আপনার দেহেই তৈরি হয় 'গাঁজা'! গবেষকদের এই আশ্চর্য আবিষ্কার চমকে গিয়েছে বিশ্ব

Body Produces Cannabis : বিজ্ঞানীদের বিশ্বাস, সমস্ত মেরুদণ্ডী প্রজাতিই নিজের দেহে 'গাঁজা' উত্পাদন করে।

inscript
২ মিনিট
আপনার দেহেই তৈরি হয় 'গাঁজা'! গবেষকদের এই আশ্চর্য আবিষ্কার চমকে গিয়েছে বিশ্ব

মন অস্থির, মানসিক চাপ পিষে ফেলছে প্রতিনিয়ত, বাস্তবে পালাবার কোনও পথ নেই, অথচ এই মুহূর্তেই কিঞ্চিৎ শান্তি না পেলে সর্বনাশ হয়ে যাবে? অনেকেই এই অবস্থায় চূড়ান্ত আস্থা রাখেন নেশায়! পানীয়ের থেকেও বেশি শুষ্ক নেশায়। ক্ষণিকের জন্য হলেও এই বাস্তবে থেকেও এক অন্য জগতে থাকতে চান মানুষ, চাপহীন। তবে এই ক্ষণিকের শান্তি পেতে গিয়ে ভোগান্তিও কম নয়। মদ হোক বা গাঁজা, নেশা মানুষকে মুক্তি দিতে গিয়ে বাঁধনে ফেলে। তবে একটা আশ্চর্যের বিষয় হলো, বাইরে থেকে গাঁজা খেলেই যে আপনার জীবন চাপমুক্ত হবে এমন নয়। আপনার শরীর কিন্তু নিজস্ব গাঁজা উৎপাদন করে, শরীরের মধ্যেই! আমাদের শরীর নিজে থেকেই ক্যানাবিনয়েড যৌগ উৎপাদন করে আমাদের চাপ থেকে সরিয়ে রাখে! কীভাবে?

মানবদেহ স্বাভাবিকভাবেই একটি রাসায়নিক তৈরি করে যা ডেল্টা-৯-টেট্রাহাইড্রোকানাবিনল বা THC নামে বেশি পরিচিত। এটির গঠন গাঁজার সাইকোঅ্যাকটিভ যৌগ এবং ক্যানাবিডিওলের (CBD) মতোই। এন্ডোক্যানাবিনয়েডস হিসাবে পরিচিত এই যৌগগুলি ১৯৯২ সালে শনাক্ত করা হয় প্রথম। তবে ব্যাপারটা যে আসলে কী তা বিজ্ঞানীরাও বুঝতে পারেননি তেমন। তবে ধীরে ধীরে নানা গবেষণায় প্রমাণ মেলে যে, এই যৌগগুলি শারীরিক নানা ক্রিয়াকলাপে অদ্ভুত ভূমিকা পালন করে। শেখা, স্মৃতিতে ধরে রাখা, ব্যথা নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ ক্ষমতা গড়তে এই যৌগগুলি নাকি ব্যাপক কাজ করে।

শুধু মানুষই এন্ডোক্যানাবিনয়েড তৈরি করে এমন না। বিজ্ঞানীদের বিশ্বাস, সমস্ত মেরুদণ্ডী প্রজাতিই নিজের দেহে 'গাঁজা' উত্পাদন করে। সম্ভবত ক্যানাবিস স্যাটিভা উদ্ভিদ থেকে উত্পাদিত ক্যানাবিনয়েডের আবির্ভাবের লক্ষ লক্ষ বছর আগে থেকেই মানুষ ও মেরুদণ্ডীদের শরীরে গাঁজা উৎপাদিত হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভরপুর গাঁজা খেলেই পকেটে ঢুকবে প্রায় ৮৮ লাখ টাকা! কোথায় রয়েছে এমন 'স্বপ্নের' চাকরি?

Marijuana Cannabis Tester Job : সুপ্ত বাসনা আটকে থাকে মনে। কেমন হয়, যদি গাঁজার নেশাই আপনাকে লাখ টাকার চাকরি উপহার দেয়?

একটি নতুন গবেষণায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা দেখেছেন, প্রবল চাপে থাকা ইঁদুর মস্তিষ্ক অ্যামিগডালায় এন্ডোক্যানাবিনয়েড উৎপাদন করে। এই যৌগগুলি মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাস, মানে যে অঞ্চলটি স্মৃতি ও আবেগের সঙ্গে যুক্ত, থেকে আসা মানসিক চাপের সংকেতগুলিকে দমন করে।

বিজ্ঞানীরা তখন ইঁদুরের মস্তিষ্কে ক্যানাবিনয়েড রিসেপ্টর (CB1) বন্ধ করে দেন করে। দেখা যায় চাপের সঙ্গে যুঝতে পারার ক্ষমতা হ্রাস পেয়ে যায় ওই ইঁদুরদের। চাপে থাকায় চিনিযুক্ত তরল খাবার একেবারেই পছন্দ করত না ওই ইঁদুররা। গবেষকরা বলছেন, স্ট্রেস-সম্পর্কিত সমস্যাযুক্ত মানুষদের মধ্যেও প্রায়ই এমনটা দেখা যায়। তবে একথা ঠিক, বিষয়টি এখনও পর্যন্ত শুধুমাত্র ইঁদুরের মধ্যেই দেখা গিয়েছে। গবেষকরা বলছেন, সম্ভবত একই ঘটনা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি তাই হয় তবে এটি স্ট্রেস-সম্পর্কিত মানসিক রোগের চিকিত্সার নতুন পথ দেখাতে পারে।

মস্তিষ্ক চাপের মধ্যে দিয়ে গেলে কীভাবে দেহে নিজে থেকেই ক্যানাবিনয়েড তৈরি হচ্ছে, এই বিষয়টি মানসিক রোগের কিছু থেরাপিতে ব্যবহার করা যেতে পারে। স্ট্রেস-সম্পর্কিত রোগগুলির চিকিৎসায় দেহের ভেতরে উৎপাদিত ক্যানাবিনয়েডকে ব্যবহার করা যেতে পারে কিনা তা নির্ধারণ করা এই গবেষণার মূল লক্ষ্য। আপাতত গোটা বিষয়টিই রয়েছে পরীক্ষার স্তরে। তবে, যদি সত্যিই দেহ নিজে থেকে গাঁজা উৎপাদন করে চাপ কমায়, এ মানসিক সমস্যার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য বাঁকবদল, নির্দ্বিধায় বলা যায়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।