সব 'ন' করে দিলেই তো হয়! বাংলায় 'ণ'-এর দরকারটা ঠিক কোথায়?
Bengali Spelling Mistakes: হরিনামের কী অপার মহিমা! ‘হরি’ এক পদে, ‘নাম’ অন্য পদে। সুতরাং হরির প্রভাবে ‘ন’ জাত হারিয়ে ‘ণ’ হয়নি।

ণত্ব বিধান নিয়ে দু'কথা লিখছি। কেউ কেউ পড়ছেন। আমার বন্ধু বছর পনেরোর রূপচাঁদ রবিবার দিন এসে বলল, "তুমি কিচ্ছু জানো না।" কথাটা মিথ্যে নয়। তাই হাসি-হাসি মুখে স্বীকার করে নিলাম। "জানি নাই তো। তা এই পরম সত্য কথাটি নতুন করে কীভাবে আবিষ্কার করা গেল?" কিছুদিন আগে ইতিহাসবিদ রণজিৎ গুহ প্রয়াত হয়েছেন। তাঁর লেখা বাংলা বইগুলি আমার পড়ার ঘরের মেঝেতে এদিকে-ওদিকে রাখা। মাটিতে বই ছড়িয়ে পড়তে সুবিধে হয়। সেই বইয়ের দলে ‘কবির নাম ও সর্বনাম’ বইটিও আছে। বইটি একটু বেশি করেই উঁকি দিচ্ছে। রূপচাঁদের চোখ জ্বলজ্বল করে উঠল। আমার...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে













