আসন্ন নির্বাচনে দক্ষিণবঙ্গে মাত্র ৫ টি আসনেই আটকে থাকবে বিজেপি : সুমন ভট্টাচার্য

2024 Lok Sabha Election BJP Vote in Bengal :দক্ষিণবঙ্গে নতুন করে কিছু না ঘটলে আর বিজেপির জয়নগর-মথুরাপুর জয়ের দাবিকে না ধরলে বিজেপির হাতে আছে ৫ টা আসন।

inscript
৩ মিনিট
আসন্ন নির্বাচনে দক্ষিণবঙ্গে মাত্র ৫ টি আসনেই আটকে থাকবে বিজেপি : সুমন ভট্টাচার্য

এখনই ভোট হলে কী ফল হবে, আর দু' তিন মাস পরে কী হবে তা বেশ কয়েকটি সমীকরণের উপর নির্ভর করছে। দক্ষিণবঙ্গে লোকসভার ৩৪ টা আসন আছে, উত্তরবঙ্গে ৮ টা। উত্তরবঙ্গের ৮ টার মধ্যে ৭ টাই এখন বিজেপির হাতে। দক্ষিণবঙ্গের দিকে তাকানো যাক। এই ৩৪ টি আসনের মধ্যে ২০১৯-এর নির্বাচনের তুলনায় কিন্তু বেশ বদলাবদলি হয়েছে। দুটো আসন ইতিমধ্যেই বিজেপির হাতছাড়া হয়েছে। আসানসোল এবং ব্যারাকপুর। আসানসোলে বাবুল সুপ্রিয় পদত্যাগ করে তৃণমূলে চলে গেছেন। আর ব্যারাকপুরের সাংসদ পদত্যাগ না করেই তৃণমূলে চলে গেছেন। অন্যদিকে তৃণমুলের হাত থেকে পূর্ব মেদিনীপুরের কাঁথি ও তমলুক শুভেন্দুর পরিবারের হাতে চলে যাবেই। এখানে বিজেপিই আসবে।

বিষ্ণুপুর আসনটি বিজেপির জন্য ভালো। সৌমিত্র খাঁ সংগঠনটা বোঝেন, বিজেপির হয়ে জিতেছেন, নিজের কাজ করে যাচ্ছেন। ফলে এই আসনে বিজেপি তুলনামূলক নিশ্চিন্ত। ঝাড়গ্রাম, বাঁকুড়া আর পুরুলিয়ায় জাতের লড়াইয়ে জিতেছিল বিজেপি কিন্তু সেখানেও এবার কঠিন লড়াই। ঝাড়গ্রামের মধ্যে চারটি বিধানসভা আসন কিন্তু সমান সমান ভাগ হয়ে গেছে তৃণমূল ও বিজেপির। পুরুলিয়ায় নেপাল মাহাতো ছিলেন চতুর্থ স্থানে। এবার নির্বাচনে কংগ্রেস আর বাম জোট হলে এক ফল হবে, কংগ্রেস আর তৃণমূল জোট হলে আরেক সমস্যায় পড়বে বিজেপি। অন্যদিকে মতুয়া ভোট টানতে শান্তনু ঠাকুর ব্যর্থ হবে যদি না সিএএ টোপটা কার্যকরী হয়! রানাঘাটেও অবস্থা ভালো না। তবে জয়নগর আর মথুরাপুর আসন নিয়ে বিজেপি আশাবাদী। অন্যদিকে, হুগলি লকেট চ্যাটার্জির জন্য খুব নিরাপদ নয়। আরামবাগ আবার তৃণমূলের জন্য নিরাপদ নয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
২০২৪-এও কি বামের ভোট রামেই যাবে : বরুণ বন্দ্যোপাধ্যায়

2024 Lok Sabha Left Front Vote : বিজেপি ১৮ টি আসন পাবে না। এই মুহূর্তে ভোট হলে বিজেপি খুব বেশি হলে ১০ থেকে ১১ টি আসন পাবে।

তাহলে হিসেব অনুযায়ী, দক্ষিণবঙ্গে নতুন করে কিছু না ঘটলে আর বিজেপির জয়নগর-মথুরাপুর জয়ের দাবিকে না ধরলে বিজেপির হাতে আছে ৫ টা আসন। পূর্ব মেদিনীপুরের দুই আসন, আরামবাগ এবং সিএএ হলে বনগাঁ, আর বিষ্ণুপুর। আসানসোলে বিজেপি এমনিই কোণঠাসা। বর্ধমান-দুর্গাপুরে সুরিন্দর সিং আলুওয়ালিয়ারও জেতার কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে বিজেপির মূল ইস্যু ছিল জাতপাতের ভোট। জঙ্গিপুর, মুর্শিদাবাদে বাম আর কংগ্রেস ও তৃণমূলের লড়াই হবে। বিজেপির ঠাঁই নেই। বহরমপুরে একটা বিধানসভা বিজেপি জিতেছিল। এখানে বিজেপি একটা সমস্যা হতে চলেছে। তবে অধীর এই আসন ধরে রাখতে পারবেন যদি জোটটা বাম বা তৃণমূলের সঙ্গে হয়। মালদহের দুই আসনেই ভোট কাটাকাটির উপর সবটা নির্ভর করছে। মৌসম বেনজির নূর বনাম ঈশা খানের লড়াইয়ে গতবার কংগ্রেসের ঐতিহ্যগত ভোট ভাগ হয়ে যায়। রায়গঞ্জ তো বরাবর কংগ্রেসেরই আসন ছিল কিন্তু এখানে বিজেপি জেতে দুটো কারণে। বিরোধী ভোট তিন ভাগে ভাগ হয়ে গেছিল আর ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের নেতিবাচক ফল সমস্ত ভোটকেই বিজেপির দিকে নিয়ে যায়। দাড়িভিটের ইস্যু বিজেপির হয়ে হিন্দু ভোটকে জোটবদ্ধ করে। এবার রায়গঞ্জে রাজবংশী তাস খেললেও সেখানে বড়সড় কিছু করার নেই বিজেপির। দেবশ্রী চৌধুরীকে রায়গঞ্জে শেষ কবে দেখা গেছে তাও কেউ জানে না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
‘‘INDIA জোট ক্ষমতায় এলেই... ’’ যে যে প্রতিশ্রুতি দিলেন রাহুল

Lok Sabha Election 2024: ভোটে জিতে ক্ষমতায় এলে দেশে ইন্ডিয়া জোটের তরফে একগুচ্ছ বদল আনার কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রাঁচির শহীদ ময়দানে সমাবেশে এসে ইন্ডিয়া জোটের হয়ে ঘোষণা করে দিলেন রাহুল।

বালুরঘাট কিন্তু সুকান্ত মজুমদারের জন্য কঠিন আসন। আলিপুরদুয়ার আর কোচবিহার জন বার্লা ও নিশিথ প্রামাণিকের আসন। এখানে বিজেপি জিতবে বলেই আশা করা যায় কিন্তু জলপাইগুড়ি আর দার্জিলিং বিজেপির জন্য নিরাপদ নয়। জলপাইগুড়িতে গতবার বামের ভোট পুরো রামে গেছিল। এবার রাহুলের যাত্রার প্রভাব পড়েছে। কংগ্রেস ও বামের একটা জোট হলে এখানে বিজেপি ভুগবে। দার্জিলিংয়ে হর্ষবর্ধন শ্রিংলাকে নিয়ে এলেও যদি অজয় এডওয়ার্ড প্রার্থী হন তাহলে তৃণমূল বিরোধী ভোট, বিনয় তামাংয়ের ভোট কংগ্রেস সিপিএম জোটের কাছে যেতে পারে।

তাহলে হিসেব অনুযায়ী, এই মুহূর্তে ভোট হলে দক্ষিণবঙ্গে মাত্র ৫ আর উত্তরবঙ্গে ৩, মোটামুটি ৮ টা আসন বিজেপির হাতে আছে। এরপর ইডি-সিবিআই বা অন্য অস্ত্র কীভাবে বিজেপি ব্যবহার করছে তা গুরুত্বপূর্ণ। দুর্নীতি ইস্যুতে বিরোধী নেতাদের তুলে নিয়ে সেখানে নিজেদের প্রার্থীদের আসন কতটা মজবুত করতে পারছে বিজেপি তার উপর নির্ভর করছে নির্বাচনের ফল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?