যোগীরাজ্যের আসল চিত্র! রক্ত নিতে গিয়ে ১৪ শিশুর মর্মান্তিক পরিণতিতে শিউরে উঠছে দেশ

Uttar Pradesh Blood Transfusion Misery : এই শিশুদের কী হবে যারা অজান্তেই আক্রান্ত হয়ে পড়ল মারণ ভাইরাসে?

inscript
২ মিনিট
যোগীরাজ্যের আসল চিত্র! রক্ত নিতে গিয়ে ১৪ শিশুর মর্মান্তিক পরিণতিতে শিউরে উঠছে দেশ

শিশুদের চিকিৎসা বরাবরই বিশেষ সচেতনতা দাবি করে। বিশেষ করে জটিল কিছু ব্যাধির ক্ষেত্রে শিশুদের নিরাপত্তা মাথায় রাখতে হয় সবার আগে। অথচ যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের কানপুরের একটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে যা অভিযোগ উঠছে তা শুনে শিউরে উঠতে হয় রীতিমতো। এই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হওয়া ১৪ জন শিশুর দেহে এইচআইভি, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি-এর মতো মারাত্মক সংক্রমণ ঘটেছে! ব্লাড ট্রান্সফিউশন হওয়া ওই ১৪ জন শিশুর দেহে কি তবে পরীক্ষা না করেই রক্ত দেওয়া হয়?

ঘটনাটি ঘটেছে লালা লাজপত রায় হাসপাতালে। ডাক্তাররা জানাচ্ছেন, সম্ভবত ওই রক্ত কোনও পরীক্ষা না করেই শিশুদের দেহে প্রবেশ করানো হয়। সাধারণত শিশু হোক বা যে কোনও রোগী, তাঁদের যে রক্ত দেওয়া হয় তা দাতাদের থেকে নেওয়ার পরে নানা পরীক্ষা করে সবটা যাচাই করা হয়। রক্তে কোনও রকম ভাইরাস আছে কিনা তা খতিয়ে দেখে, নিশ্চিত করে তবেই তা দেওয়া হয় রোগীদের। এই শিশুদের ক্ষেত্রে দেহে রক্ত দেওয়া আগে তাতে ভাইরাস আছে কিনা সেই পরীক্ষাই কি করা হয়নি! নাকি পরীক্ষা করেও বিষয়টি নজরে আসেনি?

৬ থেকে ১৬ বছর বয়সী ১৪ জন শিশু কানপুর শহর, ইটাওয়া এবং কনৌজ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসিন্দা। তাদের মধ্যে সাতজন হেপাটাইটিস বি, পাঁচজন হেপাটাইটিস সি এবং দু'জন এইচআইভিতে আক্রান্ত হয়েছেন। থ্যালাসেমিয়া ব্লাড ডিজঅর্ডারের জন্য বেসরকারি হাসপাতাল ও জেলা হাসপাতালে রক্ত নিয়েছিলেন তারা, বদলে পেলেন মারাত্মক ভাইরাস!

  • আপনার জন্য আরও কিছু লেখা
যোগী বলছেন রাষ্ট্রীয় ধর্ম সনাতন, আদৌ কোনো রাষ্ট্রধর্ম আছে? কী বলছে সংবিধান?

Yogu Adityanath, Sanatana Dharma যোগী বলছেন রাষ্ট্রীয় ধর্ম সনাতন, আদৌ কোনো রাষ্ট্রধর্ম আছে? কী বলছে সংবিধান? জেনে নিন যোগী আদিত্যনাথের বিতর্কিত মন্তব্য। পড়ুন বিস্তারিত

14 children, who had undergone blood transfusions for Thalassemia, tested positive for infections like Hepatitis B, C and HIV at a government-run hospital in Kanpur, UP.

The question that screams for an answer is this: Has the DOUBLE ENGINE

Govt. learned nothing from…

— All India Trinamool Congress (@AITCofficial)

অথচ এমন ভয়াবহ ঘটনা ঘটার পরেও আশ্চর্য শান্ত প্রশাসন! বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন তোলার চেষ্টা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গ। মল্লিকার্জুন বলছেন, বিজেপির ক্ষমার অযোগ্য অপরাধের শাস্তি ভোগ করছে নিরপরাধ শিশুরা। “ডাবল ইঞ্জিন সরকার আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে দ্বিগুণ অসুস্থ করে তুলেছে," লিখেছেন মল্লিকার্জুন। তবে যে হাসপাতালের বিরুদ্ধে এমন অভিযোগ, এমন সব ঘটনার পরে শান্ত সেই কানপুরের লালা লাজপত রায় হাসপাতালের শিশুরোগ বিভাগও! বিভাগের প্রধান অরুণ আর্য জানাচ্ছেন, কীভাবে ভাইরাস থেকে গেল রক্তে তার সঠিক কারণ স্পষ্ট নয়। তবে 'উইন্ডো পিরিয়ড' এর সময় এই ঘটনাটি ঘটে থাকতে পারে।

যখন রক্ত দান করা হয়, তখন এটি অন্যের দেহে দেওয়ার জন্য নিরাপদ কিনা তা নিশ্চিত করার জন্য বিবিধ পরীক্ষা করা হয়। তবে যিনি রক্ত দিচ্ছেন ভাইরাস সেই দাতাকে সংক্রামিত করার অল্প কিছুকাল পরেই যদি রক্ত পরীক্ষা করা হয় তবে প্যাথোজেন অনেকসময়ই শনাক্ত করা সম্ভব হয় না। এই সময়কালকেই উইন্ডো পিরিয়ড বলা হয়। কর্মকর্তারা সংক্রমণের মূল কারণ খোঁজার চেষ্টা করছেন। হেপাটাইটিস এবং এইচআইভি দুই সংক্রমণেরই উৎস সন্ধান করা হবে। কিন্তু উৎস না হয় জানাও গেল। এই শিশুদের কী হবে যারা অজান্তেই আক্রান্ত হয়ে পড়ল মারণ ভাইরাসে? রক্ত পরীক্ষা নিশ্চিত করার দায় সরকারি হাসপাতাল কীভাবে এড়াতে পারে? প্রশ্ন উঠবে না কি?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।