গুরু সচিন, শিষ্য বিরাট! ভারতের সর্বকালের সেরা ব‍্যাটসম‍্যান সচিনই

Inscript Debate: ৭০ টি আন্তর্জাতিক শতরানের মালিক অধিনায়ক বিরাট কোহেলি। মাস্টার ব্লাস্টারের ওয়ান ডে তে টপ স্কোর ২০০ এবং বিরাট কোহলির টপ স্কোর ১৮৩।

chiranjit pramanick
৩ মিনিট
গুরু সচিন, শিষ্য বিরাট! ভারতের সর্বকালের সেরা ব‍্যাটসম‍্যান সচিনই

ক্রিকেট জগতে মহান কিংবদন্তি নিয়ে কারও সঙ্গেই কারও তুলনা করে চলে না। দলকে নিয়ে এগোন যাঁরা প্রত্যেকের মধ্যেই একটা না একটা ‘ঈশ্বর’ প্রদত্ত ক্ষমতা থাকে। সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে বিশ্বের দরবারে দেশের নামের পতাকা ওড়ান তাঁরা। সচিন হলেন সেই ‘ঈশ্বর’, ক্রিকেট জগতের ঈশ্বর। যে সচিনের সঙ্গে বিরাটের তুলনা করা যায় না, কখনই না। যাঁকে অনুসরণ করে বিরাট ক্রিকেট জগতে পা রেখেছেন তাঁর সঙ্গে তুলনা করা চলে নাকি! বিরাট যদি ছাত্র হন সচিন হলেন তাঁর শিক্ষক। সচিনকে যদি বিরাট টপকে চলেও যান তবুও সচিনের সমস্ত কৃতিত্ব কোনওদিন ভাঙতে পারবেন না।

যেভাবে বিরাট খেলছেন সেভাবে যদি খেলেন তাহলে সেঞ্চুরি সংখ্যায় মাস্টার ব্লাস্টারকে বিরাট পেরিয়ে যাবেন এমনটা মনে করেন ফাস্ট বোলার শ্রীসন্থ। এতে সচিনের কৃতিত্ব খাটো হবে না কখনও। সচিন ক্রিকেটের ঈশ্বর ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। কোনওদিন যদি সচিনের সব রেকর্ড ভেঙেও ফেলেন কেউ, মাস্টার ব্লাস্টার চিরকালই ক্রিকেটের সর্বেসর্বা রইবেন, একথাও সবাই মনে মনে ঠিকই বিশ্বাস করেন। তবে এটাও ঠিক, সব রেকর্ড ভাঙা সম্ভব হয় না।

ভারতের হয়ে ২০০ টি টেস্ট ও ৪৬৩ টি ওয়ান ডে খেলে তাঁর ঝুলিতে রান আছে যথাক্রমে ১৫৯২১ ও ১৮৪২৬। ১০০ টি আন্তর্জাতিক শতরান রয়েছে তাঁর। ওয়ান ডে দ্বিশতরান রয়েছে তাঁর ঝুলিতে। ভারতে বড় বড় বোলারদের পরাজিত করেছেন একমাত্র এই সচিন তেন্ডুলকার। সচিন ব‍্যাট হাতে নামা মানে প্রত‍্যেক ভারতবাসীর ভরসা হয়ে মাঠে নামা। অন্যদিকে, ভারতীয় দলের হয়ে ৮৬ টি টেস্ট ও ২৬৩ টি ওয়ান ডে খেলে বিরাট কোহলির যথাক্রমে ৭২৪০ ও ১১৮৬৭ রান করেছেন। ৭০ টি আন্তর্জাতিক শতরানের মালিক অধিনায়ক বিরাট কোহেলি। মাস্টার ব্লাস্টারের ওয়ান ডে তে টপ স্কোর ২০০ এবং বিরাট কোহলির টপ স্কোর ১৮৩।

ক্রিকেট কেরিয়ারে এই দুই কিংবদন্তি একসঙ্গে খুবই কম খেলেছেন। বিরাট যখন ইংল্যান্ডের সফরে গিয়ে ম্যাচ খেলছেন তখন মোটেও ভালো ফর্মে ছিলেন না, বারবার আউট হয়েছেন তড়িঘড়ি। দেশে ফিরে এসে বিরাট কোহলি সচিনের কাছ থেকেই পরামর্শ নিয়েছিলেন। বিরাট কোহলির ভুলত্রুটি ধরিয়ে দিয়েছিলেন সচিন। বিরাট সচিনের থেকে অনুপ্রেরণা নিয়েই খেলার নতুন ধরন তৈরি করে ভক্তদের মন জয় করতে শুরু করলেন। সেই ধরন চলতে চলতে ভারতবর্ষ এক নতুন কিংবদন্তি ব্যাটসম্যানের পরিচয় পেতে থাকল। একমাত্র সচিনের প্রেরণা নিয়েই বিরাট কোহলি ভবিষ্যতের পথে এগিয়ে চলার চেষ্টা করেছেন।

বিরাট যখন একটা ভালো জায়গায় পৌঁছন তখন সচিন সম্পর্কে কোহলিকেও অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বিরাট কোহলিকে জিজ্ঞাসা করা হয়েছে, দু’জনের মধ্যে শ্রেষ্ঠ কে। বিরাট উত্তর দিয়েছিলেন, যাঁরা তুলনার যোগ্য একমাত্র তাঁদেরকেই তুলনা করা চলে। এমন এক ব্যক্তির সঙ্গে তাঁর তুলনা করা হচ্ছে যে মানুষটিকে দেখে তিনি ক্রিকেট খেলা শুরু করেন। “স্কিলের দিক থেকে আমার সঙ্গে কোনও তুলনা করা চলে না। একমাত্র কমপ্লিট ব্যাটসম্যান বলতে যা বোঝায় সচিন টেন্ডুলকার হলেন তাই।” আমি সবসময়ই বলেছি সচিনের সঙ্গে বিরাটের তুলনা করা অন্যায়। ক্রিকেট জীবনে সচিন তেন্ডুলকার যা দিয়ে গেছেন তারপরেও এই কিংবদন্তির সঙ্গে কারও তুলনা করা চলে কি আদৌ!

বয়সের হিসেবে, বিরাট মনে হয় না আর খুব বেশিদিন খেলতে পারবেন। যদি আর খুব বেশি দিন না খেলেন তাহলে সচিনের রেকর্ড ভাঙাও কখনই সম্ভব হবে না। অলরাউন্ডার হিসাবে সচিন ছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সমস্ত দিক থেকে বিচার করে দেখা যাচ্ছে, সচিন এবং বিরাটের মধ্যে দু’জনের কেরিয়ার যদি প্রায় সমান সমানও হয়ে যায় তাহলেও ক্রিকেট জগতে সচিন তেন্ডুলকারই সর্বোত্তম।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।