রুজির তাগিদে ইজরায়েলে, কেমন আছেন গাজা থেকে ইহুদিদের দেশে যাওয়া শ্রমিকরা?

Israel-Palestine conflict: ইজরায়েলে কাজ করতে আসা বহু ফিলিস্তিনি শ্রমিককেই অবৈধ ভাবে গ্রেফতার করেছে ইজরায়েল প্রশাসন। বাকিদের জোর করে সীমান্ত পার করে পাঠিয়ে দেওয়া হচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজায়।

Sohini Das
৪ মিনিট
রুজির তাগিদে ইজরায়েলে, কেমন আছেন গাজা থেকে ইহুদিদের দেশে যাওয়া শ্রমিকরা?

বারুদের গন্ধে ক্রমশ শ্বাসবায়ু ফুরিয়ে আসছে গাজার। বেঁচে থাকা কঠিন হয়ে পড়ছে বাসিন্দাদের। তার উপর প্রতিদিন আক্রমণের মাত্রা বাড়াচ্ছে ইজরায়েল। সেই যে ৭ অক্টোবরের পর গাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল নেতানিয়াহু সরকার, তার পর আর একদিনও স্বস্তিতে ঘুমোতে পারেননি গাজার মানুষ। সে দেশ যেন সাক্ষাৎ হননভূমি। যেদিকে চোখ যায় শুধু মানুষের মৃতদেহের ভিড়। মায়ের কোলে নিথর হয়ে যাচ্ছে শিশু, প্রতিদিন নিজের হাতে ছেলের কবর সাজাচ্ছে বাবা। সমগ্র গাজা জুড়ে ছবিটা এখন এটাই।

ইজরায়েল আর হামাস-এই দু'পক্ষের মধ্যে পড়ে শাঁখের করাত যেন গাজাবাসী। ইজরায়েল গাজাবাসীর কথা ভাবছে না স্বাভাবিক ভাবেই। এদিকে হামাস সাধারণ বাসিন্দাদের মানবঢাল বানাচ্ছে। একের পর এক হামলায় স্বজনহারা, ভিটেমাটি হারা গাজাবাসীর কোথাও যাওয়ার নেই এই হননভূমিতে জেগে থাকা ছাড়া। শুধু গাজাতে যারা আছেন তাঁরাই নন, গাজা পরিচয়খানা জুড়ে আছে যাদের সঙ্গে, তাদের মাথার উপরেও চক্কর কাটছে বিপদের মেঘ। এতদিন গাজা থেকে কাজের খোঁজে ইজরায়েলে যেতেন হাজার হাজার গাজাবাসী। আরও একটু ভালো করে বাঁচার আশায়, দু'পয়সা রোজগারের আশায়। ইজরায়েলে বসবাসকারী সেই সমস্ত মানুষগুলোও ভয়ানক বিপদে পড়েছেন।

সূত্রের খবর, ইজরায়েলে কাজ করতে আসা বহু ফিলিস্তিনি শ্রমিককেই অবৈধ ভাবে গ্রেফতার করেছে ইজরায়েল প্রশাসন। বাকিদের জোর করে সীমান্ত পার করে পাঠিয়ে দেওয়া হচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজায়। ৭ অক্টোবর যখন হামাসবাহিনী ইজরায়েলের উপর অতর্কিতে হামলা চালায়, তারও আগে থেকে সেই সব ফিলিস্তিনি শ্রমিকেরা ইজরায়েলেই ছিলেন। কিন্তু হামাসের ওই একটা আক্রমণ যেন পাল্টে দিল তাঁদের জীবনটা।

অথচ তারা যে বেআইনি ভাবে গাজায় ঢুকে পড়েছিল তা তো নয়। বরঞ্চ নিয়মকামনুন মেনে রীতিমতো ওয়ার্ক পারমিট নিয়ে ইজরায়েলে এসে ছিল। যুদ্ধ লাগার আগে অন্তত ১৮ হাজার গাজাবাসীর কাছে ইজরায়েলে ঢুকে কাজ করার অনুমতিপত্র ছিল। যাতে বড় শহরে এসে আর একটু বেশি টাকা রোজগার করতে পারেন গাজাবাসী। তবে সেই ওয়ার্ক পারমিট যে মৃত্যুর পরোয়ানা হয়ে ফিরবে তা কে-ই বা ভেবেছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গাজাকে ঘিরে ফেলেছে ইজরায়েল সেনা? কী অপেক্ষা করছে বাসিন্দাদের জন্য?

Israel-Palestine conflict: গত কয়েকদিনে গাজার প্রধান শহরগুলিকে ঘিরে ফেলেছে ইজরায়েলি সেনা। সমস্ত রকমের যুদ্ধবিরতির ডাক অগ্রাহ্য করেছে তারা।

যুদ্ধঘোষণার পর থেকেই গাজার সঙ্গে সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় ইজরায়েল। গাজায় বসবাসী সমস্ত ফিলিস্তিনি শ্রমিকদের ইজরায়েল থেকে বের করে দিতে উঠেপড়ে লাগে প্রশাসন। ঘোষণা করে দেওয়া হয়, যুদ্ধ শুরুর দিন থেকে ইজরায়েলে ছিলেন যাঁরা, তাঁদের অবিলম্বে গাজায় ফেরত পাঠানো হবে।

গাজা থেকে কাজ করতে আসা বহু শ্রমিককেই বেআইনি ভাবে গ্রেফতার করেছে ইজরায়েল পুলিশ। হামাসদের হামলার বদলা যেন তাঁদের উপরে নেওয়া হচ্ছে। সম্প্রতি একটি ভিডিওয় দেখা গিয়েছে, ইজরায়েলের কেরাম শালোম ক্রসিং দিয়ে গাজায় ঢুকতে দেখা গিয়েছে অজস্র শ্রমিকদের। যাদের জেনেশুনে ঠেলে দেওয়া হচ্ছে মৃত্যুর মুখে। কারণ গাজায় কোনও কিছুই আর আগের মতো নেই। গাজা এখন শুধুই বধ্যভূমি। যেখানে প্রান্তরের পর প্রান্তর জুড়ে শুধুই মৃতদেহের ভিড়। যেদিকে কান পাতা যায়, শুধুই কান্না আর বুক ফাটা আহাকারের শব্দ।

হোক বধ্যভূমি, তবু তো দেশ। ইজরায়েল থেকে ঠেলে দেওয়া শ্রমিকদের চোখে তাই ছলকে উঠছে আনন্দাশ্রু। নিজের দেশে তাঁদের জন্য মৃত্যুর পরোয়ানা অপেক্ষা করছে জেনেও মাটি তুলে কপালে ঠেকান বৃদ্ধ। কেউ বা পরিবারকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ছেন। কেউ আবার বন্ধুকে জানিয়েছেন ঘরে ফেরার শুভেচ্ছা। কীভাবে ইজরায়েলে তাদের উপর নির্যাতন করা হয়েছে, সে কথা বলতে বলতে ভেঙে পড়ছেন কেউ কেউ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৫০ হাজার গর্ভবতী মহিলা যুদ্ধের শিকার! প্রিম্যাচিওর শিশুদের মৃত্যু দেখবে গাজা?

Gaza Premature Babies : ইউএনএফপিএ-র অনুমান গাজায় ৫০,০০০ গর্ভবতী মহিলা এই যুদ্ধের শিকার। প্রতিদিন ১৬০ টিরও বেশি প্রসব হচ্ছে গাজায়।

এক শ্রমিক জানালেন, "ইজরায়েলে তাঁদের সঙ্গে যা যা হয়েছে, তা যেন কোনও মানুষের সঙ্গে কক্ষনও না হয়। যুদ্ধ লাগার সঙ্গে সঙ্গে আমাদের ওয়ার্কিং পারমিট সাসপেন্ড করে দেওয়া হয়। বাধ্য হয়ে আমরা ওয়েস্ট ব্যাঙ্কে ফেরার চেষ্টা করতে থাকি। সেসময় আমাদের গ্রেফতার করে এমন জায়গায় নির্বাসন দেওয়া হয়েছিল, যে সেখানকার নামটাও জানতাম না আমরা। আমরা কোথায় আছি তা আমাদের জানতে দেওয়া হত না।"

গাজার জন্য বরাদ্দ তহবিল পর্যন্ত প্রত্যাহার করে নিয়েছে ইজরায়েলি মন্ত্রিসভা। এতদিন হাজার হাজার গাজার শ্রমিককে তাদের দেশে কাজ করার অনুমতি দিত ইজরায়েল। কাজের সুবিধা, বাড়তি অর্থ রোজগারের সুযোদ তাদের হামাসের সঙ্গে দূরত্ব বাড়াবে, এমনটাই ছিল আশা। তবে ৭ অক্টোবরের ওই হামলা চোখ খুলে দিয়েছে তাদের। যার জন্য গাজাবাসীদের উপর থেকে সমস্ত দয়াদৃষ্টি প্রত্যাহার করে নিয়েছে ইজরায়েল। আপাতত হামাসকে সমূলে বিনাশ করাই তাদের একমাত্র উদ্দেশ্য। আর তা করতে গিয়ে যদি কোল্যাটারাল ড্যামেজ হিসেবে কয়েক হাজার গাজাবাসীর বলি দিতে হয়, তা নিয়ে উদ্বিগ্ন নয় নেতানিয়াহুর দেশ। আর এ কথা এক রকম বুঝিয়েই দিয়েছে তারা।

গাজা বরাবরই অর্থনৈতিক ভাবে পিছিয়ে। সেখানকার অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে শূন্যেও। না রয়েছে কোনও চাকরির সুবিধা, না কোনও উন্নতির সুযোগ। বাধ্য হয়েই পড়শি দেশগুলিতে ছোটেন মানুষ। রাষ্ট্রপুঞ্জের তথ্য বলছে, গাজার মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশই বাস করেন দারিদ্রসীমার নিচে। গত দু'দশকে তার তেমন কোনও অগ্রগতি হয়নি। ফলে বহু মানুষই কাজ খুঁজতে আসেন ইজরায়েলে। ইজরায়েল প্রশাসনও এতদিন তাদের সেই সুবিধা দিয়ে আসছে।

গত ১৭ বছর ধরেই গোটা পৃথিবীর থেকে একরকম বিচ্ছিন্ন হয়ে বেঁচে রয়েছে গাজা। একগুচ্ছ কড়াকড়ি, হ্যাঁ-না, নিয়ম-কানুন পথ আঁকড়ে ধরে। বেশ কয়েক বছর ধরে সেই সুযোগটা নিয়েই জাঁকিয়ে বসেছিল হামাস। ইজরায়েল ও মিশর দ্বারা পরিবেষ্টিত যে ১৪০ বর্গমাইলের ছিটমহল এলাকা, তা দখলে রেখেছিস হামাস। ইজরায়েলের অভিযোগ, সেখানে ঘাঁটি গেড়ে ইজরায়েলে হামলার ছক সাজিয়ে গিয়েছে জঙ্গি সংগঠনটি। ৭ অক্টোবের হামলার পর ওই এলাকা সম্পূর্ণ ভাবে অবরোধ করে দেয় ইজরায়েল। বন্ধ করে দেয় জল, খাদ্য ও জ্বালানি সরবরাহ। আর তাতে হামাসদের কতটা ক্ষতি হয়েছে জানা নেই, বিপাকে পড়েছে সাধারণ নিরাপদ মানুষ।

রামাল্লায় প্যালেস্টাইনের স্বাস্থ্যমন্ত্রক তরফে জানানো হয়েছে, হামাস নিয়ন্ত্রত ছিটমহলে লাগাতার হামলা চালিয়ে গিয়েছে ইজরায়েলি সেনা। গোটা গাজা জুড়ে এখনও পর্যন্ত ৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। যার অর্ধেকেরও বেশি অংশ জুড়ে রয়েছে শিশু। আহত ২৫ হাজারের কাছাকাছি। রাষ্ট্রপুঞ্জের যুদ্ধবিরতি প্রস্তাব কানে নেয়নি ইজরায়েল। এদিকে ক্রমশ নাগরিক শৃঙ্খলা ভেঙে পড়তে শুরু করেছে গাজায়। প্রয়োজনীয় সাহায্য চেয়ে মরিয়া আবেদন করে চলেছে গাজা। তবে লাভ কিছুই হচ্ছে না। সকলেই আঙুল তুলছে সকলের দিকে। গাজাকে সাহায্যর জন্য প্রতিশ্রুতিটুকুই সার। এগিয়ে আসছে না কেউ-ই। ধ্বংস থেকে এক হাত দূরে দাঁড়িয়ে শেষের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনও রাস্তাই খোলা নেই গাজার কাছে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।