কসাইদের গরু বিক্রি করে ইস্কন! মানেকা গান্ধীর বিস্ফোরক দাবি কি সত্য?

ISKCON Cow Selling : মানেকার দাবি ইস্কন নিজেদের গোশালা বা গোয়ালঘর থেকে সরাসরি কসাইদের কাছে গরু বিক্রি করে!

inscript
৩ মিনিট
কসাইদের গরু বিক্রি করে ইস্কন! মানেকা গান্ধীর বিস্ফোরক দাবি কি সত্য?

কিছুকাল আগেই রামকৃষ্ণকে ব্যঙ্গ করা নিয়ে আলোচনায় এসেছিল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, সোজা কথায় যাকে আমরা ইস্কন বলেই জানি। ইস্কন তখন অবিলম্বে সন্ন্যাসী আমোঘ লীলা দাসকে 'নিষিদ্ধ' ঘোষণা করে। এবার আরও মারাত্মক অভিযোগ উঠেছে ইস্কনের বিরুদ্ধে। আর তা উঠেছে খোদ শাসক বিজেপির থেকেই! বিজেপির গো-প্রেম কারও অজানা নয়। দেশের ভোটের বড় নির্ধারকও গরুরাই। এই গরুদের নিয়েই এবার বিপাকে পড়েছে ইস্কন। ইস্কনই নাকি দেশের 'সবচেয়ে বড় প্রতারক', বলছেন বিজেপি সাংসদ মানেকা গান্ধী! কারণ কী? মানেকার দাবি ইস্কন নিজেদের গোশালা বা গোয়ালঘর থেকে সরাসরি কসাইদের কাছে গরু বিক্রি করে! কৃষ্ণের নামের জোট বেঁধেছে বিশ্বের তাবড় ভক্তরা, সেই বিখ্যাত ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে হঠাৎ এমন তীব্র আক্রমণ কেন?

মানেকা গান্ধী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। প্রাণী অধিকার কর্মী হিসেবে তিনি সুখ্যাত। সোশ্যাল মিডিয়ায় বরাবরই পশু কল্যাণ বিষয়ে সোচ্চার মানেকা। বিজেপির এই নেত্রী হঠাৎ ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে এমন বড় অভিযোগ আনলেন কোন প্রমাণের ভিত্তিতে? তার আগে অবশ্যই উল্লেখ্য যে, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কৃষ্ণ সম্প্রদায় ইস্কন কিন্তু এই অভিযোগগুলিকে 'অপ্রমাণিত এবং মিথ্যা' বলে উড়িয়ে দিয়েছে।

একটি ভাইরাল হওয়া ভিডিওতে মানেকা বলছেন, "ইস্কন দেশের সবচেয়ে বড় প্রতারক। এটি গোশালা রক্ষণাবেক্ষণ করে এবং প্রচুর পরিমাণে জমি সহ সরকারের কাছ থেকে নানা সুবিধা পায়।" মানেকা অন্ধ্রপ্রদেশের ইস্কনের অনন্তপুর গোয়ালঘরে গেছিলেন। সেই গোয়াল ভ্রমণের কথা উল্লেখ করে মানেকা জানান, সেখানে তিনি এমন কোনও গরু খুঁজে পাননি যেটি দুধ দেয় না বা বাছুর দেয় না। মানেকার দাবি, পুরো গোয়ালে কোনও শুষ্ক গাভী গরু ছিল না। একটি বাছুর অবধি ছিল না। এর মানে সব বিক্রি হয়ে গেছে। উল্লেখ্য, শুষ্ক গাভী হচ্ছে এমন গাভী যার কিছুকালের জন্য দুধ দোয়া হয়নি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইস্কন : কৃষ্ণচর্চা নাকি স্রেফ ধর্মব্যবসা? জানুন আসল সত্য

ISKCON Myths and Reality: হিপি সংস্কৃতি গোষ্ঠীর মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে মাদকের অপব্যবহার। তাদের সঙ্গেই কাজ করেছিলেন স্বামী শ্রী প্রভুপাদ।

Response to the unsubstantiated and false statements of Smt Maneka Gandhi.

ISKCON has been at the forefront of cow and bull protection and care not just in India but globally.

The cows and bulls are served for their life not sold to butchers as alleged.

  • আপনার জন্য আরও কিছু লেখা
রামকৃষ্ণ-বিবেকানন্দকে অপমান, ব্রহ্মচারী অমোঘ লীলাকে যে 'শিক্ষা' দিচ্ছে ইস্কন

Amogh Lila Prabhu, ISKON: দিন কয়েক আগেই অমোঘ লীলার একটি ভিডিও সামনে আসে, যেখানে তাঁকে রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দের বেশ কিছু বক্তব্যের সরাসরি বিরোধিতা করতে দেখা যায়।

— Yudhistir Govinda Das (@yudhistirGD)

মানেকা বলছেন, "ইস্কন তার সমস্ত গরু কসাইদের কাছে বিক্রি করছে। ইস্কন রাস্তায় গিয়ে 'হরে রাম হরে কৃষ্ণ' গান গায় আর বলে যে তাদের পুরো জীবন দুধের উপর নির্ভরশীল। অন্যদিকে তাঁরাই গরুদের বিক্রি করে দেয় মাংসের জন্য। কসাইদের কাছে যত গবাদিপশু বিক্রি হয়, সবচেয়ে বেশি করে ইস্কনই!

এই চরম অভিযোগ অস্বীকার করে ইস্কনের জাতীয় মুখপাত্র যুধিষ্ঠির গোবিন্দ দাস জানান, এই ধর্মীয় সংস্থাটি শুধু ভারতে নয়, বিশ্বব্যাপী গরু ও ষাঁড়ের সুরক্ষা এবং যত্নের খেয়াল রাখে। গরু ও ষাঁড়দের এখানে রক্ষা করা হয়, কসাইদের কাছে বিক্রি করা হয় না। ইস্কনের দাবি, বিশ্বের অনেক অংশে যেখানে গরুর মাংস একটি প্রধান খাদ্য সেখানে গরু সুরক্ষার অগ্রণী ভূমিকা পালন করেছে ইস্কন। এই মুহূর্তে হরে কৃষ্ণ আন্দোলনের সঙ্গে যুক্ত ইস্কনের শত শত মন্দির রয়েছে এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্তও রয়েছে। মানেকা গান্ধী ইস্কনের শুভাকাঙ্খী বলেই জানতেন অনেকে। তাই এমন অভিযোগে অবাক ইস্কনের ভক্তরাও৷

বিবৃতিতে ইস্কন আরও জানিয়েছে, বর্তমানে ইস্কনের গোশালাগুলিতে এমন অনেক গরু রয়েছে যারা পরিত্যক্ত বা আহত বা যাদের জবাই হওয়া থেকে উদ্ধার করে ইস্কনে এনে রাখা হয়েছে। ইস্কনের জনসংযোগ কর্মকর্তা রাধারমণ দাস মানেকার এমন অভিযোগের প্রমাণও দাবি করেছেন। রাধারমণ বলছেন, মানেকা গান্ধী অনন্তপুরের গোশালায় যাননি। সেখানে কর্মরত কর্মীরাই তাঁদের জানিয়েছেন মানেকার সফরের কোনও তথ্যই তাঁদের কাছে নেই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?