সদগুরুর ইশা ফাউন্ডেশনে কেমন থাকেন মহিলারা? আদালতের নির্দেশে শুরু তদন্ত!

Sadhguru Ashram Women: ইশা ফাউন্ডেশন সম্পর্কিত সমস্ত মামলার একটি তালিকা তৈরি করতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।

inscript
৩ মিনিট
সদগুরুর ইশা ফাউন্ডেশনে কেমন থাকেন মহিলারা? আদালতের নির্দেশে শুরু তদন্ত!

নিজের মেয়ের বিয়ে দিয়েছেন ধুমধাম করে। দেশজোড়া তাঁর খ্যাতি, আশ্রমের ভক্ত সংখ্যা ক্রমেই বর্ধমান। অথচ তাঁর আশ্রমে যে মহিলা শিষ্যরা রয়েছেন তাঁদের সঙ্গে ঠিক কেমন আচরণ করা হয়? সুশিক্ষিত যুবতীদের পার্থিব জীবন থেকে সরিয়ে কেন সন্ন্যাসীনি তৈরির মরিয়া চেষ্টা করেন আধ্যাত্মিক গুরু সদগুরু জাগ্গি বাসুদেব, যাকে দেশ চেনে সদগুরু নামে? এই প্রশ্ন তুলেছে খোদ আদালত! মাদ্রাজ হাইকোর্টের প্রশ্ন, নিজের মেয়েরই যখন বিয়ে দিয়েছেন, তখন কেন যুবতীদেরকে মাথা মুড়িয়ে পার্থিব জীবন ত্যাগ করতে উত্সাহিত করছেন সদগুরু?

বিচারপতি এস এম সুব্রামনিয়াম এবং ভি শিবজ্ঞানমের একটি বেঞ্চ ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরুকে যে প্রশ্নটি করেছে, তার নেপথ্যে রয়েছে একজন অবসরপ্রাপ্ত অধ্যাপকের দায়ের করা অভিযোগ। ওই অধ্যাপকের অভিযোগ ছিল, তাঁর দুই সুশিক্ষিত কন্যাকে ইশা যোগ কেন্দ্রে স্থায়ীভাবে থাকার জন্য 'মগজ ধোলাই' করা হয়েছে। এমনকী সেখানে বাবা-মা এবং আত্মীয়দেরও আটকে রাখা সন্ন্যাসীদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয় না। অধ্যাপক এস কামরাজ কোয়েম্বাটোরের তামিলনাড়ু কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তিনি চেয়েছেন, আদালতে তাঁর কন্যারা সশরীরে উপস্থিত হন। তার জন্য আবেদন করেছিলেন কামরাজ।

সেইমতো আদালতে হাজিরও হন তাঁর দুই মেয়ে। ৪২ বছর এবং ৩৯ বছরের দুই মহিলাই জানিয়েছেন, তাঁরা স্বেচ্ছায় ইশা ফাউন্ডেশনেই থাকছেন। তাদের আটক করে রাখা হচ্ছে না। এ নতুন কিছু না। এর আগেও এমন মামলা হয়েছে যেখানে বাবা-মায়েরা অভিযোগ করেছেন যে মেয়েরা নিজেদের চাকরি, জীবন, পরিবার ত্যাগ করে এই আশ্রমে এসে থাকার পর থেকে তাঁদের জীবন নষ্ট হয়ে গিয়েছে আর সেই কন্যারা আগেও একইভাবে জানিয়েছেন, ‘স্বেচ্ছায়' এসেছেন তারা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোলেবাবা, সদগুরু, রামদেবের 'ভণ্ডামির' বিরুদ্ধে আইন আনা কতটা জরুরি?

Hathras Bhole Baba Fake Godman: রবিশঙ্কর এবং রামদেব ২০১৪ সালের আগে রীতিমতো বিজেপির হয়ে ঘুরিয়ে প্রচার করেছিলেন।

কামরাজের দুই মেয়ের এমন বক্তব্যের পরে আদালতের সিনিয়র বিচারপতি প্রশ্ন করেছিলেন, “আপনারা আধ্যাত্মিকতার পথে আছেন বলে দাবি করছেন। আপনারা কি মনে করেন না যে নিজেদের বাবা-মাকে অবহেলা করা পাপ? 'সবাইকে ভালবাসুন, কাউকে ঘৃণা করবেন না' এটাই তো ভক্তির নীতি। তাহলে আপনাদের মা-বাবার প্রতি আপনাদের মধ্যে এত ঘৃণা দেখতে পাচ্ছি কেন? আপনারা তো বাবা-মাকে সামান্য সম্মান দিয়ে সম্বোধনও করছেন না।"

তবে এইবার বিচারকরা মামলাটি নিয়ে আরও তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। ইশা ফাউন্ডেশন সম্পর্কিত সমস্ত মামলার একটি তালিকা তৈরি করতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি শিবজ্ঞানম বলেছেন, "আমরা জানতে চাই, একজন ব্যক্তি যিনি নিজে মেয়ের বিয়ে দিয়েছিলেন এবং মেয়েকে জীবনে ভালোভাবে প্রতিষ্ঠিত করেছেন তিনি কেন অন্যের মেয়েদের মগজ ধোলাই করে একজন আশ্রমিকের মতো জীবনযাপন করতে উত্সাহিত করছেন?”

  • আপনার জন্য আরও কিছু লেখা
সদগুরু থেকে রামদেব: ভেকধারী 'বাবা'দের যেভাবে কাজে লাগায় বিজেপি

Ramdev and BJP: হরিয়ানার একটি বনভূমির অবৈধভাবে দখল নেওয়ার অভিযোগ রয়েছে রামদেব বাবার সংস্থা 'পতঞ্জলি'-র বিরুদ্ধে। তথ্য বলছে, হরিয়ানার ফরিদাবাদের আরাবল্লি অঞ্চলে ৪০০ একরের জমিতে বেনামী মালিকানা রয়েছে 'পতঞ্জলি'র।

ইশা ফাউন্ডেশন অবশ্য স্পষ্ট জানিয়েছে, এই মহিলারা স্বেচ্ছায় তাদের সঙ্গে থাকতে পছন্দ করে। "আমরা বিশ্বাস করি যে, প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের তাদের পথ বেছে নেওয়ার স্বাধীনতা এবং বুদ্ধি আছে। আমরা বিবাহ বা সন্ন্যাসীত্ব চাপিয়ে দিই না, কারণ এগুলি ব্যক্তিগত পছন্দ। ইশা যোগ কেন্দ্র হাজার হাজার মানুষ যারা সন্ন্যাসী নন তারাও আছেন, পাশাপাশি এমন অনেকে আছেন যারা ব্রহ্মচর্য বা সন্ন্যাস গ্রহণ করেছেন, জানিয়েছে সদগুরুর সংস্থা।

আবেদনকারী কামরাজের আইনজীবী জানিয়েছেন, ইশা ফাউন্ডেশনের সঙ্গে জড়িত একাধিক ফৌজদারি মামলা রয়েছে। সম্প্রতি, সেখানে কর্মরত একজন ডাক্তারের বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের অধীনে মামলা করা হয়েছে।

হলফনামায় আবেদনকারী অধ্যাপক জানিয়েছেন, তাঁর বড় মেয়ে গীতা কামরাজ ২০০৩ সালে মেকাট্রনিক্সে ইঞ্জিনিয়ারিং করে এবং তারপরে যুক্তরাজ্যের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে এমটেক করে। ওই বিশ্ববিদ্যালয়েই চাকরি পেয়েছিলেন তিনি এবং ২০০৪ সালে প্রতি মাসে প্রায় ১ লক্ষ টাকা বেতন পেতেন। ২০০৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একজনের সঙ্গে বিয়েও করেন কিন্তু ২০০৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

তারপর থেকে, বড় মেয়ে ইশা ফাউন্ডেশনে যোগ ক্লাসে যেতে শুরু করেন। দিদির পদাঙ্ক অনুসরণ করে, তাঁর ছোট মেয়ে লতা কামরাজ যে নিজে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেও ওই যোগ কেন্দ্রে স্থায়ীভাবে বসবাস শুরু করে। কামরাজের বয়স ৬৯, স্ত্রীর বয়স ৬৩! মেয়েরা চলে যাওয়ার পরে তাঁদের জীবন 'নরক' হয়ে উঠেছে, বলছেন বৃদ্ধ বাবা-মা। কামরাজের অভিযোগ, সদগুরুর যোগ কেন্দ্রে তাঁর মেয়েদেরকে একধরনের খাবার এবং ওষুধ দেওয়া হচ্ছে, যার ফলে তারা তাদের চিন্তাভাবনা করার ক্ষমতা হারিয়ে গিয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।