অসম্ভব যন্ত্রণা হচ্ছে পেটে, ফ্যাটি লিভার নয় তো! জানেন কোন কোন খাবার উপযুক্ত এই রোগে?

Fatty Liver : কোন কোন খাবার পাতে রাখলে ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীরা ভালো থাকবেন? কী বলছে সমীক্ষা?

inscript
৩ মিনিট
অসম্ভব যন্ত্রণা হচ্ছে পেটে, ফ্যাটি লিভার নয় তো! জানেন কোন কোন খাবার উপযুক্ত এই রোগে?

ফ্যাটি লিভার, নাম শুনেই আঁচ করা যাচ্ছে লিভারের সঙ্গে ফ্যাট অর্থাৎ মেদের সম্পর্ক এখানে চূড়ান্ত। বর্তমান চিকিৎসা পরিভাষায় খুবই পরিচিত রোগ এটি। ঘরে ঘরে কমবয়সীদের মধ্যে ফ্যাটি লিভারের সমস্যায় আক্রান্তদের সংখ্যা দিনদিন ঊর্ধ্বমুখী। অনিয়মিত জীবনযাপন এবং ওজন বৃদ্ধি, এই দুয়ের কারণে রোজই একটু একটু করে মেদ জমছে লিভারে। তবে চিকিৎসকরা বলছেন, প্রত্যেকের লিভারে একটা নির্দিষ্ট পরিমাণ চর্বি থাকে। তা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তবে এই চর্বির পরিমাণ যদি বেড়ে যেতে থাকে, তা হলেই মুশকিল। তখনই দেখা দেয় নানাবিধ সমস্যা। আর এই সমস্যার নামই ফ্যাটি লিভার।

ফ্যাটি লিভার দু’রকম — অ্যালকোহলিক এবং নন-অ্যালকোহলিক। মদ্যপান করার ফলে লিভারে মেদ জমলে তা অ্যালকোহলিক ফ্যাট। অন্যদিকে অতিরিক্ত তেল-মশলা অথবা ফ্যাট জাতীয় খাবার খাওয়ার ফলে লিভারে বাড়তি মেদ জমলে তা ‘নন-অ্যালকোহলিক’ ফ্যাটি লিভার। এই ধরনের ফ্যাটি লিভারের ক্ষেত্রে অনেক সময় বংশগত প্রভাবও একটা বড় কারণ হতে পারে। তবে যে কারণেই ফ্যাটি লিভারের সমস্যা হোক না কেন, সঠিক সময়ে সতর্ক না হলে এর জেরে লিভার সিরোসিসও হয়ে যেতে পারে। এতে লিভার নিজের কার্যক্ষমতা হারিয়ে ফেলে এবং আপনাকে মৃত্যুর দোরগোড়ায় ঠেলে দিতে পারে। তাই চিকিৎসকদের মতে ফ্যাটি লিভারের সমস্যার হাত থেকে বাঁচতে একদিকে যেমন মদ্যপান বন্ধ করা জরুরী, পাশাপাশি তেমনই রোজকার খাবারের দিকেও যথেষ্ট নজর প্রয়োজন। অতিরিক্ত তেল ঝাল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলতেই পরামর্শ দেন চিকিৎসকেরা। আসুন এক নজরে জেনে নেওয়া যাক, এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য উপযুক্ত খাদ্য তালিকা কেমন হতে পারে।

ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর শরীর ইনসুলিন তৈরি করে তা সঠিক ভাবে ব্যবহার করতে পারে না। ফলে রক্তে গ্লুকোজ জমা হতে থাকে এবং লিভার সেটিকে চর্বিতে পরিণত করে। তাই প্রথমেই মাথায় রাখতে হবে, ফ্যাটি লিভারের সমস্যায় যারা ভুগছেন তাদের লিভারের চর্বি দূর করতে চিকিৎসকদের পরামর্শ মেনে স্বাস্থ্যকর চর্বি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি খাদ্যতালিকা প্রস্তুত করতে হবে।

১. সুস্থ শরীরের জন্য সবুজ শাকসবজি কোনও বিকল্প হয় না। ফাইবার, মিনারেলস, অ্যান্টিঅক্সিড্যান্টের মতো উপকারী পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার পেতে রোজ পাতে রাখুন কিছু সবুজ শাক সবজি, এতে ফ্যাটি লিভারের সমস্যা সহজেই দূর হবে। ভাত অথবা ময়দার পরিবর্তে সেই জায়গায় বেশি পরিমাণে শাকসবজি খেয়ে পেট ভরাতে পারলে তা ফ্যাটি লিভারে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে খুবই উপকারী। সবজির মধ্যে সবুজ ব্রকলি ফ্যাটি লিভারের ক্ষেত্রে খুবই উপযোগী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাতের পর রাত ঘুম নেই, জানেন আপনার সামান্য গাফিলতিই ডেকে আনতে পারে যে মারণ ঝুঁকি

Lack of deep sleep : রাতে ঘুমের অভাব, মামুলি ভেবে এড়িয়ে যাচ্ছেন? অজান্তেই যে ভয়ানক ক্ষতি ডেকে আনছেন আপনি...

২. অন্যদিকে শরীরে প্রোটিনের মাত্রা বজায় রাখতে মাছ একটু খুবই প্রয়োজনীয় উপাদান। তালিকায় ছোট মাছ রাখতে পারেন তবে অতিরিক্ত চর্বিযুক্ত মাছ এড়িয়ে যাওয়াই শ্রেয়। অন্যদিকে শরীরের প্রোটিনের মাত্রা সঠিক রাখতে ডিমের সাদা অংশ এবং মুরগির মাংস খুবই জরুরী উপাদান। তাই খাদ্য তালিকায় এই দুটিকেও যোগ করতে পারেন।

৪. এছাড়াও কিছু সামুদ্রিক খাবার, ফল, আস্ত শস্যদানা, বাদাম, জলপাই তেল, অ্যাভোকাডো ইত্যাদি খাবার খাদ্যতালিকায় যুক্ত করার পরামর্শ দেন চিকিৎসকেরা। সমীক্ষায় দেখা গিয়েছে, খারাপ কোলেস্টেরল বা এলডিএল-কে কমাতে পারে ওমেগা থ্রি। এইসব খাবারে থাকে পরিমিত ওমেগা থ্রি।

৫. ভিটামিন ডি ফ্যাটি লিভারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিমিত ভিটামিন ডি পেতে নিয়মিত রোদ পোহানোর পাশাপাশি কিছু দুগ্ধজাত খাবার নির্দিষ্ট পরিমাণে তালিকায় রাখতে পারেন।

৬. এছাড়াও চিনি ছাড়া কফি খেতে পারেন দিনে অন্তত এক থেকে দুবার।

৭. রসুন ফ্যাটি লিভার রোগীদের জন্যও ভীষণই উপকারী। ২০১৬ সালের একটি গবেষণায় দেখা গিয়েছে যে, ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে রাখতে পারে রসুন। এমনকী এই মশলা ওজন কমাতেও খুবই সহায়তা করে বলে নন অ্যালকোহোলিক ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে রসুন ভীষণ উপকারী।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।