রোজের খাবারে এটুকু বদল মানেই 'অমরত্বের' পথ হাঁটা!

যদি খাদ্যাভাস বদলে ফেলা যায়, তবেই বহু মানুষকে অকালমৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব হবে।

Piya Saha
৩ মিনিট
রোজের খাবারে এটুকু বদল মানেই 'অমরত্বের' পথ হাঁটা!

কোভিড-পরবর্তী দুনিয়ায় মানুষ স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত সচেতন। পুষ্টিকর খাদ্যগ্রহণের মাধ্যমে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে আগ্রহী। মারাত্মক রোগের থেকে বাঁচতে নতুন ধরনের খাবার খেতেও মানুষ পিছপা হন না। তাই অনেকেই ডায়েট মেনে পুষ্টিকর খাবার খান। কিন্তু সকলের পক্ষে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া সম্ভব নয়। ফলস্বরূপ আমাদের অনেকের মধ্যেই এখনও ধন্দ রয়েছে, কী খাওয়া উচিত আর কোনটা নয়, তা নিয়ে। এ-বিষয়ে বহু প্রতিবেদন ইন্টারনেটে পাওয়া গেলেও স্বাস্থ্য সম্পর্কে বিশ্বাসযোগ্য পরামর্শই সবসময় নেওয়া ভালো।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) একটি বিবৃতিতে খাদ্যগ্রহণ সংক্রান্ত কিছু পরামর্শ জানিয়েছেন। হু-এর মতে লবণ, চিনি কম করার পাশাপাশি পানীয় গ্রহণের ব্যাপারেও সচেতন হওয়া প্রয়োজন আমাদের। আর তাতেই নাকি শায়েস্তা হবে অসংক্রামক ক্যানসার, ডায়াবেটিসের মতো একাধিক রোগ। হু-এর রিপোর্টে অনুযায়ী, প্রতি বছর ৪১ মিলিয়নেরও বেশি মানুষের মৃত্যু হয় অসংক্রামক রোগে, যা বিশ্বজুড়ে ৭১% মৃত্যুর সমান। এর মধ্যে ৩৮ মিলিয়নের মৃত্যু হয় হৃদরোগে এবং ফুসফুসের রোগে। ১৬ মিলিয়নেরও বেশি মানুষ কম বয়সেই হৃদযন্ত্রের সমস্যা ও ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে মারা যান। প্রতি বছর ৩.৩ মিলিয়ন মানুষের মৃত্যুর জন্য দায়ী অ্যালকোহল। তাই যদি খাদ্যাভাস বদলে ফেলা যায়, তবেই বহু মানুষকে অকালমৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব হবে। চলুন বিশদে জেনে নেওয়া যাক, আন্তর্জাতিক জনস্বাস্থ্য সংস্থা কী কী পরামর্শ দিয়েছে।

১. লবণ কমানো এবং চিনির পরিমাণ সীমিত করা

ডায়াবেটিস, হৃদরোগ এবং ক্যানসারের মতো রোগ থেকে মুক্তির সহজ উপায় হলো সীমিত মাত্রায় লবণ ও চিনি গ্রহণ। যে বিষয়গুলি মাথায় রাখতে হবে,

• প্রতিদিন ৫ গ্রাম বা এক চামচের বেশি লবণ গ্রহণ না করাই ভালো।

• নুনের বিকল্প হিসেবে বিভিন্ন শুকনো মশলাগুঁড়ো ব্যবহার করতে পারেন।

• বাজারে বিক্রি হওয়া লবণাক্ত সস (সোয়া সস, ফিস সস) বা মশলা সীমিত মাত্রায় খান।

• প্রথম দিকে চেষ্টা করুন প্রতিদিন ৫০ গ্রামের বেশি (১২ চামচ) চিনি না খাওয়ার। একবার অভ্যেস হয়ে গেলে পরিমাণে কমিয়ে সেটি ২৫ গ্রাম করতে হবে, তবেই শরীর সুস্থ থাকবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দু'বেলা দু'মুঠো ভাত, তাতেই আছে 'অমরত্বের' চাবিকাঠি! কী বলছেন বিশেষজ্ঞরা?

পুষ্টিবিদদের মতে বেশ কিছু কারণে অনেকেই ভাত খাওয়া বন্ধ করলেও এর বহুমুখী পুষ্টিগুণ শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়।

• ২ বছরের কমবয়সি শিশুদের জন্য বাজার থেকে কেনা খাবারে লবণ,চিনি ভুলেও দেবেন না। তবে এর থেকে বেশি বয়সি শিশুদেরও সীমিত মাত্রায় লবণ, চিনি খাওয়ানো যেতে পারে।

২. ফ্যাটজাতীয় খাবার গ্রহণ সম্পর্কে সচেতন হোন

হু-র মতে উচ্চ রক্তচাপ, স্ট্রোক ও হৃদযন্ত্রের সমস্যার মতো অসংক্রামক রোগের থেকে বাঁচতে স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট গ্রহণের ওপর নজর রাখা জরুরি। এ-প্রসঙ্গে যে কথাগুলি মনে রাখতে হবে,

• কম ফ্যাটযুক্ত খাবার বা কম ফ্যাটযুক্ত দুধ বা দুগ্ধজাত পণ্যগুলি বেছে নিন।

• রেড মিটের বদল সাদা মাংস অর্থাৎ মাছ, মুরগির মাংস খাওয়া উচিত। এতে শরীরে ফ্যাট সঞ্চিত হবে না, ফলে স্ট্রোক ও হৃদযন্ত্রের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

• বেকন, সসেজের মতো প্রক্রিয়াজাত মাংস সীমিত মাত্রায় গ্রহণ করার পরামর্শ দিয়েছে হু।

• এছাড়াও প্রক্রিয়াজাত কেক, পেস্ট্রি ও ভাজা খাবার খাওয়ার বিরুদ্ধেও সতর্ক করেছে আন্তর্জাতিক এই সংস্থা।

৩. সুষম খাদ্যগ্রহণ

রাস্তার ধারের বিভিন্ন ফাস্ট ফুডগুলি শরীরে নানা রোগের কারণ, তাই এগুলি এড়িয়ে চলাই ভালো। বরং সুষম খাবার খেতে শুরু করুন যা শরীর সুস্থ রাখতে সাহায্য করবে। রইল আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার টিপস,

• প্রতিদিন বাদামি চাল, গম, মুসুর ডালের মতো গোটা শস্য রাখুন খাদ্যতালিকায়। সঙ্গে মটরশুঁটি, লেবু, তাজা ফল, শাকসবজি খান। মাছ, মাংস, ডিম, দুধের মতো প্রাণীজ প্রোটিনের উৎসগুলি বেছে নিন।

• জলখাবারে রাখুন কাঁচা সবজি, টাটকা বিভিন্ন ফল এবং লবণ ছাড়া বাদাম।

৪. পানীয় গ্রহণের দিকে নজর দিন

প্রতিদিন কী ধরনের পানীয় গ্রহণ করছেন? শরীর সুস্থ রাখতে তার দিকেও বিশেষ নজর রাখা জরুরি। এ-প্রসঙ্গে যে কথাগুলি মাথায় রাখা প্রয়োজন,

• সুগারযুক্ত বিভিন্ন পানীয় যেমন সফট ড্রিংকস, জুস, নানা স্বাদের জল এবং কফিযুক্ত ঠান্ডা পানীয় কম পরিমাণে খান।

• বেশি পরিমাণে জল খান। সুস্থ থাকতে শরীর হাইড্রেট রাখা খুবই জরুরি।

ভালো খাবার খেয়ে সহজেই সুস্থ থাকুন, দূরে থাকুক ডায়াবেটিস, ক্যানসার ও হৃদরোগ।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।