বাংলাদেশে ভয়াবহ বন্যা, নেপথ্যে যে কারণ

Bangladesh Flood: অগস্টের শুরুতেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি অংশে ভাঙন দেখা গিয়েছিল। প্রথমে এখান থেকেই লোকালয়ে জল ঢুকতে শুরু করে।

Tanvia Barua
৪ মিনিট
বাংলাদেশে ভয়াবহ বন্যা, নেপথ্যে যে কারণ

ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশের আট জেলা। বন্যায় নাজেহাল বাংলাদেশের ফেনী, নোয়াখালি ও কুমিল্লার মতো একাধিক এলাকা। সবচেয়ে ক্ষতি হয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। বন্যায় তলিয়ে গিয়েছে প্রায় দেড় শতাধিক গ্রাম। বন্যা থেকে বাঁচতে সোনাগাজী বড় ফেনী নদীর উপরে তৈরি মুহুরী রেগুলেটরের (জলকপাট) ৪০টি গেট খুলে দেওয়া হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কে এম আলী রেজা সাংবাদিক বিবৃতি দিয়ে জানিয়েছেন, মঙ্গলবার (২০ অগস্ট), রাত ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ৭১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যাকে রেকর্ড ভারী বৃষ্টিপাত বলা যেতে পারে। বন্যার জলে তলিয়ে গিয়েছে বাড়ি, রাস্তা, চাষের জমি,মাছের খামার। হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার নেওয়ায় এখনও হাজার হাজার মানুষ আটকা রয়েছেন এই অঞ্চলগুলিতে। অন্যদিকে, বন্যায় তীব্র ক্ষতির মুখে এপার বাংলার ত্রিপুরা। বন্যায় সেখানে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর। ভারী বৃষ্টিপাতের জন্যে হাওড়া, খোয়াই, মুহুরী ও ঢালাই-সহ রাজ্যের প্রায় বেশিরভাগ নদীই বইছে বিপদসীমার উপর দিয়ে বইছে।

বন্যায় ভেসে গিয়েছে বাংলাদেশের সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালি, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা। আরও বেশ কয়েকটি জেলা ও অঞ্চল বানভাসি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। লাগাতার বৃষ্টিতে চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর জল সামান্য বেড়েছে। বুধবার মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর জল বিপদসীমার ৮৬ সেন্টিমিটার উপর দিয়ে বয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান 'বিবিসি বাংলা'-কে জানান, 'ওইসব এলাকা ছাড়া আগামী ২৪ ঘন্টায় উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদীর জল সমতল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।'

অগস্টের শুরুতেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি অংশে ভাঙন দেখা গিয়েছিল। প্রথমে এখান থেকেই লোকালয়ে জল ঢুকতে শুরু করে। ৩টি উপজেলারই প্রায় ৯৫ শতাংশ এলাকা জলের নিচে। ডুবে গিয়েছে অধিকাংশ বাড়ি-ঘর। বিপদসীমার অনেকটাই উপর দিয়ে বইছে ফেনীর, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী। মঙ্গলবার রাত পর্যন্ত চৌকি উঁচু করে কাটিয়েছেন স্থানীয়রা। কিন্তু রাতের মধ্যেই জল আরও বেড়ে যাওয়ায় বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয় বাসিন্দাদের। কুমিল্লা, নোয়াখালি ও চট্টগ্রামেও বাড়ছে বন্যার জল। কুমিল্লা এবং নোয়াখালির বহু এলাকাই তলিয়ে গিয়েছে জলে। ক্ষতিগ্রস্ত বাড়িঘর, ফসলজমি। চট্টগ্রামে অজস্র পরিবার বন্যাবিপর্যস্ত। জলের স্রোত এতটাই বেশি ভেঙে যাচ্ছে রাস্তাও ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
‘বাংলাদেশি’ তকমা! ওড়িশায় কেন নির্যাতনের শিকার বাংলার শ্রমিকেরা?

Bengali Labour Harassed in Odisha: ওড়িশার ভদ্রক জেলায় ফেরিওয়ালার কাজ নিয়ে গিয়েছিলেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসিন্দারা। প্রায় দু'দশক ধরেই ওই কাজ করে আসছেন তাঁরা।

'বিবিসি'-র তরফে লেখা হয়েছে,ভারতের ত্রিপুরার ডম্বুর হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর বাঁধের জলস্রোত বিপদসীমা ছুঁয়ে ফেলেছিল। ওই সংবাদমাধ্যমে লেখা হয়েছে, ত্রিপুরার গোমতীর জেলা প্রশাসক তড়িৎকান্তি চাকমা এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন, বাঁধ বাঁচাতে গেট খুলে জল ছাড়া হয়েছে। যদিও ইনস্ক্রিপ্ট এমন কোনও তথ্য খুঁজে পায়নি। 'বিবিসি'-র অভিযোগ, ওই বাঁধের জলই ঢুকেছে বাংলাদেশে। যদিও এই তত্ত্ব খারিজ করে দিয়েছে ভারত সরকার। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দেওয়া হয়েছে,'বাংলাদেশের বন্যা পরিস্থিতির অবনতির জন্য ত্রিপুরার গোমতী নদীতে ডম্বুর বাঁধ থেকে জল ছাড়ার কারণকে দায়ী করা হয়েছে। কিন্তু এই তথ্য সঠিক নয়। ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত গোমতী নদীর লাগোয়া এলাকাগুলিতে বিগত কয়েকদিন ধরেই টানা ভারী বৃষ্টিপাত হয়েছে। মূলত বাঁধের নীচের দিকে জলের প্রবাহের কারণেই বাংলাদেশে বন্যা হয়েছে।' কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টি হলে স্বাভাবিকভাবেই বাঁধের জল ছাড়া হয়। জলস্তর বাড়তেই ২১ অগস্ট দুপুর ৩টে নাগাদ বাংলাদেশ সরকারকে গেট খোলার কথা জানানো হয়েছিল। বন্যায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় যোগাযোগ সম্ভব হচ্ছিল না। তবে নানাভাবে বাংলাদেশকে সেই তথ্য ভারতের তরফে জানানো হয়েছিল বলেই জানিয়েছে কেন্দ্র। 'বিবিসি'-র তথ্য বলছে, ১৯৯৩ সালে শেষবার এই বাঁধ খোলা হয়েছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নতুন বাংলাদেশ চলুক ছাত্রদের চেতনাতেই, দেশে ফিরে বার্তা নোবেলজয়ী ইউনূসের

Muhammad Yunus: বৃহস্পতিবারই শপথ নেওয়ার কথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের। তার আগে এদিন দুপুরে ফ্রান্স থেকে দেশে ফিরলেন নোবেলজয়ী ইউনূস।

এদিকে, পশ্চিম ত্রিপুরার খোয়াই জেলায় আগামী দু'দিন অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ৬টি জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, এই রাজ্যে মোট ১৮৩টি ত্রাণ শিবিরের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই ৫,০০০ মানুষ সেই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।

বাংলাদেশের অধিকাংশ বন্যাকবলিত অঞ্চলই বিদুৎবিচ্ছিন্ন। বন্ধ মোবাইল নেটওয়ার্কও। ফেনী-পরশুরাম অঞ্চলের রাস্তা ও উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলিতে যানচলাচল আপাতত বন্ধ। ফেনী অঞ্চলে ১৯৮৮ সালের পর থেকে এমন বীভৎস বন্যা দেখেনি মানুষ। বন্যা কবলিত এলাকাগুলিতে উদ্ধারকাজ চালাচ্ছে জেলা প্রশাসন এবং দমকলকর্মীরা। বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনও আটকে পড়া মানুষদের নৌকায় করে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। বন্যা আরও ভয়াবহ রূপ ধারণ করায় জেলা প্রশাসন জরুরি ভিত্তিতে সেনাবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর সাহায্য চেয়েছে। ফেনীর বন্যায় ক্ষতিগ্রস্ত তিন উপজেলার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আশ্রয় কেন্দ্রে পরিণত করা হয়েছে। মানুষের পাশাপশি গৃহপালিত পশু পাখিদেরও উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে ৫৪টি নদী। ফলত এই নদীগুলিতে বন্যা দুই দেশেরই সমস্যার কারণ। দুই দেশ একে অপরকে সাহায্য করলে এই সমস্যার সমাধান সম্ভব বলেই জানিয়েছে বিদেশ মন্ত্রক। বাংলাদেশ ও ত্রিপুরা দুই জায়গাতেই আরও বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। বোঝা যাচ্ছে,এর ফলে দু'জায়গাতেই আগামী দিনে জল আরও বাড়তে চলেছে, খারাপ হতে চলেছে পরিস্থিতি। অন্যদিকে, বন্যায় যেমন দিশেহারা বাংলাদেশের প্রায় লক্ষাধিক মানুষ। ত্রিপুরাও বন্যায় ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন। এর মধ্যে আবার সদ্য পালাবদল হয়েছে বাংলাদেশে। হাসিনা সরকারকে সরিয়ে ক্ষমতায় এসেছে অভ্যন্তরীণ সরকার। এই পরিস্থিতিতে জল ছাড়া নিয়ে দোষারোপের জেরে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠে গিয়েছে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।