করোনার XE সাব-ভ্যারিয়েন্ট কী? কতটা ক্ষতিকর ভাইরাসের এই নতুন রূপ?

Madhurima Pattanayak
৩ মিনিট
করোনার XE সাব-ভ্যারিয়েন্ট কী? কতটা ক্ষতিকর ভাইরাসের এই নতুন রূপ?

অবশেষে ভারতেও পৌঁছল করোনাভাইরাসের XE সাব-ভ্যারিয়েন্ট (Sub-variant), অন্তত সেইরকমই আশঙ্কা করা হচ্ছে। বছর পঞ্চাশের এক মহিলার সাম্প্রতিককালে সাউথ আফ্রিকা ভ্রমণের ইতিহাস ঘেঁটে ৬ এপ্রিল মুম্বইতে বিএমসি-র তরফ থেকে ঘোষণা করা হয়েছে, ওই মহিলা কোভিডের নতুন XE সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেও হতে পারেন। তবে সেই আশঙ্কা আদৌ ঠিক কি না, সে-বিষয়ে সুনিশ্চিত হতে এখনও বাকি আছে।

কিন্তু কী এই XE সাব-ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর এটি? আদৌ কি আতঙ্কিত হওয়া উচিত সাধারণ মানুষের? দেখে নেওয়া যাক!

XE আদতে ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্টেরই একটি সাব-ভ্যারিয়েন্ট। এই বছরের শুরুতেই ভারতে কোভিডের তৃতীয় ঢেউ (Third Wave) আছড়ে পড়েছিল, যার জন্য দায়ী ছিল মূলত ওমিক্রন ভ্যারিয়েন্ট। এর আগে ওমিক্রনের মোট তিনটি সাব-ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছিল। আর সেগুলি হল বিএ.১ (BA.1), বিএ. ২ (BA.2) এবং বিএ.৩ (BA. 3) সাব-ভ্যারিয়েন্ট।

XE সাব-ভ্যারিয়েন্টের উৎপত্তি হয়েছে ওমিক্রনের বিএ.১ এবং বিএ.২ সাব-ভ্যারিয়েন্ট থেকে। ওমিক্রনের এই দুই সাব-ভ্যারিয়েন্টে উপস্থিত জেনেটিক বস্তুর মিলন বা রি-কম্বিনেশনে (Recombination) তৈরি এই XE সাব-ভ্যারিয়েন্ট।

অর্থাৎ, বিএ.১ সাব-ভ্যারিয়েন্টের জেনেটিক বস্তুর পাশাপাশি বিএ.২-এর জেনেটিক বস্তুও উপস্থিত নতুন এই সাব-ভ্যারিয়েন্টে। বিএ.১ সাব-ভ্যারিয়েন্ট জিনগত দিক থেকে সামান্যই আলাদা বিএ.২ সাব-ভ্যারিয়েন্টের থেকে। আর এই পার্থক্যের কারণ, এদের জিনে ঘটা রাসায়নিক পরিবর্তন বা মিউটেশন।

XE সাব-ভ্যারিয়েন্টের জেনেটিক পদার্থে এই দুই সাব-ভ্যারিয়েন্টেরই জেনেটিক মিউটেশনের নিদর্শন রয়েছে। এই ধরনের জেনেটিক রি-কম্বিনেশন বা জেনেটিক বস্তুর মিশ্রণ খুবই সাধারণ ঘটনা এবং ইনফ্লুয়েঞ্জা-সহ একাধিক ভাইরাসের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। এসব ক্ষেত্রে ভাইরাস তার রূপ এবং চরিত্র বদলায়। ভাইরাসের চারিত্রিক বদলের সঙ্গে সঙ্গে ঘটে সেই ভাইরাসের কারণে হওয়া রোগেরও চারিত্রিক বদল।

এবার আসা যাক, এই সাব-ভ্যারিয়েন্ট কতটা ভয়ঙ্কর সেই প্রসঙ্গে। XE সাব-ভ্যারিয়েন্ট যে ওমিক্রনের মূল দুই সাব-ভ্যারিয়েন্ট- অর্থাৎ বিএ.১ এবং বিএ.২ -এর থেকে লক্ষ্যণীয় রকমের আলাদা, তেমন কোনও প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

আমরা এই বিষয়ে ওয়াকিবহাল যে, ওমিক্রন খুব সহজে ছড়ালেও, রোগের প্রকোপ খুব বেশি হয় না বা এর ফলে মৃত্যুর হারও খুব বেশি দেখা যায়নি। তবে একথা সত্যি যে, বিএ.২ সাব-ভ্যারিয়েন্ট, বিএ.১ সাব-ভ্যারিয়েন্টের থেকে অনেক বেশি সহজে ছড়ায়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজে়শন বা 'হু'-য়ের মতে, ওমিক্রনের মূল দুই সাব-ভ্যারিয়েন্টের মতোই এরা দ্রুত ছড়ালেও, এখনও পর্যন্ত রোগের তীব্রতা পুরনো দুই সাব-ভ্যারিয়েন্টের মতোই মৃদু।

কোভিডের ভাইরাস কি এভাবেই রূপ বদলাতে থাকবে ঘন ঘন?

'হু'-এর মতে, কোভিডের জিনে মিউটেশন ঘন ঘন হয়, জিন রি-কম্বিনেশনের ঘটনাও নেহাৎ কম নয়। তাই নতুন ভ্যারিয়েন্ট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েই যাচ্ছে।

তাছাড়া, নোভেল করোনাভাইরাস বা এর জেনেটিক পদার্থ হিসেবে থাকে আরএনএ বা রাইবো-নিউক্লিক অ্যাসিড। আরএনএ ভাইরাসের বংশবৃদ্ধির সময় যখন আরএনএ-র প্রতিলিপিকরণ ঘটে, অর্থাৎ একটি আরএনএ-র কপি থেকে আরেকটি আরএনএ-র কপি তৈরি হয়, তখন সেই প্রতিলিপিকরণে ত্রুটি হলেই নতুন ভ্যারিয়েন্ট বা সাব-ভ্যারিয়েন্ট তৈরি হয়। আর আরএনএ-র প্রতিলিপিকরণের এই ভুল শুধরে দেওয়ার কেউ থাকে না, যা আবার ডিএনএ-র ক্ষেত্রে থাকে।

সোজা কথায়, আপনাকে টুকতে বলা হল, "শাহজাহান যুদ্ধে হারিয়া কখনও ভাঙিয়া পড়িতেন না।' আপনি টুকতে গিয়ে ভুল করে লিখলেন, "শাহজাহান যুদ্ধে হারিয়া কখনও জাঙিয়া পরিতেন না।" আপনার থেকে টুকে আরেকজন লিখল, "শাহজাহান বুদ্ধকে হারাইয়া কখনও জাঙিয়া পরাইতেন না।" (পাঠক-পাঠিকাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখা, এই উদাহরণ 'হু' দেয়নি) । আরএনএ এই ভুলগুলো খুব করে, তার মাথার ওপর কোনও মাস্টারমশাই বা দিদিমণি বসে থাকে না সেই ভুল শুধরে দেওয়ার জন্যে।

এদিকে ডিএনএ-র ক্ষেত্রে ছায়া প্রকাশনীর ছায়া-র পাশাপাশি একটি প্রাইভেট টিউটর থাকে, যাকে বলে ডিএনএ প্রুফরিডিং অ্যান্ড রিপেয়ার মেশিনারি- প্রতিলিপিকরণের সময় ভুল শুধরে দেওয়ার জন্য। তাই ডিএনএ ভাইরাস চট করে রূপ বদলায় না, নতুন ভ্যারিয়েন্টের জন্মও দেয় না হুটহাট।

সেজন্যই কোভিডের মতো আরএনএ ভাইরাস হুটহাট ভ্যারিয়েন্টের জন্ম দিয়ে আমাদের আতঙ্কগ্রস্ত করে তোলে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।