কানাডা কি ভারতের নতুন পাকিস্তান? বাংলা যা ভাবছে

Hardeep Singh Nijjar India Canada Conflict : হরদীপ সিং নিজ্জর। ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা খালিস্তানপন্থী সন্ত্রাসবাদী।

inscript
৩ মিনিট
কানাডা কি ভারতের নতুন পাকিস্তান? বাংলা যা ভাবছে

জি-২০-র আসর। বিশ্বের তাবড় নেতারা রাজধানী দিল্লিতে। জো বাইডেন, ঋষি সুনক, ইমানুয়েল ম্যাক্রো, ফামিয়ো কিশিদা, শেখ হাসিনা, কে নেই! এরই মধ্যে ১০ সেপ্টেম্বর, ২০২৩ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় বসেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কী কথা হয় দু'জনের? কানাডার প্রধানমন্ত্রীর দফতর থেকে যে বিবৃতিটি প্রকাশ করা হয় তাতে বলা হয়, প্রধানমন্ত্রী ট্রুডো বৈঠকে আইনের শাসন, গণতান্ত্রিক নীতি এবং জাতীয় সার্বভৌমত্ব নিয়ে আলোচনা করেন। নরেন্দ্র মোদির দফতর এক্স হ্যান্ডেলে লেখে, জি-২০ বৈঠকের ফাঁকে দুই প্রধানমন্ত্রীর মধ্যে ভারত-কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু সময় গড়াতেই বিষিয়ে ওঠে ভারত কানাডা সম্পর্ক! নেপথ্যে খালিস্তানি জঙ্গি নিজ্জর।

জি-২০ সম্মেলনের খতিয়ান নিয়ে তখনও ব্যস্ত নয়াদিল্লি। এরই মধ্যে বোমা ফাটান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একবারে কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে ট্রুডোর নিশানায় ভারতের কেন্দ্রীয় এজেন্সি। মারাত্মক অভিযোগ। কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই অভিযোগ বড় ধরনের জটিলতা নিয়ে আসে। আর হলও তাই। কানাডার নাগরিক খালিস্তানি জঙ্গির হত্যায় নাকি ভারতের হাত রয়েছে! নয়াদিল্লি তৎক্ষণাৎ কানাডার প্রধানমন্ত্রীর দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। কানাডার বিদেশমন্ত্রীর বিবৃতিও খারিজ করে। কানাডার প্রধানমন্ত্রী ব্যক্তিগত ভাবে এই একই দাবি প্রধানমন্ত্রীর কাছে করেছেন বলে বিবৃতিতে জানায় নয়াদিল্লি। একই সঙ্গে বলা হয়, তখনও ট্রুডোর দাবিকে খারিজ করা হয়েছিল।

অর্থাৎ ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্য, কানাডার প্রধানমন্ত্রীর বক্তব্য, এই সমস্ত এক সূত্রে বাঁধলে বোঝা যায় জি-২০-র আসরে চোরাগোপ্তাভাবে না, একেবারে সরাসরিই ওঠে খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনা। যে নিজ্জরকে প্রধানমন্ত্রী ট্রুডো কানাডার নাগরিক বলে সার্টিফিকেট দেন। খালিস্তান আসলে কী? হিন্দুস্তান। পাকিস্তান। আফগানিস্তান। তুর্কমেনিস্তান। সেরকমই কি খালিস্তান? না, এ রকম কোনও দেশ নেই। স্বাধীনতার সময় দেশভাগের অনেক পরে, একাত্তর সালে পূর্ব-পাকিস্তান বাংলাদেশ রাষ্ট্র হিসেবে স্বাধীন হওয়ার পর এরকম একটা দাবি পঞ্জাব থেকে ওঠে, যে পঞ্জাব প্রদেশ বাংলার মতোই ভাগ হয় দেশভাগের কারণে। আটের দশকে অর্থাৎ ১৯৮০ সালের শুরু থেকেই এই বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথাচাড়া দেয় ধর্মের নামে। অকালি দলের সঙ্গে সমঝোতায় শুরু হয় ধর্মযুদ্ধ মোর্চা। ১৯৮২ সালে জার্নেল সিং ভিন্দ্রানওয়ালে তাঁর সহযোগীদের নিয়ে স্বর্ণমন্দিরে আশ্রয় নেন। এর দু'বছর পর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বর্ণমন্দির খালিস্তানপন্থী জঙ্গি দখল মুক্ত করতে সেনাবাহিনীকে নির্দেশ দেন। যার নাম অপারেশন ব্লু-স্টার। ইন্দিরা গান্ধিকে এরপর হত্যা করা হয় তাঁরই বাড়ির লনে। সন্তবন্ত সিং এবং বিয়ন্ত সিং দু'জনেই ছিলেন ইন্দিরার দেহরক্ষী। সে প্রসঙ্গ অন্য আলোচনার দাবি রাখে। এবার আসা যাক নিজ্জর কে?

হরদীপ সিং নিজ্জর। ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা খালিস্তানপন্থী সন্ত্রাসবাদী। ১৯৭৭ সালে পঞ্জাবের জলন্ধরে নিজ্জরের জন্ম। ১৯৯৬ সালে ভুয়ো পাসপোর্ট নিয়ে দেশ ছাড়েন তিনি। রবি শর্মা নাম নিয়ে কানাডায় আশ্রয় নেন। শরণার্থী হিসেবে নাগরিকত্বের দাবি খারিজ হয়ে যায় প্রথমে। ২০১৫ সালে অবশেষে কানাডার নাগরিকত্ব মেলে। সেখানে প্লাম্বার এবং ট্রাকচালকের কাজ করতেন নিজ্জর। বাব্বর খালসা ইন্টারন্যাশনালের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। ২০১২ সালে জগতার সিং তারার সঙ্গে যোগাযোগ ঘটে। এই জগতার হচ্ছেন পাকিস্তানে খালিস্তান টাইগার ফোর্সের প্ৰধান। জগতারকে প্রত্যর্পণ চুক্তিতে ফেরত নেয় ভারত। ২০১৫ সালেই খালিস্তান টাইগার ফোর্সের দায়িত্বে আসেন নিজ্জর। ২০২০ সালে নিজ্জরকে সন্ত্রাসবাদী ঘোষণা করে ভারত।

কানাডার ভ্যাঙ্কুবারের অদূরে একটি শিখ গুরুদ্বারের বাইরে খুন হন। তারিখটা ছিল চলতি বছরের ১৮ জুন। দু'জন বন্দুকবাজ নিজ্জরের গাড়ি আটকিয়ে এলোপাথাড়ি গুলি চালায়। গুলিতে ঝাঁঝরা হয়ে ঘটনাস্থলেই নিহত হন নিজ্জর।

ওই ঘটনার তিন মাস পর নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতের হাত দেখতে পাচ্ছে কানাডা। শুধু তাই নয় হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ট্রুডো। ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের একেবারে মূলে ট্রিগার দেগে দিয়েছেন। কূটনৈতিক যুদ্ধে দু'দেশই রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। পরে কানাডার মিডিয়া সিবিসি দাবি করে ভারতের সিনিয়র কূটনীতিক ভারতের গোয়েন্দা সংস্থা র-এর স্টেশন চিফ হিসেবে কাজ করছিলেন। পাল্টা হিন্দুস্তান টাইম রিপোর্ট করে কানাডার কূটনীতিক ভারতের মাটিতে চরবৃত্তি করছিলেন।

ফিনান্সিয়াল টাইমস-এর রিপোর্ট, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তো বটেই জি-টুয়েন্টির আরও বেশ কয়েকজন নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কানাডার দাবি নিয়ে জানান। কানাডা যে নিজ্জর খুনের পিছনে ভারতীয় এজেন্সির হাত দেখতে পাচ্ছে তা নিয়েও আলোচনা হয়।

ফাইভ আই বলে পরিচিত দেশগুলির মধ্য়ে কানাডা ছাড়াও রয়েছে আমেরিকা, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ড। ফিনান্সিয়াল টাইমস-এর রিপোর্ট এরাই মোদির সঙ্গে আলোচনায় নিজ্জর খুনের প্রসঙ্গ টেনে আনে। মনে রাখতে হবে, এই পাঁচ দেশ নিজেদের মধ্যে গোপন গোয়েন্দাতথ্য আদান প্রদান করে থাকে। খালিস্তানি নিজ্জর খুনের তথ্য তবে কানাডাকে কে পৌঁছে দিল? খালিস্তানি সন্ত্রাসবাদী হিসেবে কীভাবে উত্থান তাঁর? কানাডাই বা কেন নিজ্জরকে নাগরিকত্ব দিল? নিজ্জর খুনের পিছনে আসলে কার হাত? কানাডাই কি তবে ভারতের দ্বিতীয় পাকিস্তান?

আলোচনায় এ সব প্রশ্নের উত্তর খুঁজবে বাংলা যা ভাবছে। দেখুন আজ সন্ধ্যায়। সাংবাদিক, বিশ্লেষকরা কী বলছেন? আজকের পর্ব, কানাডা কি ভারতের নতুন পাকিস্তান? প্রতি সোম, বুধ, শুক্র সন্ধে ৭ টা থেকে - কলকাতা ২৪x৭ এর ইউটিউব চ্যানেল এবং inscript.me এর ফেসবুক পেজে চোখ রাখুন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিইসি-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ, রাজধানীতে বিক্ষোভ শুরুর আগেই ৫০০ আটক, ৪০,০০০-এরও বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন

Delhi’s October 10 protest: যন্তর মন্তর ও কনট প্লেসের আশপাশ থেকে আন্দোলনকারীদের আটক করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্য উদ্ধৃত করে সংবাদমাধ্যম জানিয়েছে, আটক ব্যক্তির সংখ্যা প্রায় ৫০০। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিও।

বিক্ষোভের আগেই কড়াকড়ি: দিল্লিতে ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ, দেশজুড়ে পুলিশি তৎপরতা

Cockroach Janata Party: এই বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। মেট্রো স্টেশন বন্ধ রাখা, ট্রেন বাতিল এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যেই দেশের বিভিন্ন রাজ্য থেকে খবর আসছে, বহু আন্দোলনকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আটক করা হচ্ছে কিংবা বিক্ষোভে যোগ না দেওয়ার জন্য বলা হচ্ছে।

শুভেন্দুর নৌকোয় মুসলিম ভোট?

Nandigram, Rejinagar Bypolls: ভোটগণনার শেষে হাসিরানি রথ পেয়েছেন ১ লক্ষ ৬৪ হাজার ৪২৭টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মিলন প্রধান পেয়েছেন ৪১ হাজার ৬৭৪টি ভোট। বামফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) এবং তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠী ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাও অনেক পিছিয়ে রয়েছেন।

ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই কেন পেলেন নোবেল শান্তি পুরস্কার?

Navi Pillay Nobel Peace Prize 2026: ১৯৪১ সালের ২৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবানে এক দরিদ্র ভারতীয় তামিল পরিবারে জন্মগ্রহণ করেন নাভি পিল্লাই। তাঁর ঠকুমা-ঠাকুরদা ১৮৯০-এর দশকে ভারত থেকে চুক্তিবদ্ধ শ্রমিক হিসেবে দক্ষিণ আফ্রিকার নাতাল প্রদেশের চিনি বাগানে কাজ করতে এসেছিলেন।

আরশোলা কর্মী শেখ আব্দুল হাফিজকে বেআইনিভাবে আটক, কী ঘটেছিল?

Cockroach abdul Detained for Dissent: ৮ অক্টোবর, ২০২৬, কলকাতা পুলিশ বাঁকুড়ার সিজেপি কর্মী শেখ আব্দুল হাফিজ ও তাঁর দলকে আটক করে। অভিযোগ, পুলিশি হেফাজতে মারধর ও মহিলা সদস্যদের নিগ্রহের। ৯ ঘণ্টা থানায় আটকে রেখে জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। ১০ অক্টোবরের যন্তর মন্তর সমাবেশ ঘিরে, ১০ হাজার কর্মী আটকের অভিযোগ করেছে সিজেপি। অগাস্ট মাসে সিজেপির 'স্কুল ঠিক করো' অভিযানের পর, আব্দুলের বাবার মৃত্যু হয়েছিল।

বিপাকে ভারতীয় কর্মীরা, গ্রিন কার্ডের আবেদন থেকে কেন বাদ টিসিএস, উইপ্রো- সহ ৮ তথ্যপ্রযুক্তি সংস্থা?

US Green Card Restrictions: মার্কিন প্রশাসনের দাবি, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে একাধিক সংস্থা এমন ব্যবস্থার সুযোগ নিয়েছে, যার ফলে আমেরিকার নাগরিকদের চাকরির সুযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই বিদেশি কর্মী নিয়োগ ও অভিবাসন ব্যবস্থার উপর নজরদারি আরও কঠোর করছে ট্রাম্প প্রশাসন।

ছ’বছর ধরে জেলবন্দি, আন্তর্জাতিক মানবাধিকার রক্ষক সম্মান পেলেন উমর খালিদ

Umar Khalid Human Rights Award: এ বছর তাঁর সঙ্গে আরও চার জন মানবাধিকারকর্মী এই সম্মান পেয়েছেন। তাঁরা হলেন ইরানের মৃত্যুদণ্ড-বিরোধী আন্দোলনকর্মী আহমদরেজা হায়েরি, অ্যাঙ্গোলার গণতন্ত্রকর্মী লরিন্ডা ম্যানুয়েল গুভেইয়া, ব্রাজিলের ব্ল্যাক ট্রান্স নারী ও অধিকারকর্মী আদ্দা ভিক্টোরিয়া কায়েতানো এবং সার্বিয়ার শান্তি ও নারীবাদী আন্দোলনের কর্মী লিলিয়ানা নেশিচ।

তিন দিনে তিনবার আটক রাহুল, রাজঘাটে বিরোধীদের ধর্না: SIR নিয়ে সংঘাত কোথায় গিয়ে ঠেকল?

Rahul Gandhi SIR protest: গত তিন দিন ধরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে দিল্লি। মঙ্গলবার সংসদ থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে পদযাত্রা দিয়ে শুরু হয় এই প্রতিরোধ। পুলিশ বাধা দিলে রাহুল গান্ধী ব্যারিকেডে উঠে জাতীয় পতাকা নাড়ান এবং সহকর্মীদের নিয়ে ঢুকে পড়েন সংলগ্ন আকাশবাণী ভবনে।