দেশের 'মোস্ট ওয়ান্টেড' এখন এই ব্যক্তিই! খালিস্তানের দাবিকে ঠেকাতে পারবে ভারত?

Khalistan Movement: বহু শিখ বিশ্বাস করতেন খালসা রাজ কোনও না কোনও দিন ঠিক ফিরে আসবে।

inscript
৩ মিনিট
দেশের 'মোস্ট ওয়ান্টেড' এখন এই ব্যক্তিই! খালিস্তানের দাবিকে ঠেকাতে পারবে ভারত?

এই মুহূর্তে ভারতের 'মোস্ট ওয়ান্টেড' চরিত্র অমৃতপাল সিং। আর ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্বেগ, পঞ্জাবকে কি ধরে রাখা যাবে? সোমবার দুপুর পর্যন্ত মোবাইল ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা স্থগিতা করে দিয়েছে পঞ্জাব সরকার। সারা পঞ্জাব তো বটেই, দেশজুড়ে খোঁজা হচ্ছে অমৃতপাল সিংকে। উগ্র শিখ প্রচারক এবং খালিস্তানপন্থী অমৃতপাল সিংয়েরর নেতৃত্বে একটি সংগঠনের ৭৮ জন সদস্যকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ। অমৃতপাল পলাতক, তবে তাঁর দু'টি গাড়ি রয়েছে পুলিশের হেফাজতে। কিন্তু কে এই অমৃতপাল সিং? খালিস্তানই বা আসলে কী? হঠাৎ করে ফের বিচ্ছিন্নতার দাবি কেনই বা উঠছে ভারতে?

খালিস্তান আন্দোলন হচ্ছে এক শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। পঞ্জাব অঞ্চলে খালিস্তান (খালসার ভূমি) নামে একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এই দলের সমর্থকরা। প্রস্তাবিত যে অঞ্চল গঠিত হবে তাতে থাকবে বর্তমান পঞ্জাব, ভারতের পঞ্জাব, এবং রাজধানী লাহোরসহ পাকিস্তান। এটি পঞ্জাবের আগেকার ভৌগোলিক অঞ্চলেই অবস্থিত হবে, যেখানে আগে খালসা সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল।

১৯৮০-র দশকে এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন পালে হাওয়া পায়। এই আন্দোলন ধীরে ধীরে ছড়িয়ে পড়া শুরু করতেই খালিস্তানপন্থীরা চণ্ডীগড়, ভারতীয় পঞ্জাবের অংশ, সমগ্র উত্তর ভারত এবং পশ্চিম ভারতের কিছু অংশকেও নিজেদের অন্তর্ভুক্ত করতে চায়। তবে ১৯৮০ নাগাদ জনপ্রিয়তা পেলেও এর ইতিহাস লুকিয়ে ১৬৯৯ সালে। গুর গোবিন্দ সিং খালসার ঘোষণা করেন। তাঁর মতবাদের যে ধর্মীয় তথা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল, তা শিখদের কল্পনাকে এক নয়া বিশ্বাসে উদ্দীপিত করে। শিখরা বিশ্বাস করতে শুরু করেন পঞ্জাব শাসন করা তাদের ঈশ্বর প্রদত্ত অধিকার। শিখ বাহিনী ১৭১০ সালে বান্দ সিং বাহাদুরের নেতৃত্বে দিল্লি ও লাহোরের মধ্যে সবচেয়ে শক্তিশালী মুঘল প্রশাসনিক কেন্দ্র সিরহিন্দ দখল করে। নিকটবর্তী মুখলিসপুরে তারা রাজধানী স্থাপন করে। এই শিখ বাহিনী নিজস্ব মুদ্রা তৈরি করে, একটি সরকারি সিল তৈরি করে, এবং ঈশ্বর ও গুরদের কর্তৃত্বের আহ্বান জানিয়ে নির্দেশিকা জারি করে। নানা ঐতিহাসিক প্রতিবেদন বলছে, সেই সময়ে, 'খালসারা শাসন করবে' এই বিশ্বাসটি আনুষ্ঠানিকভাবে শিখদের ধর্মীয় প্রার্থনাতেও জুড়ে দেওয়া হয়েছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
তলোয়ার উঁচিয়ে থানা ঘেরাও! পঞ্জাব কি তবে দেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে?

Lovepreet Singh Toofan: আধঘণ্টার মধ্যে পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে পুলিশের ওপর তলোয়ার নিয়ে চড়াও হয় খালিস্তানের সমর্থকরা।

তবে বান্দ সিংয়ের অধীনে এই খালসা রাজ ছিল স্বল্পস্থায়ী। ১৯ শতকের গোড়ার দিকে মহারাজা রঞ্জিত সিংয়ের সাম্রাজ্য (১৭৮০-১৮৩৯) স্থাপিত হলে এই খালসা রাজ বাস্তবায়িত হয়। যদিও পরবর্তীকালে খালসা রাজের দ্রুত পতন ঘটে এবং ব্রিটিশদের কাছে হারতে হারতে ক্রমাগতই তলিয়ে যেতে থাকে খালসা সাম্রাজ্যের ধারণাটি। তলিয়ে যেতে যেতেও কিন্তু শেষ হয়ে যায়নি এই আন্দোলনের বীজ। বহু শিখ বিশ্বাস করতেন খালসা রাজ কোনও না কোনও দিন ঠিক ফিরে আসবে।

১৯৪৭ সালে পঞ্জাব ভাগের আগে দীর্ঘ আলোচনায় স্বাধীন শিখ রাষ্ট্রের বিষয়টি ছিল গুরুত্বপূর্ণ এক অধ্যায়। তবে সেই সময় পঞ্জাবের অন্যান্য বাসিন্দাদের তুলনায় শিখ জনসংখ্যার পরিমাণ কম হওয়াতে পৃথক শিখ রাষ্ট্রের ধারণা ধোপে টেকেনি। খালিস্তানের দাবিতে ১৯৭০ এবং ১৯৮০-র দশক ধরে চলা হিংসাত্মক বিচ্ছিন্নতাবাদী আন্দোলন পঞ্জাবকে বিপর্যস্ত করে দেয়। ১৯৯০-এর দশকের শেষের দিকে এই আন্দোলন চরমে পৌঁছয়। পৃথক শিখরাষ্ট্রের দাবিতে বিদ্রোহ শুরু হয়, বিচ্ছিন্নতাবাদীদের উপর পুলিশি অভিযান, দলের অন্তর্দ্বন্দ্ব এবং মোহভঙ্গ সহ বিভিন্ন কারণে আন্দোলন ফের মুখ থুবড়ে পড়ে। অপারেশন ব্লু স্টারের সময় নিহতদের স্মরণে প্রতিবছরই প্রতিবাদ সংঘটিত হয়। ভারতের শিখ সম্প্রদায়ের একাংশের মধ্যে এবং প্রবাসী শিখদের মধ্যে খালিস্তান আন্দোলনের প্রতি কিছুটা সমর্থন রয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
উদ্দেশ্য ছিল সন্ত্রাস দমনের, অপারেশন ব্লু স্টারই ইন্দিরা গান্ধীর মৃত্যুঘণ্টা বাজিয়ে দেয়?

Operation Blue Star 1984 Indira Gandhi : শিখরা স্বর্ণমন্দির দখল নিলেও চুপ থাকেন ইন্দিরা। পাঞ্জাবের সাধারণ মানুষের জীবন নিয়ে টানাটানি শুরু হলে বাধ্য হয়ে সেনাবাহিনী পাঠান

২০১৮ সালের শুরুর দিকে পঞ্জাব পুলিশ খালিস্তানি কয়েকটি জঙ্গি গোষ্ঠীকে গ্রেফতার করে৷ পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং দাবি করেছিলেন, সাম্প্রতিক যে চরমপন্থা দেখা দিচ্ছে তাকে সমর্থন জোগাচ্ছে কানাডা, ইতালি এবং যুক্তরাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা খালিস্তানপন্থীরা এবং পাকিস্তানের ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (ISI)৷

অমৃতপাল সিং দীপ সিধুর শুরু করা বিচ্ছিন্নতাবাদী সংগঠন ওয়ারিস পঞ্জাব দে-এর প্রধান। গত বছরই দুবাই থেকে দেশে ফিরেছেন অমৃতপাল সিং। সম্প্রতি জার্নাইল সিং ভিন্দ্রাওয়ালের গ্রামে মোগা জেলার একটি অনুষ্ঠানে তাঁকে ওয়ারিস পঞ্জাব দে-এর প্রধান নির্বাচন করা হয়।

রেফারেন্ডাম ২০২০ কী?

অনানুষ্ঠানিক এই 'রেফারেন্ডাম' হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের শিখস ফর জাস্টিস (SFJ) সংস্থা দ্বারা বেশ কয়েকটি দেশে সংগঠিত একটি ভোট। বিচ্ছিন্নতাবাদ এবং জঙ্গি কার্যকলাপকে সমর্থন করার অভিযোগে ২০১৯ সালে এটি ভারতে নিষিদ্ধ করা হয়।

'রেফারেন্ডাম' ভারতের মধ্যে পৃথক খালিস্তান প্রতিষ্ঠার জন্য শিখ সম্প্রদায়ের মধ্যে একটি চুক্তি তৈরি করতে চায়। শিখস ফর জাস্টিস চায়, ভারতের একমাত্র শিখ সংখ্যাগরিষ্ঠ রাজ্য পঞ্জাবকে পৃথক করতে হবে। পৃথক 'জাতিরাষ্ট্র' হিসাবে পঞ্জাবকে পুনঃপ্রতিষ্ঠিত করার দাবি নিয়ে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছেও দরবার করে SFJ। SFJ ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর নেতৃত্বে রয়েছেন গুরপতবন্ত সিং পান্নুন। ২০১৮ সালে SFJ প্রথম ঘোষণা করে যে, তারা ভারতের দখল থেকে পঞ্জাবকে মুক্ত করার লক্ষ্যে প্রচুর শিখ প্রবাসী সহ বেশ কয়েকটি দেশে 'রেফারেন্ডাম ২০২০' নামে একটি অনানুষ্ঠানিক ভোটদানের আয়োজন করবে।

এতে বলা হয়েছে, গণভোটটি পঞ্জাবের পাশাপাশি উত্তর আমেরিকা, ইওরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, কেনিয়া এবং মধ্যপ্রাচ্যের প্রধান শহরগুলিতে অনুষ্ঠিত হবে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।