মেয়ে গ্রেফতার হলে লড়বেন তিনি! মহুয়া মৈত্রকে অভয়বার্তা 'শেরনি' মায়ের

Mahua Moitra: সেই আশঙ্কার মধ্যেই মেয়ের পাশে দাঁড়িয়েছেন মহুয়া মৈত্রের মা। আর্থিক তছরুপ বিরোধী আইনের আওতাধীন মামলায় মহুয়ার নাম জড়াতেই মেয়েকে হোয়াটসঅ্যাপে অভয়বার্তা পাঠালেন মা মঞ্জু মিত্র।

Sohini Das
৩ মিনিট
মেয়ে গ্রেফতার হলে লড়বেন তিনি! মহুয়া মৈত্রকে অভয়বার্তা 'শেরনি' মায়ের

বিপদ যেন পিছু ছাড়ছে না মহুয়ার। গত বছর হাতছাড়া হয়েছে সাংসদপদ। টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে লোকসভা থেকে বহিষ্কৃত হন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তবে তার পরেও তাঁর পিছনে যেন লেগেই রয়েছে ইডি-সিবিআই ফাঁড়া। আসন্ন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকেই তাঁকে ফের প্রার্থী করেছে তৃণমূল। নিজের হৃতগৌরব ফিরিয়ে আনার চ্যালেঞ্জ তাঁর কাছে এই লোকসভা ভোট।

কিন্তু স্বস্তি নেই মহুয়ার। মন দিয়ে প্রচারটুকুও সারতে পারছেন না তিনি। এবার আর্থিক তছরুপ বিরোধী আইনের আওতাধীন একটি মামলায় (পিএমএলএ) যুক্ত করেছে ইডি। সম্প্রতি তাঁকে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে তাঁকে দিল্লিতে তলব করে ইডি। কিন্তু ইডি-র ডাকে দিল্লি যাননি মহুয়া। আবগারি মামলায় কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পর থেকেই মহুয়ার গ্রেফতারির আশঙ্কা হাওয়ায় উড়ছে। লোকসভা ভোটের আগেই গ্রেফতার করা হতে পারে কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদকে।

তবে সেই আশঙ্কার মধ্যেই মেয়ের পাশে দাঁড়িয়েছেন মহুয়া মৈত্রের মা। আর্থিক তছরুপ বিরোধী আইনের আওতাধীন মামলায় মহুয়ার নাম জড়াতেই মেয়েকে হোয়াটসঅ্যাপে অভয়বার্তা পাঠালেন মা মঞ্জু মিত্র। আর মায়ের পাঠানো সেই বার্তা তড়িঘড়ি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মহুয়া। মায়ের পাঠানো মেসেজের যে স্ক্রিনশট মহুয়া এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে মায়ের নম্বরটি সেভ করা রয়েছে 'মাম্মি মোবাইল এয়ারটেল' বলে। ইংরেজিতে লেখা সেই বার্তায় মহুয়াকে আশ্বাস দিয়েছেন তাঁর মা। বলেছেন, তাঁর নামে পাওয়ার অব অ্যাটর্নি তৈরি রাখতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করলে ভোটে মনোনয়ন জমা দেবেন তিনি। স্ক্রিনশটটি পোস্ট করে মহুয়া লিখেছেন, ‘‘বিজেপির ইডি, সিবিআইয়ের এই দৈনিক প্রেমের উদ্‌যাপন নিয়ে আমার মায়ের জবাব। ইউ রক মাম্মি। আসল বাঘিনী।’’

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোটে মহুয়া-কাঁটা তুলতে অমৃতার পাশে খোদ মোদি, কোন পথে কৃষ্ণনগরের লড়াই?

Lok Sabha Election 2024: বিজেপি প্রার্থী অমৃতার পাশেই রয়েছে বিজেপির শীর্ষনেতৃত্ব। বুধবার অমৃতাকে ফোন করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরনন্দানীর থেকে দামী উপহার এবং টাকার বিনিময়ে সংসদে মোদি-ঘনিষ্ঠ ব্যবসায়ী আদানির বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়ার বিরুদ্ধে। সেই মামলায় জল গড়ায় অনেক দূর। সংসদ থেকে বহিষ্কার করা হয় মহুয়াকে। তবে হাল ছাড়েননি মহুয়া। লড়াই জারি রাখার কথা তখনই ঘোষণা করেছিলেন তিনি। তাঁর পাশে দাঁড়িয়েছিল দলও। এই লোকসভা ভোটে ফের কৃষ্ণনগর আসন থেকেই তাঁকে টিকিট দিয়েছে তৃণমূল। তাঁর বিপক্ষে কৃষ্ণনগরে বিজেপি দাঁড় করিয়েছে কৃষ্ণনগরের ভূমিকন্যা অমৃতা রায়কে। স্থানীয় রাজবাড়ির সদস্যা তিনি। কৃষ্ণনগরে দাঁড়ানোর অতিরিক্ত কিছু সুবিধা তাঁর রয়েইছে। কিছুদিন আগেই অমৃতাকে ফোন করে আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানান, তাঁর জয় নিশ্চিত করতে সমস্ত রকম আইনি পদক্ষেপ করবে বিজেপির শীর্ষনেতৃত্ব।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এবার হিরানন্দানির অফিসে ইডি! মহুয়া মৈত্রকেই ঘুরপথে শিক্ষা দিতে চাইছে বিজেপি?

ED raids Hiranandani Group : মহুয়া মৈত্রর ঘটনা কি তবে নতুন করে ফিরতে চলেছে শিরোনামে?

My mother’s answer to BJP’s daily ED/CBI lovefest. You rock Mummy- the original Sherni!

— Mahua Moitra (@MahuaMoitra)

ততদিনে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মহুয়ার কাছে এসে পড়েছে ইডির সমন। তবে ভোটের আগে কৃষ্ণনগর ছেড়ে নড়তে রাজি হননি। আপাতত তিনি ভোটের প্রচারে ব্যস্ত মহুয়া। এবার তাঁর বিরুদ্ধে যুক্ত হয়েছে আর্থিক তছরুপের মামলাও। এবং তাঁকে গ্রেফতারের আশঙ্কা আরও প্রবল হচ্ছে দিন কে দিন। তার মধ্যেই মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নতুন করে সমন জারি করেছে মহুয়া এবং তাঁর পরিচিত দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানির বিরুদ্ধে। ইডি সূত্রের খবর, দু’জনকেই বিদেশি মুদ্রা বিনিময় আইন (ফেমা) লঙ্ঘনের বিষয়ে জেরা করা হতে পারে। সম্প্রতি মহুয়ার কলকাতার বাসস্থানে তল্লাশি চালিয়েছে সিবিআই। তার পরে তল্লাশি চালানো হয়েছে মহুয়ার কৃষ্ণনগরের বাসস্থান, তাঁর সাংসদের দফতর এবং তাঁর করিমপুরের বাড়িতেও। কলকাতার বাসস্থানটি আদতে মহুয়ার বাবা-মায়ের। সিবিআই তল্লাশির সময়ে মহুয়ার মা মঞ্জু মৈত্র সেখানে উপস্থিত ছিলেন।

তবে শুধু মায়ের অভয়বার্তাই নয়। এদিন এক্স হ্যান্ডেলে আরও একটি বিস্ফোরক পোস্ট করেছেন মহুয়া। বুধবারই একটি প্রতিবেদনের শিরোনাম তুলে ধরে মহুয়ার কটাক্ষ করেন, ‘খুলে হ্যায় বিজেপি কে দ্বার, আ যাও নহি তো অব কে বার তিহাড়’। অর্থাৎ, বিজেপির দরজা খোলাই আছে। এ বার চলে এসো। নাহলে ঠিকানা হবে তিহাড় জেল। বেশ কয়েকদিন ধরেই রাজনৈতিক সমালোচকদের একাংশ অভিযোগ করেছে, ভোটের মুখে বিরোধীদের ধুয়েমুছে ফেলতেই অবিজেপি রাজ্যগুলির নেতামন্ত্রীদের পিছনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে লাগানো হচ্ছে। আম আদমি পার্টির শীর্ষনেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল আবগারি দুর্নীতি মামলায় তিহাড়ে বন্দি। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও জেলে। এর পরেই তালিকায় নাম রয়েছে মহুয়ার বলে দাবি করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। তবে সত্যিই ইডি-সিবিআইয়ের হাতে গ্রেফতার হলে ব্যাক-আপ প্ল্যান তৈরি মহুয়ার হাতে। সম্ভবত মা মঞ্জু মিত্রের এদিনের আশ্বাসবাণী সেদিকেই ইঙ্গিত করছে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।