"সিনেমা না হলে গান্ধিকে কেউ চিনত না"! মোদিকে কেন এর পরেও ছুড়ে ফেলবে না মানুষ?

Narendra Modi: আমরা দেখতে ভুলে যাই, নরেন্দ্র মোদির আশেপাশে যাঁরা ঘুরছেন, তাঁদের বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত কিংবা মহিলাদের যৌন নিপীড়নে অভিযুক্ত।

suman sengupta
৪ মিনিট
"সিনেমা না হলে গান্ধিকে কেউ চিনত না"! মোদিকে কেন এর পরেও ছুড়ে ফেলবে না মানুষ?

নরেন্দ্র মোদি কলকাতায় এলেন। প্রচার করা হলো, বাঙালির মনে নাকি মোদি বিরাজ করছেন। তারপর তিনি একটি মূলধারার গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন। বেশিরভাগ বাঙালি কাছে পৌঁছে গেল সেই আগে থেকে তৈরি করে রাখা প্রশ্নোত্তর। শুনলেন যারা হয়তো বা কেউ কেউ বিশ্বাসও করলেন সেই মিথ্যে ভাষণ। অনেকেই মনে করেন দেশের প্রধানমন্ত্রী যখন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছেন, তাহলে তিনি নিশ্চিত একজন সৎ মানুষ। সেই মানুষেরা অবলীলায় ভুলে গেলেন, এখনকার যিনি বাংলার বিরোধী দলনেতা, সেই শুভেন্দু অধিকারী চার বছর আগেও বিজেপি এবং নরেন্দ্র মোদির মাপকাঠিতে একজন দুর্নীতিগ্রস্ত নেতাই ছিলেন। আসলে প্রধানমন্ত্রীও জানেন, মানুষের ক্ষণস্থায়ী স্মৃতিতে তাঁর একের পর এক বলে যাওয়া মিথ্যে কথা ধরা থাকে না। কোনও সংবাদমাধ্যমেরই এতটুকু সাহস নেই, তৈরি করা প্রশ্নের বাইরে তাঁকে কোনও প্রশ্ন করার। তাই তিনি কখনও অর্ধসত্য, কখনো ডাহা মিথ্যে বলে পার পেয়ে যান। তিনি জানেন, বিচারব্যবস্থা তাঁর কিংবা তাঁর দলের বিরুদ্ধে খুব বেশি কঠোর হবে না। অথচ বিরোধীরা বিচারব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে বলে অভিযোগ করে যান তিনি এবং কেউ তাঁর বিরোধিতা করে না।

অনেকেই বলেন, গত দশ বছরে ভারতের বেশ কিছু স্বশাসিত সংস্থার মাথায় বসানো হয়েছে বেশ কিছু বিজেপি কিংবা আরএসএসের নেতাকেই, তা সে নির্বাচন কমিশন হোক বা ভারতের বিচারব্যবস্থা। তাঁদের মত, সংবিধান না বদল করেই ভেতর থেকে যদি এই সংস্থাগুলোর মাথায়, নিজেদের পছন্দমতো মানুষদের বসানো যায়, তাহলে অনেক কিছুই নিয়ন্ত্রণ করা যায়। নরেন্দ্র মোদিও তা বিলক্ষণ জানেন বলেই, বিভিন্ন উচ্চ আদালতের রায় নিয়ে তিনি এবং তাঁর দল রাজনৈতিক ফায়দা তোলার কাজ করে। এই ঘটনা বিশেষ করে ঘটেছে বাংলার ক্ষেত্রে। প্রাথমিকভাবে গত কয়েকবছরে, বাংলার তৃণমূল সরকারের নানান কর্মকাণ্ড নিয়ে মামলা করানোর কাজ যে সচেতনভাবে করানো হয়েছে, তা অনেকেরই জানা। কখনও শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, কখনও ইমামভাতা সংক্রান্ত বিতর্ক, আবার কখনও অনগ্রসর বা অতি অনগ্রসর শ্রেণির সংরক্ষণের প্রশ্নে মামলা হয়েছে। নানা সময়েই দেখা গেছে, এই মামলাগুলো করেছে বিজেপি এবং আরএসএসের মদতপুষ্ট কিছু ব্যক্তি বা সংগঠন। তারপরে সেই মামলার শুনানি চলাকালীন গণমাধ্যমের সাহায্যে সমাজে এই বিষয়ে একটা ধারণা তৈরি করানো হয়েছে যাতে মানুষের মনে বাংলার নির্বাচিত সরকার এবং তাঁদের তৈরি নীতির বিরুদ্ধে জনমত সংগঠিত হয়। তারপরে এমন রায় দেওয়া হয়েছে যাতে কখনও সরকারি নীতি বাতিল হয় আবার কখনও শিক্ষামন্ত্রী এবং তাঁর আশেপাশে দায়িত্বশীল পদে থাকা মানুষকে জেলে যেতে হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কাঁটা উপড়ে ফেলতে দক্ষ মোদি! ক্ষমতায় আসতে কাকে কাকে পথ থেকে সরিয়েছেন নরেন্দ্র মোদি?

Narendra Modi: ক্ষমতায় থাকতে গিয়ে একে একে কত নেতাকে সরিয়েছেন পথ থেকে, তালিকা দীর্ঘ! নরেন্দ্র মোদি ২০০১ সালে কেশুভাই প্যাটেলের জায়গায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব কাঁধে নেন।

তাহলে কি তৃণমূল দল এবং সরকার দুর্নীতিগ্রস্ত নয়? যে বিপুল বিপুল টাকা উদ্ধার হয়েছে, মানুষই তার সাক্ষী। তবে এও সত্য যে মাঝে মাঝেই কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বক্তব্য শুনে মনে হয়েছে বিচারপতিরা পক্ষপাত করেছেন। যে বিচারপতি শিক্ষক নিয়োগ সংক্রান্ত রায় দিয়েছিলেন, তিনিই যখন সময়ের আগে অবসর নিয়ে বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হন, তখন এমন সন্দেহ অমূলক নয়। বিচারপতি চিত্তরঞ্জন দাস, যখন ভরা এজলাসে বসে তাঁর অবসর গ্রহণের দিন বলেন, তিনি ছোটবেলা থেকে আরএসএস করেছেন এবং অবসরের পরে আবার আরএসএসে ফিরে যেতে চান, তখন প্রশ্ন জাগে আদালতের এই বিচারপতিদের খুব সচেতনভাবেই বসানো হয়েছিল। বিভিন্ন সময়ে রাজশেখর মান্থা, অমৃতা সিনহার মতো বিচারপতিরা বিজেপির নেতা মন্ত্রীদের রক্ষাকবচও দেন, যাতে তাঁদের বিরুদ্ধে কোনও তদন্ত না হয়। বিজেপি নেতাদের গ্রেফতারিতে স্থগিতাদেশও দেন। বিচারব্যবস্থা কিছুটা হলেও পক্ষপাতদুষ্ট, মনে হয় না কি?

নরেন্দ্র মোদি এবং বিজেপি কীভাবে এই রায়গুলো ধরে রাজনৈতিক ফায়দা লোটে? এই দশ বছরে, দেশের বেশ কিছু আদালত কিন্তু নরেন্দ্র মোদি এবং বিজেপির বিরুদ্ধেও রায় দিয়েছে। গুজরাত দাঙ্গার সময়ে ধর্ষিতা এবং অত্যাচারিত হওয়া বিলকিস বানোর ধর্ষণকারীদের মুক্তি দেওয়া প্রসঙ্গে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি নাগরত্নার কাছে তিরস্কৃত হয় বিজেপি এবং তাদের আবার জেলে যেতে হয়। গুজরাতের মরবি ব্রিজের দুর্ঘটনার জন্য নির্মাণকারী সংস্থার জবাবদিহি চাওয়া হয়। দেশের সর্বোচ্চ আদালত নিউজক্লিকের প্রতিষ্ঠাতা সম্পাদকের গ্রেফতারিকেই বেআইনি বলে, নির্বাচনী বন্ড বন্ধ করারও রায় দেয়। তবে তা নিয়ে কোনও কথা বলেন না প্রধানমন্ত্রী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিজেপি হারছে? এই মুহূর্তে কী বলছে সাট্টা বাজারের হিসেব?

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের ভোটগণনা আগামী ৪ জুন। ঠিক এই সময় রাজস্থানের ফলোদির সাট্টা বাজার কী বলছে? কী বলছে দেশের বাদবাকি জুয়ার বাজার?

অথচ প্রধানমন্ত্রী কিন্তু অনগ্রসর বা অতি অনগ্রসর শ্রেণির সংরক্ষণের প্রশ্নে কলকাতা হাই কোর্টের রায় নিয়ে দেশ জুড়ে প্রচার করে বেড়ান। সন্দেশখালির প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলমান তোষণের অভিযোগ তোলেন। নরেন্দ্র মোদি যদি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসেন, তাহলে তাঁরাই প্রথম সব ধরনের সংরক্ষণ তুলে দেবেন। এখন সমস্তটাই মিথ্যাভাষণ। তৃণমূলের দুর্নীতি নিয়ে বলতে গিয়ে তাঁর চোখ একবারও শুভেন্দু অধিকারীর দিকে বা উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের দিকে পড়ে না। এই তাপস রায়ের বাড়িতেই ইডি হানা হয়েছিল, তারপরেই তিনি ঘটা করে বিজেপিতে যোগ দিয়ে নিজের পাপস্খলন করেছেন।

আসলে সমস্যাটা আমাদের মতো নির্বাচকদের। আমরা মূলধারার সংবাদমাধ্যমেই বিশ্বাস করি। আমরা দেখতে ভুলে যাই, নরেন্দ্র মোদির আশেপাশে যাঁরা ঘুরছেন, তাঁদের বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত কিংবা মহিলাদের যৌন নিপীড়নে অভিযুক্ত। আমরা মনে করি, বিচারব্যবস্থা নিরপেক্ষ এবং গণমাধ্যমে সমস্ত সত্যি খবর দেখানো হয়। আমরা আসলে ঠকে শিখি না, ঠেকে শেখার চেষ্টা করি আর মোদির গ্যারান্টিতে মোহিত হয়ে যাই। সেই জন্যই যখন মহাত্মা গান্ধী সম্পর্কে মোদি বলেন, ১৯৮২ সালে ‘গান্ধী’ সিনেমা মুক্তির আগে ভারতের মানুষজন মহাত্মা গান্ধীকে চিনতেন না, আমরা তখনও রাগতে ভুলে যাই, আক্রোশে নরেন্দ্র মোদিকে প্রত্যাখান করি না।

লিখেছেন
suman sengupta
suman sengupta
2 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।