Honor killing: অন্য ধর্মে প্রেম মানেই খুন! হায়দ্রাবাদের ঘটনা যে যে প্রশ্ন তুলছে...

Satyaki Tat
৪ মিনিট
Honor killing: অন্য ধর্মে প্রেম মানেই খুন! হায়দ্রাবাদের ঘটনা যে যে প্রশ্ন তুলছে...

"আমার রাজুকে ওরা ট্র্যাফিক সিগন্যালে, সবার সামনে মেরে ফেলল। আমি সবার পায়ে পড়েছি, কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিল না। কেন কেউ সাহায্য করল না?"

প্রশ্নটা সৈয়দ আশরিন সুলথানার। তাঁর স্বামীকে হায়দ্রাবাদের ব্যস্ত রাস্তায় কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর দোষ? তাঁরা পরস্পরকে ভালবেসে বিয়ে করেছিলেন এবং ছেলেটির ধর্ম ইসলাম নয়, এবং সে একজন দলিত পরিবারের ছেলে। ভারতে আরও একজন শিকার হল ধর্মীয় অন্ধত্বের, আরও একবার দেশ সাক্ষী থাকলো অনার কিলিং এর।

বিল্লিপুরম নাগারাজুকে এগারো বছর ধরে চেনেন সুলথানা। স্কুলে পড়েছেন একসঙ্গে, তখন থেকেই বন্ধুত্ব এবং দশম শ্রেণি থেকে প্রেম। কিন্তু ধর্মীয় কারণে নাগারাজুকে মেনে নেয়নি সুলথানার পরিবার। এমনকী, নাগারাজু সুলথানার মাকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেও তাঁরা রাজি হননি।

সুলথানা বিপদ আঁচ করেছিলেন। তিনি বুঝেছিলেন, তাঁর পরিবার এই সম্পর্কের এতটাই বিরোধী যে, তাঁদের ক্ষতি হয়ে যেতে পারে।

"আমি রাজুকে বলেছিলাম যে, আমি ওকে বিয়ে করব না। আমি কাউকেই বিয়ে করে ওর বিশ্বাসভঙ্গ করব না। আমি এভাবেই বেঁচে থাকব। বিয়ের আগে প্রায় দু'মাস আমি ওর সঙ্গে কথা বলিনি (উনি ভেবেছিলেন এতে তাদের সম্পর্কে ছেদ পড়বে)। আমি ওকে বলেছিলাম, আমার জন্য ওর প্রাণ চলে যেতে পারে। ও যেন অন্য কাউকে খুঁজে নেয়। কিন্তু ও এটা শুনে খাওয়া বন্ধ করে দেয়। তারপর আমি ওকে বিয়ে করি।"

পুলিশ দুই মূল অভিযুক্ত, সুলথানার দুই ভাই, সৈয়দ মোবিন আহমেদ এবং মহম্মদ মাসুদ আহমেদকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে।

সিসিটিভি-তে দেখা যাচ্ছে, রাত ন'টা নাগাদ হায়দ্রাবাদের সারুরনগরের রাস্তায় এই দু'জন স্কুটারে করে যাচ্ছিলেন। তখনই দুই মূল অভিযুক্ত তাঁদের রাস্তা আটকায় এবং রাজুকে লোহার রড দিয়ে মারতে শুরু করে। রাজুর হেলমেটের ওপর দিয়েই তার মাথায় রড দিয়ে মারতে থাকে তারা, তারপর ছুরি দিয়ে তাঁকে কোপাতে থাকে সৈয়দ মোবিন আহমেদ। অন্যদিকে রাজুর মৃত্যু নিশ্চিত করার জন্য অপর অভিযুক্ত মাসুদ রাজুকে ক্রমাগত রড দিয়ে আঘাত করতে থাকে। মৃত্যু নিশ্চিত হলে তারা সেই স্থান থেকে পালিয়ে যায়। এই পুরো ঘটনাটা যখন ঘটে, তখন রাস্তায় অনেক মানুষই ছিল, কিন্তু তারা ব্যতিক্রমী কোনও কাজ করেনি। তারা ঘটনাটা তাদের ফোনের ক্যামেরাতে যত্ন করে তুলে ধরেছে। অভিযুক্তরা অস্ত্র দিয়ে যে নৃশংসতা দেখিয়েছে, তাতে আমজনতা দর্শকের ভূমিকার বাইরে কিছু করার কথা ভাবেনি। যদিও অস্ত্র না থাকলেও কিছু না করার উদাহরণ দেশে আছে প্রচুর।

পুলিশ জানাচ্ছে, সুলথানার আত্মীয়রা জানুয়ারিতে দু'জনের বিয়ের পর থেকেই এদের খুঁজছিল। সুলথানা এবং রাজু সেই কারণেই শহর ছেড়ে বিশাখাপত্তনমে চলে যান, এবং ঘটনার এক সপ্তাহ আগে ফিরে আসেন। কোনওভাবে সেই খবর সুলথানার পরিবারের লোকজনের কাছে চলে যায় এবং বুধবার তারা দম্পতিকে একটি মারুতির শোরুমের সামনে দেখতে পেয়ে যায়।

পুলিশের দাবি, তাঁরা কয়েক ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে পাকড়াও করেন এবং রড, ছুরি সব বাজেয়াপ্ত করে নেন।

"আমরা ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলা দাখিল করব যাতে এর দ্রুত নিষ্পত্তি হয় এবং অভিযুক্তেরা কঠিনতম সাজা পায়," জানাচ্ছেন ডিসিপি এলবি নগর জোন সুনপৃত সিং। সেই সঙ্গে জানাচ্ছেন যে, সরকার মৃতের পরিবারকে আর্থিক সাহায্যও করবে।

পুলিশ দু'জন অভিযুক্তকে পাকড়াও করলেও সুলথানার দাবি, এই ঘটনায় আরও তিনজন জড়িত আছেন।

২৬ বছর বয়সি রাজু মালা সম্প্রদায়ভুক্ত। যাদের তফসিলি জাতির অন্তর্ভুক্ত করা হয় তেলেঙ্গানায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাজনীতির রং লেগেছে এবং বিরোধী দল বিজেপি সরকারকে আক্রমণ করা শুরু করেছে। জয় শ্রীরাম স্লোগানে মুখরিত হয়েছে হায়দ্রাবাদ। তারা এই ঘটনায় সরকারকে ব্যর্থ বলে অভিযোগ করে দ্রুত অভিযুক্তের শাস্তি চেয়েছে।

এবার একটু তথ্য ঘাঁটা যাক। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, শুধু ২০১৭ থেকে ২০১৯-এর মধ্যেই ১৪৫টি এরকম ঘটনা ঘটেছে। আবার একটি সর্বভারতীয় ইংরেজি পত্রিকার রিপোর্ট বলছে, শুধু ২০১৫-তেই দেশে ২৫১ জন খুন হয়েছেন অনার কিলিং-এ। ২০০৬-এ সুপ্রিম কোর্ট এই ধরনের ঘটনাকে 'বর্বর' আখ্যা দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হল, সংবিধানের উনিশ এবং একুশতম ধারা অনুযায়ী দেশের মানুষের স্বাধীনতার অধিকার এবং জীবনের অধিকার থাকলেও তা নিশ্চিত করার জন্য যথেষ্ট কড়া আইনের এখনও অভাব রয়েছে। নতুন আইন প্রণয়ন অবিলম্বে প্রয়োজন, কিন্তু তেলেঙ্গানার বিরোধী দল, যারা কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন, তারা লাভ জিহাদ আইনের প্রণয়ন এবং প্রয়োগে বেশি উৎসাহী। দু'টি মানুষের মিলন রুখতে তাদের যতটা তৎপরতা, ততটা দু'টি মানুষের জীবন রক্ষা করতে নয়।

ন্যাশনাল ক্রাইম ব্যুরোর নথি বলছে, ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে এই ধরনের ঘটনার সংখ্যা ২৪টি। কিন্তু ২০১৫ সালে তা বেড়ে দাঁড়ায় ২৫১-তে। পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ এই তালিকায় শীর্ষে।

খুব স্বাভাবিকভাবেই বোঝা যায়, দেশের সরকার জাতপাতের এই ঘৃণ্য রাজনীতিকে রুখতে কতটা ব্যর্থ। যে-দেশে এখনও জাতপাতের ভিত্তিতে ভোট হয়, যে দেশে অস্পৃশ‍্যতা এখনও প্রবলভাবে বিরাজমান, সেই দেশে অনার কিলিংও যে বন্ধ করতে সরকারের সদিচ্ছা থাকবে না, তা বলাই বাহুল্য।

পশ্চিমবঙ্গও এরম ঘটনার সাক্ষী থেকেছে। রিজওয়ানুরের হত্যার বিরুদ্ধে, সেই হিংসাত্মক ঘটনার বিরুদ্ধে আন্দোলন করা বিরোধী নেত্রী আজ দশ বছর হল এই রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু তিনিও কি রাজ্যের হিংসা কমাতে সক্ষম হয়েছেন? একজন নারী হয়েও তিনি পিতৃতান্ত্রিক সমাজের পচে যাওয়া আগ্রাসন থেকে নারীদের রক্ষা করতে পারঙ্গম হয়েছেন কি? প্রশ্ন থেকেই যায়।

দেশে নাগারাজুদের সংখ্যা বাড়ছে। দেশের মানুষের অভিভাবকরা দেখছেন কি?

লিখেছেন
Satyaki Tat
Satyaki Tat
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

যা ঘটেছিল চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে

Chorbagan Durga Puja incident: এই ঘটনার পর থেকেই পুজো কমিটির ব্যবস্থাপনা এবং এর পিছনের পট পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও তোলপাড় শুরু হয়েছে। জানা গিয়েছে, পুজোর ঠিক আগেই চোরবাগান পুজো কমিটির রদবদল হয়েছিল এবং নতুন কমিটি পরিচালনার দায়িত্ব নিয়েছিল।

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।