ফিলিস্তিনি কণ্ঠস্বরকে চেপে রাখছে ফেসবুক, টিকটক! কতটা সত্যি মালয়েশিয়ার অভিযোগ?

Israel-Hamas war: ইচ্ছা করেই প্যালেস্টাইনের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করছে মেটা। সম্প্রতি এমনই অভিযোগ এনেছে মালয়েশিয়ার কমিউনিকেশন মন্ত্রী ফাহমি ফাদজিল।

Sohini Das
২ মিনিট
ফিলিস্তিনি কণ্ঠস্বরকে চেপে রাখছে ফেসবুক, টিকটক! কতটা সত্যি মালয়েশিয়ার অভিযোগ?

ইজরায়েলের মারাত্মক আগ্রাসনে ছাড়খার গাজা। রাষ্ট্রপুঞ্জে ১২০টি দেশের ভোট পেয়ে পাশ হয়েছিল যুদ্ধবিরতি প্রস্তাব। তবে সেই শান্তি প্রস্তাবের পরোয়া না করেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু সেনা। এই যুদ্ধ নিয়ে গোড়া থেকেই দ্বিধাবিভক্ত বিশ্বের অন্যান্য দেশগুলি। আমেরিকা, ব্রিটেনের মতো বহু শক্তিশালী দেশই প্যালেস্টাইনের বিরুদ্ধে। এবার সেই যুদ্ধের আবহে সোশ্যাল মিডিয়া জায়েন্ট মেটার বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা চলছে সোশ্যাল মিডিয়ায়।

মার্ক জুকেরবার্গের সংস্থা মেটা নাকি ফিলিস্তিনিপন্থী কনটেন্টকে ব্লক করে দিচ্ছে। ইচ্ছা করেই প্যালেস্টাইনের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করছে মেটা। সম্প্রতি এমনই অভিযোগ এনেছে মালয়েশিয়ার কমিউনিকেশন মন্ত্রী ফাহমি ফাদজিল। একই অভিযোগ উঠেছে চিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকের বিরুদ্ধেও। ফিলিস্তিনিদের সমস্যা, তাদের পরিস্থিতির কথা চেপে রাখার চেষ্টা হচ্ছে ওই সোশ্যাল মিডিয়াগুলিতে। অবিলম্বে এ ধরনের কার্যকলাপ বন্ধ না করলে সোশ্যাল মিডিয়াগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেবে দক্ষিণ এশিয়ার দেশগুলি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইজরায়েলের বিরুদ্ধে অভূতপূর্ব অবস্থান! কেন বলিভিয়ার পথে হাঁটছে না অন্য দেশগুলি?

Bolivia Against Israel : লাতিন আমেরিকার বামপন্থী দেশগুলি ফিলিস্তিনের প্রতি যেমন সহানুভূতি দেখিয়েছে

ফিলিস্তিনিদের কথা ইচ্ছা করে চেপে রাখার চেষ্টা করছে এই সব সোশ্যাল মিডিয়াগুলি। এমনকী ফিলিস্তিনিদের সমর্থনে কথাবার্তাকেও ব্লক করে দিচ্ছে এই সব সোশ্যাল মিডিয়া জায়েন্টগুলি। সোশ্যাল মাইক্রোব্লগিং সাইট এক্স-এ ফাডজিল হুমকি দিয়েছেন, ব্যাপারটি যদি অবহেলা করা হয়, তারা কঠিনতর পদক্ষেপ করতে দুবার ভাবে না। এ নিয়ে বেশ কয়েকটি পক্ষই সরকারের কাছে আবেদন করেছে ইতিমধ্যেই। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ফিলিস্তিনিপন্থী কনটেন্ট ব্লক করার অভিযোগ এনেছে তারাও। তবে সেই সব পক্ষ কারা, তা প্রকাশ করেননি মন্ত্রী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গাজা, ওয়েস্ট ব্যাঙ্ক জুড়ে রাতভর ইজরায়েলি অভিযান, দীর্ঘ হচ্ছে শবদেহের মিছিল

Israel-Palestine conflict: ওয়েস্ট ব্যাঙ্ক-সহ একাধিক জায়গায় ইজরায়েলি সেনা চালিয়ে যাচ্ছে লাগাতার অভিযান। সারা রাত ধরে অজস্র ইজরায়েলি সেনা ওই সব এলাকা দিয়ে ঢুকে আসছে গাজায়। চলছে বন্দুক, গোলাগুলি।

আগামী সপ্তাহেই টিকটক প্রতিনিধিদের সঙ্গে দেখা করার কথা রয়েছে মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রীর। কিছু দিন আগেই ফাহমি জানিয়েছিলেন, মালয়েশিয়ার আইনের সঙ্গে পুরোপুরি সম্মত নয় টিকটক। ফেসবুক, টিকটকের মতো সোশ্য়াল মিডিয়াগুলিতে আপত্তিজনক এবং মানহানিকর এমন অনেক কনটেন্টই রয়েছে। কিন্তু ফিলিস্তিনিপন্থী বিষয়আশয়কে আমল দেওয়া হচ্ছে না সেখানে।

যদিও মালয়েশিয়ার সমস্ত অভিযোগই উড়িয়েছে মেটা। মার্ক জুকেরবার্গের সংস্থার তরফে দাবি করা হয়েছে, তাঁদের নীতিগুলোকে এমন ভাবেই তৈরি করা হয়েছে, যাতে সেখানে সমস্ত ব্যবহারকারী সুরক্ষিত থাকে। এবং প্রত্যেককে আলাদা করে কণ্ঠস্বর ও প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করে ফেসবুক। যদিও টিকটক এ নিয়ে এখনও পর্যন্ত কোনও মতামত জানায়নি।

মুখে যে যাই বলুক, ফিলিস্তিনি জঙ্গি সংগঠনগুলিকে কিন্তু অনেকদিন ধরেই নিষিদ্ধর তালিকায় রেখেছে তারা। মেটা এবং টিকটক, দুই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই কিন্তু হামাসকে বিপজ্জনক সংস্থা হিসেবে চিহ্নিত করেছে ইতিমধ্যেই। এবং হামাসপন্থি কনটেন্টকে নিষিদ্ধ করেছে। ফলে হামাসের পতাকা বা ওই ধরনের ভিস্যুয়ালগুলির ক্ষেত্রে ফেসবুক স্বয়ংক্রিয় ভাবে চিহ্নিত করে তা বন্ধ করে দেয় মেটার মতো সংস্থাগুলি। গত ৭ অক্টোবরের হামলার পর ৮ লক্ষ হিব্রু আর আরবি কনটেন্ট ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করে মেটা। ওই হামলার পর থেকে ৭,৭৫০০০ ভিডিও ও ১৪ লক্ষ লাইভস্ট্রিম সরিয়ে নিয়েছে টিকটকও। মালয়েশিয়ার হুঁশিয়ারির পর এ নিয়ে সত্যিই কোনও পদক্ষেপ করে কিনা এই সোশ্যাল মিডিয়া জায়েন্ট সংস্থাগুলি, সেটাই দেখার।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।