জোড়া পা খুইয়েও এভারেস্টের শীর্ষে, কী ভাবে অসাধ্য সাধন করলেন হরি মাগার?

Mount Everest : দুই পা হারিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে, মনের জোরে কৃত্রিম অঙ্গ নিয়েই জয় মাউন্ট এভারেস্ট! নতুন উদাহরণ তৈরি করলেন অভিযাত্রী হরি মাগার

Kankana Mukherjee
৩ মিনিট
জোড়া পা খুইয়েও এভারেস্টের শীর্ষে, কী ভাবে অসাধ্য সাধন করলেন হরি মাগার?

কেবল ইচ্ছে শক্তির জোরে যে কোনও যুদ্ধই যে জেতা যায়, ফের একবার প্রমাণ করে দিলেন বছর তেতাল্লিশের হরি বুধামাগার। আজ প্রায় ১৩ বছর হল তাঁর দুটি পা-ই নেই। কিন্তু মনের জোর আছে ভরপুর। আফগানিস্তানের ব্রিটিশ গোর্খা রেজিমেন্টের একজন সৈনিক ছিলেন হরি। ২০১০ সালে সেই বাহিনীতেই কর্তব্যরত অবস্থায় একটি বীভৎস আইইডি বিস্ফোরণে দু'টি পা-ই উড়ে গিয়েছিল তাঁর। এর পর থেকেই ভরসা কেবল কৃত্রিম পা জোড়া। পা দুটি চলে যাওয়ায় তাঁকে বাধ্য হয়েই সরে আস্তে হয়েছিল গোর্খা সেনাবাহিনী থেকে। প্রাথমিকভাবে এই আকস্মিক ঘটনা একেবারেই মেনে নিতে পারেননি তিনি, ভেঙে পড়েছিলেন। কিন্তু তাঁর মধ্যে জমে থাকা যোদ্ধার রূপটা তাঁকে ফের যুদ্ধের দিকে ঠেলে দেয়। নতুন কোনও যুদ্ধ। কৃত্রিম পা জোড়া সম্বল করেই নতুন করে ঘুরে দাঁড়ান হরি বুধামাগার। আর সেই নতুন যুদ্ধে আজ তিনি জয়ী। মনের জোরেই সম্প্রতি এভারেস্টের শিখর ছুঁয়েছেন তিনি। তাঁর এই লড়াই আজ আরও অনেকের কাছে উদাহরণ, তা বলাই বাহুল্য।

হরি বুধামাগার, পাহাড়ি ছেলে। ১৯ বছর বয়স পর্যন্ত হরি কাটিয়েছেন নেপালের একটি ছোট্ট পাহাড়ি গ্রামে। দুর্গম পথে হাঁটার শুরু তাঁরা সেই ছেলেবেলা থেকেই। চড়াই উৎরাই পাহাড়ি পথে শৈশবে খালি পায়ে স্কুলে যাওয়ার পথেই মাউন্ট এভারেস্ট জয়ের স্বপ্ন দেখতেন হরি। সেই স্বপ্নকে সঙ্গী করেই পরবর্তীতে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। কিন্তু ভাগ্য তাঁকে সাথ দেয় না। মাঝ পথে হঠাৎ চলে যায় তাঁর পা দুটো। কিন্তু স্বপ্ন দেখার তো এভাবেই শেষ হয় না, তাই পা হারিয়েও স্বপ্ন হারাননি তিনি। একটু একটু করে নিজেকে তৈরি করেছেন যাতে একদিন সত্যিই ছুঁতে পারেন হিমালয়ের চূড়া।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মৃত ছেলে বেঁচে থাকবে অন্য ১১ জনের মধ্যে, যে উদাহরণ গড়লেন মহারাষ্ট্রের চিকিৎসক দম্পতি

Donate organ : মৃত ছেলের অঙ্গেই জীবনের মূল স্রোতে ফেরালেন এগারো জন মুমূর্ষুকে, সমাজ বদলের এই ছবিটাই কি নতুন ভোরের শুরুর ইঙ্গিত?

কিন্তু এই অভিযান মোটেই সহজ ছিল না হরির কাছে। বারবার বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। কিন্তু জেদ ছাড়েননি। নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে তুচ্ছ মনে করেছিলেন হরি। এগিয়ে গেছেন লক্ষ্যের দিকে। প্রথম দিকে বেশ কিছু বাধা আশায় মানসিক অবসাদে ভোগেন, তবে পরবর্তীতে কাটিয়ে ওঠেন সেইসব। একটু একটু করে নকল পায়ে ভর দিয়ে সাইক্লিং, গল্ফ, ক্লাইম্বিং চলতে থাকে। অচিরেই ফিরে পান আত্মবিশ্বাস। ব্যাস অমনি সেই জনে থাকা স্বপ্ন পূরণের জন্য তোড়জোড় শুরু করে দেন।

বছর কয়েক আগে থেকেই পরিকল্পনা করেছিলেন সফরের কিন্তু তাতেও উপস্থিত হয় বেশ কিছু বাধা। কেবল প্রাকৃতিক এবং শারীরিক বাধাই নয়, এভারেস্টের পথে বাধা হয়ে দাঁড়ায় বেশ কিছু আইনি জটিলতাও। অন্ধ কিংবা দু'টিই কৃত্রিম পায়ের পর্বতারোহী এবং একক পর্বতারোহীদের ক্ষেত্রে এভারেস্ট অভিযানের উপর ২০১৭ সালে নিষেধাজ্ঞা জারি করেছিল নেপাল সরকার। ফলে ২০১৮ সালে মাউন্ট এভারেস্ট অভিযানের পরিকল্পনা করেও পিছিয়ে আসতে হয় প্রাক্তন গোর্খা জওয়ানকে। কিন্তু সে বারও হাল ছাড়েনি তিনি। নেপাল সরকারের এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করেন হরি। তাঁর পক্ষেই রায় দেয় নেপালের শীর্ষ আদালত।

এরপর শুরু হয় আসল সফর। অবশেষে চলতি বছরের ৬ মে এভারেস্টের বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করেন হরি মাগার এবং তাঁর সঙ্গীরা। তারপর দীর্ঘপথ অতিক্রম করে গত ১৮ মে দুপুর ৩টে নাগাদ পৌঁছন এভারেস্টের ৮ হাজার ৮৪৮ মিটারের শৃঙ্গের মাথায়। ঘড়িতে তখন বিকেল তিনটে। এভারেস্টের চূড়া স্পর্শ করলেন হরি মাগার। দীর্ঘদিন ধরে জমানো স্বপ্নের উদযাপন করলেন তিনি। ১৯৫৩ সালে প্রথম এই শৃঙ্গ হয় করে পর্বতারোহীদের মনে স্বপ্ন জাগিয়েছিলেন তেনজিং নোরগে ও এডমুন্ড হিলারি। সেই স্বপ্নই বাস্তব করে দেখালেন ৪৩ বছর বয়সি হরি। এক্ষেত্রে অবশ্য হরি মাগারের কৃতিত্ব আরও অনেকখানি বেশি। প্রতিবন্ধকতাকে জয় করার যে জেদ তিনি আজ সারা দুনিয়ার সামনে তুলে ধরলেন, তা আগামীতে আরও অনেককে জীবনের পথে সাহস জোগাতে সাহায্য করবে, তা বলাই বাহুল্য।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।