এই সতর্কতা অবলম্বন না করলে গরমে ভয়াবহ অসুস্থ হয়ে পড়তে পারে আপনার দুধের শিশু

Piya Saha
৩ মিনিট
এই সতর্কতা অবলম্বন না করলে গরমে ভয়াবহ অসুস্থ হয়ে পড়তে পারে আপনার দুধের শিশু

প্রখর সূর্যতাপের কারণে তাপমাত্রা যে হারে বাড়ছে, তাতে সুস্থ ব্যক্তিও অসুস্থ হয়ে পড়ছেন। গ্রীষ্মকালে শুধুমাত্র বড়দের শরীর নয়, উদ্বেগের কারণ হতে পারে শিশুর স্বাস্থ্যও। শুধু তাপমাত্রা নয়, আর্দ্রতা বৃদ্ধির ফলে শিশুদের ক্ষেত্রে একাধিক সমস্যা দেখা দিচ্ছে।

চিকিৎসকদের মতে, গরমের সঙ্গে আর্দ্রতা অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে। ফলে, স্কুল বা টিউশন যেতে গিয়ে ঘেমেনেয়ে নাজেহাল অবস্থা হয়ে উঠছে আপনার সন্তানের। এই অবস্থায় আপনিও বুঝে উঠতে পারছেন না, কীভাবে শিশুস্বাস্থ্যের খেয়াল রাখবেন? জেনে নিন, কী কী থেকে সতর্ক থাকতে হবে?

১. হিট স্ট্রোক (হাইপারথার্মিয়া)

প্রখর সূর্যের আলোতে দীর্ঘ সময় ধরে থাকার কারণে ক্লান্তি, মাথা ব্যথা, মাথা ঘোরা এবং দুর্বলতার মতো উপসর্গগুলি দেখা দেয় শিশুর শরীরে। হাইপারথার্মিয়া মোকাবিলা করতে জল বা বরফের প্যাকের সাহায্যে শিশুর শরীরকে ঠান্ডা করুন। বাইরে কাজ করার সময় অথবা খেলার সময় মাথা ঢেকে রাখার জন্য টুপি ব্যবহার করুন। এতে সরাসরি সূর্যের আলো মাথায় লাগবে না। একটি রিপোর্টে দেখা গেছে, হিট স্ট্রোকে আক্রান্ত ২০% শিশুর স্মৃতিশক্তি লোপ পায়। নার্ভের সমস্যা, কিডনি ফেলিওরের মতো সমস্যাও দেখা দেয়।২. খাদ্যে বিষক্রিয়া

নিম্নমানের খাবার বা জল খাওয়ার কারণে ঘটে এই সমস্যা। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার কারণে ব্যাকটেরিয়া বৃদ্ধির ফলে তা খাদ্যবস্তুগুলোর মধ্যেও ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে উপসর্গগুলোর মধ্যে রয়েছে পেট ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া। তাই রাস্তার ধারের খাবার এবং বাসি রান্না করা খাবার ভুলেও বাচ্চাকে খাওয়াতে যাবেন না ।

৩. ডিহাইড্রেশন

গরম ও আর্দ্রতার কারণে শিশুদের শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়। এছাড়া শিশুদের একটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে রাখা কঠিন। তাই শরীর যেন সর্বদা হাইড্রেটেড থাকে সেদিকে খেয়াল রাখুন। শরীর হাইড্রেটেড রাখতে ডাবের জল, নুন লেবুর জল কিংবা বাটার মিল্ক খাওয়াতে পারেন।

৪. সানবার্ন

সূর্যরশ্মি খুব বেশি সময় ধরে শিশুর ত্বকের ওপর পড়লে তা ক্ষতির কারণ হয়। ফলে ত্বক লাল হয়ে জ্বালা হতে পারে এবং গুরুতর ক্ষেত্রে ফোসকা এবং চামড়া খোসা ছাড়তে পারে। এই সমস্যাগুলো এড়াতে অবশ্যই সানস্ক্রিন (কমপক্ষে এসপিএফ ৩০) ব্যবহার করুন। তাছাড়া শিশুদের বেলা ১১ টা থেকে ৪ টার মধ্যে বাইরে না বের করাই সবচেয়ে ভালো।

৫. ফুসকুড়ি

ফুসকুড়ি, ফোস্কা বা ফোঁড়া এবং অ্যালার্জির মতো সমস্যাগুলি গরমকালে সাধারণত শিশুদের মধ্যেও দেখা যায়। একজিমার মতো চর্মরোগ গ্রীষ্মকালে বৃদ্ধি পায়, ঘাম এবং তেল নিঃসরণ বৃদ্ধির কারণে। এছাড়া অনেকক্ষণ ধরে সূর্যের আলোয় থাকাও এই রোগের একটি কারণ। ফলস্বরূপ আপনার শিশুর ত্বকে ফুসকুড়ি দেখা যেতে পারে। ফেলে রাখবেন না একদম। তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শমতো চিকিৎসা চালু করুন।

ত্বকের জ্বালা নিয়ন্ত্রণ করতে ঠান্ডা বরফের প্রলেপ দিতে পারেন। শিশুকে গরমকালে পাতলা সুতির জামাকাপড় পড়ান। তবে ডাক্তারের অনুমতি ছাড়া যে কোনও ওষুধ বা মলম শিশুর ত্বকে লাগাবেন না। না হলে ফল হিতে বিপরীত হতে পারে।

৬. জলবাহিত রোগ

দূষিত জল থেকে টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, কলেরা এবং জন্ডিসের মতো রোগ হতে পারে শিশুদের। তাই বাইরে বেরোলে সবসময়ই চেষ্টা করুন বাড়ির জল সঙ্গে রাখতে। সমস্যা এড়াতে জল ফুটিয়ে ঠান্ডা করে খাওয়াতে পারেন শিশুকে।

৭.কনজাংক্টিভাইটিস

চোখের কনজা‌ংক্টিভায় সংক্রমণের কারণে ব্যাথা অনুভব হয়। এক্ষেত্রে চোখে লাল ভাব, চুলকানি এবং চোখ থেকে জল পড়ার মতো লক্ষণগুলি প্রকাশ পায়। তাই শিশুর চোখের যথাযথ যত্ন নিন। খেয়াল রাখুন, যেন শিশু কোনওভাবেই অপরিষ্কার হাতে চোখ স্পর্শ না করে। সঙ্গে চিকিৎসকের পরামর্শমতো ওষুধ খাওয়ান।

৮. রেচন অঙ্গের সংক্রমণ (ইউটিআই)

এই ধরনের রোগে রেচনতন্ত্রের যে-কোনও অংশে, অর্থাৎ কিডনি, মূত্রনালী, মূত্রাশয়ে সংক্রমণ হতে পারে। অপর্যাপ্ত জল খাওয়ার কারণে গরমকালে শিশুদের শরীরে ইউটিআই-এর সংক্রমণের পরিমাণ বেড়ে যায়। পরিষ্কার ও পরিচ্ছন্ন ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখুন শিশুর ক্ষেত্রে এবং পর্যাপ্ত জল খাওয়ান।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।