গালিবকে শূন্য হাতেই ফিরিয়েছিল পুরোনো কলকাতা, কেমন ছিল সেই শহর

Aritra Dasgupta
৩ মিনিট
গালিবকে শূন্য হাতেই ফিরিয়েছিল পুরোনো কলকাতা, কেমন ছিল সেই শহর

কলকাতার ব্যস্ত রাস্তায় পথ হাঁটছেন এক নিঃসঙ্গ কবি। চোখে ভরে দেখছেন তিলোত্তমা কলকাতাকে। কোলাহল মুখর কলকাতার সেই ছবি তিনি ধরে রাখছেন তাঁর শায়েরমালা 'সফর-এ- কলকাত্তাহ'-তে। হেদুয়া শহর কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা। তার উল্টো পারেই বেথুন কলেজ। ঠিক তার পিছনদিকে যে রাস্তা ঘুরে গিয়ে মিশেছে রামদুলাল সরকার স্ট্রিটে সেই জায়গাটিরই তখন স্থানীয় পরিচিতি শিমলে বাজার নামে। ওই রাস্তার সঙ্গেই জড়িয়ে আছে এক মহামহিম কবির করুণ নিঃসঙ্গ কাহিনি। নাম, মির্জা আসাদুল্লাহ বেগ খান। গোটা দুনিয়া অবশ্য চেনে মির্জা গালিব নামে। বর্তমানের বেথুন রো-র ১৩৩ নম্বর হাভেলিতে উঠেছিলেন মির্জা গালিব। মাত্র ১৮ মাস কলকাতায় ছিলেন গালিব। কেমন কেটেছে সেই দেড়টা বছর?

১৮২৮ সাল। দিল্লি থেকে কলকাতায় আসছেন গালিব। কখনও পায়ে হেঁটে কখনও বা ঘোড়ায় চড়ে আবার কখনও বজরা বা নৌকায়। তাঁর অভিপ্রায়, ইংরেজ বড়লাটের সঙ্গে সাক্ষাৎ। কারণ ততদিনে মুঘল সাম্রাজ্যের সূর্য অস্তমিত। দিল্লির বাদশা দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সঙ্গেও ইংরেজদের সম্পর্ক ভালো নয়। কিন্তু বাদশা গুণী মানুষের কদর করতেন। তাঁর সভা আলো করে থাকতেন গালিব। কিন্তু একসময় ইংরেজদের সন্দেহের তালিকায় উঠে এল তাঁর নাম। বিদ্রোহীদের সঙ্গে যোগসাজশের অভিযোগে বন্ধ হল তাঁর পেনশন। কিছুই করতে পারলেন না দিল্লির বাদশা তাঁর প্রিয় কবির জন্যে। কারণ তিনিও ততদিনে ইংরেজ সরকারেরই আরেক পেনশনভোগীতে পরিণত হয়েছেন। গালিব পড়লেন চূড়ান্ত অর্থকষ্টে। পেনশনের বিষয়ে কথা বলতেই গালিবের কলকাতাযাত্রা।

তখন কলকাতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদর দপ্তর। বড়োলাট হলেন লর্ড আমহার্স্ট। গালিবের পিতামহ ছিলেন সইনিক।গালিবের বাবা চাকরি করতেন লখনউ এর নবাব আসফ-উদ- দুল্লার দরবারে। পাঁচ বছর বয়সে পিতার মৃত্যুর পর গালিবের পরিবারের দায়িত্ব নেন কাকা নাসরুল্লাহ বেগ। তাঁর মৃত্যুর পর গালিবের পরিবারের জন্য সরকার দশ হাজার টাকার ভাতার ব্যবস্থা করে যদি ও পরে তা কমে দাঁড়ায় পাঁচ হাজারে।

কেমন ছিল পুরনো কলকাতা? সফর-এ-কলকাত্তাহ তে বিষদে কলকাতার বর্ণনা করছেন গালিব। তাঁর বিখ্যাত আলফাজে লিখছেন, “কলকাত্তেকা জো জিকর কিয়া তুনে হম নশি/এক তীর মেরে সিনে মে মারা কে হায় হায়!” কলকাতা তাঁর মন জয় করে নিয়েছে ততদিনে। তাঁর লেখায় গালিব উল্লেখ করছেন এক বিরাট গোল তালাও এর কথা। আজকের মানচিত্র মেলালে দেখা যাবে সেই বিরাট তালাই হল হেদুয়ার পুকুরটি যার আজকের নাম আজাদ-হিন্দ-বাগ। গালিবের লেখায় উঠে আসে কলকাতার সবচেয়ে প্রাচীন রাস্তা চিতপুরের কথাও।

শুধু কলকাতার বিবরণ নয়, কলকাতার কাব্যসমাজের সঙ্গেও জড়িয়ে পড়েছিলেন গালিব।কলকাতার তৎকালীন কবি সাহিত্যিকদের সঙ্গে দেখা করেছিলেন গালিব। যদিও সেই আলাপ গালিবকে খুব খুশি করেনি।এক তর্ক সভায় গালিব উর্দু ও ফার্সি ভাষায় কিছু শায়রি পাঠ করেন।সেখানে একটি শায়রি নিয়েই তর্ক শুরু হয় গালিব ও মির্জা কাতিলের শিষ্যদের মধ্যে।হাফিজের কবিতার অনুষঙ্গ টেনে গালিব সেদিন বোঝাতে চেয়েছিলেন তাঁর শায়রি ব্যাকরণের নিয়ম ভাঙেনি। আঘাত পেয়েছিলেন গালিব। তাও অকুণ্ঠ চিত্তে কলকাতার জয়গান করেছেন মহাকবি। গালিবের কথায় কলকাতার মত মন জয় করা জমিন তামাম দুনিয়ায় নেই।

কলকাতার মানুষও আপন করে নিয়েছিলেন কবিকে। শিমলেপাড়ার মানুষ তাঁকে ডাকতেন বাবা বলে।কলকাতার তৎকালীন বুদ্ধিজীবীদের একাংশের সঙ্গেও আলাপ হয়েছিল গালিবের। রাজেন্দ্রলাল মিত্রের সঙ্গে গড়ে উঠেছিল বিশেষ সখ্য।মিত্র বাড়িতে আজ ও সযত্নে রক্ষিত হয়েছে গালিব-রাজেন্দ্রলালের বন্ধুত্বের স্মৃতি।

যদি ও কলকাতা গালিবকে খালি হাতেই ফিরিয়েছিল। পেনশন তো দূরে থাক, দেখা মেলেনি বড়লাটের। হতভাগ্য মনে গালিব ফিরে গিয়েছিলেন দিল্লি। কিন্তু তাঁর শায়েরমালা আজও পুরনো কলকাতার সেই গল্প বুকে ধরে রেখেছে পরম মমতায়।

লিখেছেন
Aritra Dasgupta
Aritra Dasgupta
1 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।