ডিজেল ছাড়াই চলবে ট্রেন, নয়া চমক ভারতে! দেখতে কেমন হবে ইকো ট্রেন?

Hydrogen Train : সম্পুর্ণ পরিবেশবান্ধব হতে চলেছে এই ট্রেন

Kankana Mukherjee
২ মিনিট
ডিজেল ছাড়াই চলবে ট্রেন, নয়া চমক ভারতে! দেখতে কেমন হবে ইকো ট্রেন?

ভাত ছড়ালে যেমন কাজের অভাব হয় না, তেমনই রেল খাতে বিনিয়োগ ছড়ালেও যে ভোটের অভাব হবে না, এই সহজ সত্যিটা ভালোই অনুধাবন করেছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই নতুন বছরের শুরুতে চাকা গড়িয়েছে অভিনব বন্দে ভারত এক্সপ্রেসের। নয়া সফর নিয়ে চূড়ান্ত উত্তেজনায় যাত্রীরা। এরই মধ্যে প্রকাশ্যে এল আরও একটি অভিনব পদক্ষেপের বার্তা। নতুন বছরে ভারতে গড়াবে হাইড্রোজেন ট্রেনের চাকা। ভারতীয় রেল কর্তৃপক্ষ বারংবার জলবায়ু দূষণ নিয়ন্ত্রণে নানান ভাবে উদ্যোগ নিয়েছে। যার ফল হল ডিজেল চালিত ইঞ্জিনের পরিবর্তে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন ট্রেন। এর আগেই বহুবার রেল মন্ত্রকের তরফে আভাস পাওয়া গিয়েছিল যে ২০২৩ সালেই ভারতে প্রথম গড়াবে হাইড্রোজেন ট্রেনের চাকা।

সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, গতানুগতিক ট্রেনের তুলনায় অনেকটাই ছোট হবে এই হাইড্রোজেন চালিত ট্রেন। সব মিলিয়ে খুব বেশি হলে ছয় থেকে আট বগির হবে ট্রেনটি। ঘন্টায় সর্বাধিক ১৪০ কিলোমিটার বেগে দৌড়াবে এই ট্রেন। এক্ষেত্রে যেমন একদিকে খরচ বাঁচবে তেমনই অন্যদিকে পরিবেশ দূষণও রোধ করা সম্ভব হবে। সমুদ্রের জল থেকে সহজেই তৈরি করা যাবে হাইড্রোজেন, এবং এর যোগানও অফুরন্ত।

গত বছরের আগস্ট মাসেই জার্মানিতে প্রথম সফর শুরু হয়েছিল প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের। সেই নিরিখে অবশ্য ভারতের নাম দ্বিতীয় স্থানে। অন্যদিকে এটিকে নতুন বছরে উপহার হিসেবেও দেখছে ভারতীয়রা। ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তির অন্তর্গত ছিল ভারত। তারপর থেকেই দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে দেশ। বর্তমানে সেই রাস্তাই আরও সুগম করতে পারবে হাইড্রোজেন চালিত ট্রেনগুলি, এমনটাই মনে করছে রেল মন্ত্রক। সারা বিশ্বে যখন দূষণ নিয়ন্ত্রণে প্রাকৃতিক জ্বালানির সফল প্রয়োগে মরিয়া, তখন দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের এই হাইড্রোজেন ট্রেনের উদ্যোগ নিঃসন্দেহে মাইলফলক হয়ে চলেছে। শুধুমাত্র ট্রেন তৈরি নয়, ট্র্যাক ম্যানেজমেন্ট সিস্টেম নিয়েও কাজ শুরু করে দিয়েছে ভারত।যাতে সেমি হাইস্পিড ট্রেনগুলি সহজেই চলতে পারে সেই বিষয়ে নজর রেখেছে রেল মন্ত্রক।

জার্মানিতে ইতিমধ্যেই ১৪টি হাইড্রোজেন ট্রেন চলাচল করছে, এর জেরে প্রতি বছর দেশটির প্রায় ১৬ লক্ষ লিটার ডিজেল বেঁচে যাচ্ছে বলেই জানায় গিয়েছে। হাইড্রোজেন চালিত ট্রেনে জার্মানির সাফল্যের পর থেকেই ইতালি, কানাডা, ডেনমার্ক, ব্রিটেন, নেদারল্যান্ড প্রভৃতি দেশে এই ট্রেন চালু করার বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তার আগেই ভারতে আসতে চলেছে এমন অভিনব ট্রেন। জার্মানিতে যে হাইড্রোজেন চালিত ট্রেনটি চলছে তার রং নীল। পরিবেশ বান্ধব এই ট্রেনটিতে অতিরিক্ত শক্তি সঞ্চয় করে রাখার জন্য অতি ক্ষমতা সম্পন্ন ইওন ব্যাটারি রয়েছে। যেখান থেকে কোন দূষিত গ্যাস নয়, বের হয় কেবল জল আর বাষ্প। শুধু তাই নয়, হাইড্রোজেন ট্রেনের ট্যাঙ্ক যদি সম্পূর্ণ ভর্তি থাকে, তাহলে তা এক হাজার কিলোমিটার পর্যন্ত যাত্রা করতে পারে। ভারতেও এরূপ ট্রেন নিয়ে আশাবাদী যাত্রীরা। নতুন বছরের চমক কতটা বদলে দিতে পারে রেল সফর, এখন দেখার সেটাই।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।