নতুন নোট ঘিরে বিতর্ক! কীভাবে বিষিয়ে যেতে পারে নেপাল-ভারত সম্পর্ক?

India Nepal Border Dispute: নেপাল ও ভারতের মধ্যে ১,৭৫০-কিমি দীর্ঘ সীমান্ত রয়েছে, যা পাঁচটি ভারতীয় রাজ্য - সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ড বরাবর বিস্তৃত।

inscript
৩ মিনিট
নতুন নোট ঘিরে বিতর্ক! কীভাবে বিষিয়ে যেতে পারে নেপাল-ভারত সম্পর্ক?

যতই হালফিলে ডিজিটাল লেনদেন হোক না কেন, টাকা তো আখেরে টাকাই! কোনও দেশের অর্থব্যবস্থার শিকড়ে দাঁড়িয়ে আছে টাকা। মুদ্রা হোক বা কাগজের নোট কেনাবেচার ভিত্তি এই দুইয়ে উপরেই। বিশ্বের ১৯৫টি দেশে এই মুহূর্তে মোট ১৮০ ধরনের টাকা ব্যবহৃত হয়। প্রতিটি দেশের মতো নেপালও নিজস্ব টাকা ছাপায়। তবে এবার সেই টাকা নিয়ে বিতর্ক দেখা দিচ্ছে। বিতর্কের কেন্দ্রে ভারতবর্ষ। সম্প্রতি নেপাল তাদের ১০০ টাকার নোটকে নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্তে নেপাল ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। কারণ নেপালি নোটে ছাপানো দেশের মানচিত্রে প্রতিবেশী দেশগুলির মধ্যে সীমান্তের বিতর্কিত এলাকাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এখানে উল্লেখ্য, নেপাল ও ভারতের মধ্যে রাজনৈতিক ও কৌশলগত পার্থক্য বাড়াতে চিনের পরোক্ষ মদত রয়েছে। এই নতুন নোট ছাপানোর জন্য নেপাল চিনের এক মুদ্রণ সংস্থার সঙ্গেই চুক্তি করেছে। নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্ক, নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক (NRB) নতুন ১০০ টাকার নোটের ৩০০ মিলিয়ন কপি ডিজাইন, মুদ্রণ এবং বিতরণের জন্য চায়না ব্যাঙ্কনোট প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশনের সঙ্গে চুক্তি করেছে। এত পরিমাণ টাকা ছাপানোর খরচ প্রায় ৮.৯৯ মিলিয়ন মার্কিন ডলারের মতো। নোটপিছু গড় খরচ হবে ৪.০৪ টাকা। এই নয়া নেপালি নোটে নেপালের একটি সংশোধিত রাজনৈতিক মানচিত্র থাকবে, যাতে লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানির বিতর্কিত এলাকা অন্তর্ভুক্ত রয়েছে।

এই নতুন নোট ছাপানোর বিষয়ে নেপাল সরকারের অবস্থান সম্পর্কে মন্তব্য করে নেপালের যোগাযোগ মন্ত্রী রেখা শর্মা বলেছেন, "সরকার নেপাল রাষ্ট্র ব্যাঙ্ককে নোটের বর্তমান মানচিত্রটিকে সংশোধিত সংস্করণের সঙ্গে প্রতিস্থাপনের অনুমোদন দিয়েছে।" চলতি বছরের মে মাসে পুষ্প কমল দাহাল সরকারের আমলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আনুষ্ঠানিক টেন্ডার ডেকেই কাজট করা হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গোরখনাথের অভিশাপ না ষড়যন্ত্র? নিজের বাবাকে সত্যিই খুন করেন নেপালের যুবরাজ?

Nepal King Birendra Murder Mystery: যদি সত্যিই দীপেন্দ্র হত্যাকারী হন, তাহলে সেই অভিশপ্ত রাত্রে কেনই বা প্রত্যক্ষদর্শীরা একাধিক দীপেন্দ্র সদৃশ ব্যক্তিকে নারায়ণহিতি প্যালেসে দেখতে পেলেন?

কিন্তু এই নোট ঘিরে ভারত-নেপাল সীমান্ত বিরোধ প্রসঙ্গ উঠছে কেন? ১৮১৬ সালে ইঙ্গ-নেপাল যুদ্ধের পর নেপাল ও ব্রিটিশ শাসিত ভারতের মধ্যে সুগৌলি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে নেপাল-ভারত সীমান্ত বিরোধ চলছে। এই চুক্তি অনুসারে, কালী নদীকে নেপালের প্রাকৃতিক পশ্চিম সীমান্ত হিসাবে মনোনীত করা হয়েছিল, যার পূর্বে লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানি অন্তর্ভুক্ত ছিল, যা নেপালের অন্তর্গত।

তা সত্ত্বেও, এই অঞ্চলগুলি ১৯৬০ সাল থেকে ভারতের প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে। এই আঞ্চলিক ইস্যুতে উত্তেজনা বাড়ে ২০১৯ সালের নভেম্বরে। ভারত তখন একটি নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে যাতে এই বিতর্কিত এলাকাগুলিকে ভারতের সীমানার অন্তর্ভুক্ত করে দেখানো হয়। নেপাল পাল্টা ২০২০ সালের মে মাসে তার নিজস্ব সংশোধিত রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে প্রতিশোধ নেয়, এই এলাকাগুলিকে নেপালের বলে দাবি করা হয় সেই মানচিত্রে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অমৃতপাল সিং থেকে ইয়াসিন ভটকল, ভারতকে এড়াতে কেন নেপালেই আশ্রয় নেয় অপরাধীরা?

Amritpal Singh Khalistan Nepal : ১৮ মার্চ তাঁকে গ্রেফতার করার জন্য হন্যে হয়ে ঘুরেছে পুলিশ। কিন্তু এখনও তাঁর টিকি পাওয়া যায়নি।

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নেপালের একতরফা পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, “আমাদের অবস্থান খুবই স্পষ্ট। নেপালের সঙ্গে আমরা একটি প্রতিষ্ঠিত ফোরামের মাধ্যমে আমাদের সীমান্ত বিষয় নিয়ে আলোচনা করছি। এর মাঝে, তারা নিজেদের পক্ষ থেকে কিছু একতরফা পদক্ষেপ করেছে…কিন্তু তাতে পরিস্থিতি বা আমাদের মধ্যকার বাস্তবতা পরিবর্তন হচ্ছে না।"

চিনকেই কেন নোট ছাপার দায়িত্ব দিল নেপাল? ইংরেজি দৈনিক রিপাবলিকা-র এক প্রতিবেদনে বলা হয়েছে, চায়না ব্যাঙ্কনোট প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশনকে ট্রেন্ডার ডেকেই নির্বাচন করা হয়েছিল। ভারত-চিন-নেপাল ত্রি-সীমান্ত অঞ্চলের কূটনৈতিক অবস্থান এখানে গুরুত্বপূর্ণ। ভারতের বেশ কিছু রাজনৈতিক পর্যবেক্ষক বলছেন, নেপাল সরকার, তৎকালীন প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের অধীনে জাতীয়তাবাদী অনুভূতিকে মাথায় রেখেই নতুন নোটের ব্যবহার করতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নেপালের নতুন নোট ছাপানোর পদক্ষেপ দুই দেশের মধ্যে ঐতিহাসিকভাবে শক্তিশালী সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।

নেপাল ও ভারতের মধ্যে ১,৭৫০-কিমি দীর্ঘ সীমান্ত রয়েছে, যা পাঁচটি ভারতীয় রাজ্য - সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ড বরাবর বিস্তৃত। এই নোট ছাপানোর ইস্যু সীমান্তে পরিস্থিতি জটিল করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপালের বিদেশমন্ত্রী নারায়ণ কাজী শ্রেষ্ঠা কাঠমান্ডু পোস্টকে বলেছেন, “আমরা ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধান করতে চাই। আমরা কূটনৈতিক উপায় এবং আলোচনার মাধ্যমেই এটি ঠিক করতে চাই। আমরা এর জন্য উদ্যোগ নিচ্ছি।" তবে, তাতে দুই দেশের মধ্যে ব্যবধান কমবে কিনা তা সন্দেহের।

নেপালের নোটে লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানির অন্তর্ভুক্তি ভারতের জন্য গুরুত্বপূর্ণ কেন?২০২০ সালের মে মাসে, ভারতের উত্তরাখণ্ড রাজ্যকে তিব্বতের কৈলাশ মানসরোবরের সঙ্গে সংযুক্ত করে লিপুলেখের মধ্য দিয়ে ভারত একটি ৮০ কিলোমিটার দীর্ঘ রাস্তা উদ্বোধন করার পরই নেপাল বিতর্কিত এলাকায় নিজের দাবিকে তীব্র করে তোলে। রাস্তাটিকে বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছিল কারণ এটি ভারত থেকে তিব্বত পর্যন্ত একটি পথ তৈরি করেছে। ভারত বলছে, এই এলাকাগুলিকে নেপাল নিজেদের অংশ হিসাবে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা করছে তা আসলে সীমান্তের 'কৃত্রিম সম্প্রসারণ'।

বিতর্কিত জমির আয়তন প্রায় ৩৩৫ বর্গকিলোমিটার। ভারত-নেপাল-চিন কৌশলগত অবস্থানের কারণে এই এলাকা গুরুত্বপূর্ণ। দুই দেশই কিন্তু ধর্মীয় ও সাংস্কৃতিক বিনিময় থেকে শুরু করে অর্থনৈতিক বিনিয়োগ সবই করে। জলবিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্পগুলিতে যথেষ্ট পরিমাণে বিনিয়োগ থাকায় ভারত নেপালের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারও। এরই মাঝে মাথাচাড়া দিচ্ছে সীমান্ত সমস্যা। তাই এর কূটনৈতিক সমাধান না হলে দুই দেশের সম্পর্কের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?