একেই বলে বিরাট উত্থান! কোণঠাসা বিজ্ঞাপনের 'মহারাজা'?

Virat Kohli: ৩৪ বছরে এসেও দেখিয়ে দিলেন নিজের কীর্তি। দিকে দিকে জয়গাঁথা সূচিত হল তাঁর। অনেকেই বাংলার দাদার ফিরে আসার সঙ্গে তুলনা করছেন এই ফেরাকেও। কিন্তু এখানেও রয়েছে কাঁটা! কেন?

Ramen Das
৪ মিনিট
একেই বলে বিরাট উত্থান! কোণঠাসা বিজ্ঞাপনের 'মহারাজা'?

"রাখুন তো মশাই! বাঙালি, বাংলার আবেগ এবং বঞ্চিত তাঁকে নিয়েও যেমন গর্জে উঠেছিল, এঁর ক্ষেত্রে অন্যথা কেন! এও তো বঞ্চিত!" রাগত চেহারা আর বিস্ফারিত চক্ষু সমেত বাঘের বাচ্চার মতো গর্জে উঠলেন মানিকবাবু। একি! বাঙালি, অথচ সৌরভে বিকশিত হতে হতেও গাঙ্গুলি ছাড়িয়ে কোহলির জয়গান!

হ্যাঁ! পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রোমহর্ষক জয়ের নায়ক বিরাট কোহলির প্রশংসার বন্যায় প্রায় এমনই হাল হয়েছে সোশ্যাল সমাজের। একের পর এক পোস্টে একটিই ইঙ্গিত। যেন এই সাফল্যে বিরাট আদতে হারিয়েছেন দাদাকেই! অর্থাৎ একদা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধানের অঙ্গুলিহেলনে একের পর জায়গা থেকে সরতে হয়েছিল যে বিরাটকে। যে পতনের মুখোমুখি হতে হয়েছিল দেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে, সেই বঞ্চনার যোগ্য জবাবই যেন দিলেন তিনি! এমন একটা রবেই হঠাৎ মেতেছে সোশ্যাল দুনিয়া।

ঠিক কী করেছেন বিরাট? রবিবার টি২০ বিশ্বকাপ-পর্বের শুরুতে প্রথম মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। গত টি২০ বিশ্বকাপে দুবাইয়ের সেই হারের বিভীষিকার হাত ধরেই এদিন মাঠে নামে দুই পক্ষ। ৮ উইকেটে ১৫৯ রান করে পাকিস্তান। প্রথম ব্যাট করে বাবর আজমরা রোহিত শর্মার দলের সামনে রাখেন ১৬০-এর লক্ষ্য। এরপর ব্যাট করতে নামে ভারতীয় দল। মাত্র ৩১ রানেই ৪ উইকেট হারিয়ে তখন খেই হারিয়েছে দেশ। ফের হারের স্বাদ নেওয়ার অপেক্ষার মধ্যেই হাল ধরলেন বিরাট। একের পর এক বাউন্সার সামলে জিতিয়ে দিলেন ম্যাচ। ৫৩ বলে তিনি করেন ৮২ রান। শেষ ওভারের ৫ বলে প্রয়োজন ছিল ১৬। সেখানেও ছক্কা হাঁকান বিরাট। ফের জেতে ভারত। গত এশিয়া কাপের হারের বদলাও নেন তাঁরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ক্ষমতার শীর্ষে, তবু বাঙালির চোখে কেন 'বঞ্চিত' সৌরভ?

Sourav Ganguly: রবীন্দ্রনাথের পর বাঙালিকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ করতে পেরেছেন যিনি, সেই সৌরভ দেখা যাচ্ছে কম রাবীন্দ্রিক নন।

বিরাট কোহলি এশিয়া কাপের ম্যাচে ফের ফর্মে ফিরতে শুরু করেন। একের পর এক ম্যাচে ছাপ রাখেন তিনি। কিন্তু টি২০ বিশ্বকাপের হাইভোল্টেজ পাকিস্তান-ভারত ম্যাচে ফের রাজকীয় উত্থান ঘটল তাঁর। কিন্তু কেন বিরাটের জন্য শুভেচ্ছা-বার্তায় খোঁচার মুখোমুখি হচ্ছেন সৌরভ? নাম না করে, বা নাম নিয়েই কেন কটাক্ষের তির তাঁর দিকে?

ডিসেম্বর, ২০২১। একদিনের ক্রিকেট দলের অধিনায়ক হলেন রোহিত শর্মা। সঙ্গে আসন্ন টি২০ সিরিজের জন্যেও রোহিতের নাম প্রস্তাব করল নির্বাচক মণ্ডলী। সরলেন বিরাট। ফের তোলপাড় হল দেশ। প্রতিবাদে সরব হলেন বিরাটের ভক্তরা। তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

১৫ জানুয়ারি, ২০২২। আচমকা সমস্ত জল্পনা সত্যি করেই পদ ছাড়লেন বিরাট কোহলি। টেস্ট দলের অধিনায়ক পদ থেকে সরে গেলেন তিনি। ৩৩ বছর বয়সী ক্রিকেটার যখন পদ ছাড়ছেন, তখনও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ সামলাচ্ছেন সৌরভ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
টি-২০ বিশ্বকাপের শুরু থেকেই মাঠের তারকা! আজও সমান দাপটে খেলছেন যে ক্রিকেটাররা

T20 World Cup: ছিলেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে, রয়েছেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও! তালিকায় ভারতের দুই।

ক্রিকেট মহলে কান পাতলেই শোনা যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান হওয়ার পর থেকেই চাপ বাড়ছিল রবি শাস্ত্রীর উপর। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচকে অপসারণের পদ্ধতি শুরু হয়েছিল তখন থেকেই। অবশেষে সরতে হয় রবিকে। প্রসঙ্গত, এই রবি শাস্ত্রীর আবার কাছের মানুষ বলে পরিচিত বিরাট কোহলি। অনেকেই বলেন, সৌরভ-পূর্ববর্তী সময়ে রবি এবং বিরাটের যুগলবন্দিই সর্বেসর্বা ছিল ভারতীয় ক্রিকেট দলে। তাঁদের সাম্রাজ্যে যে রোহিত শর্মারা খুব একটা খুশি ছিলেন, একথা নিশ্চিত করেন না অনেকেই। ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বরাবর সৌরভ-বিরোধী মুখ রবি শাস্ত্রীর বিদায়লগ্ন থেকেই খানিকটা কোণঠাসা হন বিরাট! তাঁকে সরানোর প্রক্রিয়া শুরু হয়! অবশেষে। ২০২০ থেকে করোনায় বদলে যাওয়া ক্রিকেটের মধ্যে কিছু না হলেও ২০২১-এ আরও চাপ বাড়ে বিরাটের উপর। এদিকে তাঁর পারফরম্যান্স নিয়েও ওঠে প্রশ্ন। তেমন একটা ভালো খেলতে পারছেন না, এই প্রশ্নেও বিদ্ধ হতে হয় তাঁকে।

অবশেষে অধিনায়কত্ব থেকে বিদায় নিতে হয় তাঁকে। আর তারপরে হাতে থাকা টেস্ট দলের অধিনায়ক পদও ছাড়েন বিরাট। এরপরেই জল্পনা বাড়ে। একদা গ্রেগ চ্যাপেলের কৌশল, রাহুল দ্রাবিড়ের রূপকে যে সৌরভকে বঞ্চিত করেছিল, সরিয়ে দিয়েছিল, মহেন্দ্র সিং ধোনির সময়ে যে সৌরভ বিকশিত না হয়ে অবশেষে সরে গিয়েছিলেন, যে মহারাজ বন্ধু শাহরুখ খানের আইপিএল দলেও একটা সময় ছিলেন ব্রাত্য- সেই একদা বঞ্চিত সৌরভই ফের একই কাজ করছেন! যদিও এখানেই অনেকের দাবি ছিল, যদি তাই করতেন, বা চেষ্টাও হত তাহলে রবির পরিবর্তে সেই রাহুল দ্রাবিড় কেন! তবে এর মধ্যে ভিন্ন কারণ ছিল বলে দাবি অনেকের।

আর এই সমস্ত দোলাচলে ক্রমশ নিজেকে গুটিয়ে নিতে থাকেন বিরাট কোহলি। ব্যর্থতা আর বঞ্চনার শিখরে পৌঁছেও কন্যা ভামিকা আর স্ত্রী অনুষ্কাকে নিয়েই নতুন করে বাঁধেন স্বপ্ন। প্রস্তুতি নেন ফের। আবার শুরু হয় নতুন করে নিজেকে চেনার লড়াই। বিরাট ফের বাঁধেন নয়া স্বপ্নের ঘর। এবারও সেই চিৎকার, সেই উল্লাস, সেই রাজকীয় উত্থানের স্বপ্নে মশগুল হন তিনি। আর কঠিন অধ্যবসায়, সাহসি পদক্ষেপ আর লড়াইকে মুখ্য করেই ফের ফিরলেন বিরাট। ৩৪ বছরে এসেও দেখিয়ে দিলেন নিজের কীর্তি। দিকে দিকে জয়গাঁথা সূচিত হল তাঁর। অনেকেই বাংলার দাদার ফিরে আসার সঙ্গে তুলনা করছেন এই ফেরাকেও। কিন্তু এখানেও রয়েছে কাঁটা! কেন?

অক্টোবর, ২০২২। ঠিক যে সময়ে দাঁড়িয়ে ফের ফিরছেন বিরাট, সেই সময়েই আশ্চর্য সমাপতন ঘটছে সৌরভ-ইস্যুতেও। প্রথা ভেঙে 'ডিমোশন' নিতে তৎপর হয়েছেন সৌরভ। বিসিসিআই ছেড়ে সিএবির প্রধান হতে চলেছেন তিনি! যাঁকে কয়েকদিন আগেই সরতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে। বেদনার বিদায়ে কলকাতায় ফিরতে হয়েছে মহারাজ কে। ফের উঠেছে বঞ্চনার অভিযোগ। তার সঙ্গেই অমিত শাহ, লুচি-আলুরদম, সমস্ত রাজনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগও বিদ্ধ করেছে দাদাকে। আর ঠিক সেই মুহূর্তেই ফিরছেন বিরাট।

এখানেই দুইয়ে দুইয়ে চার করছেন অনেকেই। বলছেন, প্রত্যাখ্যানের যোগ্য জবাব পেলেন তিনিও! কেউ কেউ বলছেন, 'এ তুমি কেমন তুমি, চোখের তারায় আয়না' ধরেও একই পথে বেছেছিলে!

লিখেছেন
Ramen Das
Ramen Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।