলের সম্পর্ক দলের পরিচয়ের অন্যতম মৌলিক দিক হয়ে উঠেছে। ন্যাশনাল কনফারেন্স সাধারণ মানুষের জীবন গঠনে উল্লেখযোগ্য প্রভাব রেখেছে। জীবনকে প্রভাবিত তো করেছেই।

ফারুক আবদুল্লাহর সঙ্গে রাহুল গান্ধি

গত কয়েক দশক ধরে, রাজনৈতিক কৌশল এবং অবিচারের বহু উদাহরণ জম্মু ও কাশ্মীরকে প্রভাবিত করেছে। নির্বাচনী গণতন্ত্র স্থগিত করার পর ১৯৯৬ সালে, ফারুক আবদুল্লাহর নেতৃত্বে ন্যাশনাল কনফারেন্স বিজয়ী হয় এবং বিধানসভায় গৃহীত একটি প্রস্তাবের মাধ্যমে স্বায়ত্তশাসনের জন্য চাপ দেয়। সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই দেওয়া এই প্রস্তাবটি বিজেপির ঘুম উড়িয়ে দেয়। স্বায়ত্তশাসনের দাবিকে ছাপিয়ে যাওয়ার জন্য, বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্র মুফতি মহম্মদ সঈদের নেতৃত্বাধীন পিডিপি-র মাধ্যমে ‘স্ব-শাসন’ ধারণাটি চালু করে। এই শব্দটি কেবল সাংবিধানিক কাঠামোই নয়, সার্বভৌমত্বকেও ছাড়িয়ে যায়। জনগণ বিভ্রান্ত হয়। আসলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার এবং বিভক্ত করার একটি চক্রান্ত ছিল এই কৌশলটি। যার পরিণতি হিসেবেই কিন্তু আজ আপনি পার্টির মতো দল গঠন হচ্ছে, যার নেতৃত্বে আছেন আলতাফ বুখারি। বুখারি আগে পিডিপির সঙ্গেই যুক্ত ছিল। সাজাদ লোনের নেতৃত্বে পিসি, গুলাম নবি আজাদের নেতৃত্বে ডিএপিএ তৈরি হয়েছে। মোদির প্রোপাগান্ডাকে বাস্তবায়িত করাই এদের লক্ষ্য। এদের রাজনৈতিক ভিত্তি মোদির তথাকথিত ‘নয়া কাশ্মীর’ প্রেক্ষাপটেই তৈরি।

এদের সকলের আসল রূপ প্রকাশ করে দিয়েছে জম্মু ও কাশ্মীরের জনগণই, এদের প্রত্যাখ্যানও করেছে। এখন, একটি নতুন বিভ্রমকে সামনে আনা হচ্ছে। রশিদ ও তথাকথিত ‘ইন্ডিপেন্ডেন্ট’-দের মাধ্যমে পরিচয় ও নৈতিকতার রাজনীতির মুখোশ পরিয়ে (যেমন ১৯৯৯ সালে MUF-এর প্রতীক আর PDP-র স্ব-শাসন) কাল্পনিক রাজনৈতিক বিভ্রম তৈরি করা হচ্ছে। কেন্দ্রের এই কৌশলটির লক্ষ্য আমাদের অধিকার এবং সম্পদের উপর প্রকৃত দাবিকে ক্ষুণ্ন করা। ন্যাশনাল কনফারেন্স কাশ্মীরিদের অধিকারের কথা বলে, এখানের সম্পদের উপর তাঁদের দাবিকে সমর্থন করে। বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্র সরকার আমাদের ঐক্যকে দুর্বল ও পরাস্ত করতে আমাদের অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টা করছে যাতে তারা যা খুশি তাই করতে পারে। এই মূহূর্তে একমাত্র শক্তি যা জনগণের স্বার্থের জন্য লড়াই করতে পারে তা হলো জম্মু ও কাশ্মীরের ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল— ওমর আবদুল্লাহর নেতৃত্বে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স।

লেখক ইরফান গুল জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে যুক্ত একজন রাজনৈতিক কর্মী

লিখেছেন
Irfan Gul
Irfan Gul
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।