আমও হতে পারে প্রাণঘাতী! সর্বোচ্চ আম খাওয়ার যে পরিমাণ বেঁধে দিলেন চিকিৎসকরা

Mango Health Hazards: যেহেতু আম ফ্রুক্টোজ সমৃদ্ধ, তাই এটি রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে।

inscript
২ মিনিট
আমও হতে পারে প্রাণঘাতী! সর্বোচ্চ আম খাওয়ার যে পরিমাণ বেঁধে দিলেন চিকিৎসকরা

বাংলায় আম পড়া, আম কুড়নো আর আম খাওয়া তিন মরসুমই সমাগত। একটামাত্র ফলকে যে কত বিবিধ উপায়ে খাওয়া যায় খাদ্যপ্রেমী মাত্রই জানেন। দেশের বিভিন্ন স্থানে উৎপাদিত প্রতিটি জাতের আমের নিজস্ব পৃথক স্বাদ রয়েছে। আসলে আম কেবল সুস্বাদু ফল নয়, এতে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরকে হাইড্রেট করে এবং গরমের এই সময়ে বিভিন্ন রোগের বিরুদ্ধে বাঁচিয়েও রাখে। তবে আমের প্রতি এই প্রেম বিপজ্জনকও হতে পারে। অত্যধিক পরিমাণে আম খাওয়া শরীরের জন্য বেশ ক্ষতিকারক। পেটের ভয়াবহ সংক্রমণের কারণও হতে পারে আম। চিকিত্সক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বেশি পরিমাণে আম খেলে ফোলাভাব, ডায়রিয়া, পেটে ব্যথা, আলসার এবং বদহজম হতে পারে।

আম ফাইটোনিউট্রিয়েন্টে সমৃদ্ধ যা শরীরের জন্য গুরুত্বপূর্ণ। এগুলি স্বাস্থ্যকর ঠিকই কিন্তু আমের উৎপাদনের গোড়াতেই রয়েছে গলদ। আমের মধ্যে কীটনাশকের ব্যবহার এবং কৃত্রিমভাবে ফল পাকানোর প্রক্রিয়ার কারণে আমের মধ্যে বিবিধ রাসায়নিকের প্রবেশ ঘটে। তাই আম কমপক্ষে ২ ঘণ্টা জলে ভিজিয়ে রাখার পরেই খাওয়া উচিত। আম ভালোভাবে না ধুয়ে খেলে বিপদ অবশ্যম্ভাবী।

আমে প্রচুর পরিমাণে পুষ্টি এবং প্রয়োজনীয় ভিটামিন থাকে, এতে ফ্রুক্টোজ নামক কার্বোহাইড্রেটও থাকে, যা রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। সমস্যাটা হচ্ছে আম এনে কেটে খেয়ে ফেলা হয়। ভালোভাবে তা যত্ন করে ধুয়ে, দূষকমুক্ত করার ধৈর্য ধরেন না মানুষ, তাই সামান্য নিরীহ আমও স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। অনেকেরই আম থেকে অ্যালার্জি হয়, আমের কারণেই গলায় প্রদাহও হয়। আম ভালোবাসলেই যে সবাই ঠিকমতো হজম করতে পারবে এমন নয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
টকজলের বদলে পাকা আমের কাথ! অভিনব আম-ফুচকার বহরে চোখ কপালে উঠবে আপনারও

Mango Pani Puri Shot : টক জলের বদলে আমের পাল্প দিয়ে ফুচকা, ভাইরাল পদটি অবাক করবে আপনাকেও

পাশাপাশি, আমের বিপুল চাহিদা মেটাতে কৃত্রিমভাবে ফল পাকানো এবং কীটনাশক ব্যবহারের ফলে রাসায়নিকের কারণে রক্তে গ্লুকোজের মাত্রা এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রার ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। আম কেন, যে কোনও ফলই সবসময় পরিমিত পরিমাণে খাওয়া উচিত।

দিনে ক'টা আম খাওয়া যেতে পারে?

আম খাব, তাও গুণে গুণে? হ্যাঁ, আম খেতে হবে সংযম ধরেই। একবারে একটা গোটা আম খাওয়ার চেয়ে অর্ধেক আম নিয়ে এটিকে দু'টি ভাগে ভাগ করে দিনে দু'বার খাওয়া ভালো। আম দুপুরের খাবারের সঙ্গে বা রাতের খাবারের সঙ্গে খাওয়ার চেয়ে প্রাতঃরাশে খাওয়া ভালো। যেহেতু আম ফ্রুক্টোজ সমৃদ্ধ, তাই এটি রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে।

ভালোবাসা আর লোভের চোটে অনেক বেশি আম খেয়ে যদি প্রাণ হাঁকুপাঁকু করে, যদি পেটে প্রবল ব্যথা শুরু হয় বা অন্য শারীরিক সমস্যা দেখা দেয় অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বেশি প্রোবায়োটিক খাবার যেমন দই, বাটার মিল্ক এবং প্রচুর জল খাওয়া উচিত। ডায়রিয়া এবং পাকস্থলীর সংক্রমণ কমাতে ওরাল রিহাইড্রেশন সলিউশন এবং বেশি ফাইবারযুক্ত খাবার খাওয়া উচিত। ফল সেক্ষেত্রে খেতে হবে সীমিত পরিমাণে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।