চাঁদের পর সূর্য ধরার পালা! আদিত্য এল ১ ঠিক কী করতে চলেছে সূর্যকে নিয়ে?

Aditya L 1 Solar Mission : এই অভিযানের লক্ষ্য সৌর বায়ুমণ্ডলে আংশিকভাবে আয়নিত প্লাজমার পদার্থবিদ্যাকে বোঝা।

inscript
২ মিনিট
চাঁদের পর সূর্য ধরার পালা! আদিত্য এল ১ ঠিক কী করতে চলেছে সূর্যকে নিয়ে?

চাঁদ ধরার পালা শেষ, এবার সূর্যস্পর্শের প্রস্তুতি ভারতের। চাঁদের দক্ষিণ মেরুর কাছে ভারতীয় মহাকাশযান সফলভাবে অবতরণ করেছে গত ২৩ অগাস্ট। পরবর্তী মহাজাগতিক অনুসন্ধান আর কোনও উপগ্রহ নয়, সোজা সূর্য! ISRO জানিয়েছে, ভারতের প্রথম সৌর মিশন, আদিত্য-এল ১, উৎক্ষেপণ হবে আগামী ২ সেপ্টেম্বর। সকাল ১১:৫০ মিনিটে শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে সৌরযান। ISRO জানাচ্ছে, আদিত্য-এল ১ পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত সূর্য-পৃথিবী ল্যাগ্রেঞ্জ পয়েন্ট এল১-এ দূরবর্তী অবস্থান থেকে সৌর করোনা পর্যবেক্ষণ করবে।

জোসেফ-লুই ল্যাগ্রাঞ্জের নামে নামকরণ করা হয়েছে এই সৌর করোনার। জোসেফ-লুই ল্যাগ্রাঞ্জের একজন ফরাসি গণিতবিদ, ১৮ শতকে প্রথম বিষয়টি অধ্যয়ন করেছিলেন। ল্যাগ্রেঞ্জ পয়েন্ট হচ্ছে মহাকাশের একটি বিন্দু যেখানে সূর্য এবং পৃথিবীর মতো দু'টি বৃহৎ বস্তুর মহাকর্ষীয় শক্তি ভারসাম্য বজায় রাখে, ভারসাম্যের একটি অঞ্চল তৈরি করে যেটি একটি মহাকাশযানের জ্বালানি খরচ কমাতে ব্যবহার করা যেতে পারে।

এল ১ পয়েন্টের চারপাশের কক্ষপথে স্থাপিত কোনও উপগ্রহের বড় সুবিধা হচ্ছে যে কোনও বাধা বা গ্রহণ ছাড়াই সূর্যকে অবিচ্ছিন্নভাবে দেখা যাবে। এটি সৌর ক্রিয়াকলাপগুলি পর্যবেক্ষণ করার এবং রিয়েল-টাইমে মহাকাশের আবহাওয়ার উপর তাদের প্রভাবকে বোঝার কাজটি সহজ করবে, বলছে ISRO। সূর্যকে বোঝাপড়ার জন্য ভারতের প্রথম মহাকাশযান আদিত্য-এল১, PSLV-C57 রকেট ব্যবহার করে উৎক্ষেপণ করা হবে।

এই আদিত্য-এল১ এর মূল উদ্দেশ্য ঠিক কী? ISRO জানাচ্ছে, আদিত্য-এল১ মিশনটি তৈরি হয়েছে সূর্যের উপরের বায়ুমণ্ডল (ক্রোমোস্ফিয়ার এবং করোনা) এবং সৌর বায়ুর সঙ্গে এর মিথস্ক্রিয়াকে বোঝাপড়ার জন্যই। এই অভিযানের লক্ষ্য সৌর বায়ুমণ্ডলে আংশিকভাবে আয়নিত প্লাজমার পদার্থবিদ্যাকে বোঝা। সৌর করোনাকে উত্তপ্ত করে এমন প্রক্রিয়াগুলিকে খতিয়ে দেখবে এবং করোনাল ভর ইজেকশন (সিএমই) এবং সৌর শিখার সূচনা ও বিকাশ পর্যবেক্ষণ করবে আদিত্য-এল১।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নিন্দার মাঝে উজ্জ্বল নাম! চন্দ্রযানের সাফল্যে যে ভাবে জুড়ল যাদবপুরের নাম

ISRO’s Chandrayaan-3: চন্দ্রযান ৩-র সফট ল্যান্ডিংয়ের বিষয়টি যারা সামলাচ্ছিলেন, সেই দলেই ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই প্রাক্তনী। বর্তমানে তাঁরা ইসরোর গবেষক।

আদিত্য-এল১ সূর্যের আশেপাশে ইন-সিটু কণা এবং প্লাজমা পরিবেশকে বোঝার চেষ্টা করবে এবং সৌর করোনার চৌম্বক ক্ষেত্রকে চিহ্নিত করবে। মহাকাশ আবহাওয়ারও মূল্যায়ন করবে।

সূর্যের করোনা, ক্রোমোস্ফিয়ার, ফটোস্ফিয়ার এবং সৌর বায়ুকে অধ্যয়নের জন্য সাতটি পেলোড থাকছে আদিত্য-এল১ মহাকাশযানটিতে। আদিত্য-এল ১-এর পেলোডগুলি করোনাল হিটিং, করোনাল মাস ইজেকশন, প্রি-ফ্লেয়ার এবং ফ্লেয়ারের ক্রিয়াকলাপ এবং তাদের বৈশিষ্ট্য, মহাকাশ আবহাওয়ার গতিশীলতা, কণা এবং ক্ষেত্রগুলির সমস্যা বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে বলে আশা ISRO-র৷

চারটি রিমোট সেন্সিং পেলোড দৃশ্যমান, অতিবেগুনি এবং এক্স-রে সহ আলোর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে সূর্যের বায়ুমণ্ডলের ছবি তুলবে।

ভিজিবল এমিশন লাইন করোনাগ্রাফ (VELC) সৌর করোনার চিত্র তৈরি করবে এবং এর গতিশীলতা মাপবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সূর্যের চেয়ে ১০ হাজার গুণ বড় নক্ষত্র! উঠে এল যে ছবি...

celestial monster : সূর্যের চেয়েও ১০ হাজার গুণ বড় তারা রয়েছে মহাকাশে! সামনে এল বিরল দৃশ্য...

সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ (SUIT) সংকীর্ণ এবং ব্রডব্যান্ড আল্ট্রাভায়োলেট তরঙ্গদৈর্ঘ্য দুই ক্ষেত্রেই ফটোস্ফিয়ার এবং ক্রোমোস্ফিয়ারের ছবি তুলবে।

সোলার লো এনার্জি এক্স-রে স্পেকট্রোমিটার (SoLEXS) সূর্য থেকে নরম এক্স-রে নির্গমনকে খতিয়ে দেখবে।

হাই এনার্জি এল ১ অরবিটিং এক্স-রে স্পেকট্রোমিটার (HEL1OS) সূর্য থেকে কঠিন এক্স-রে নির্গমনকে খতিয়ে দেখবে। তিনটি ইন-সিটু পেলোড সৌর বায়ুর গঠন, গতিশীলতা এবং চৌম্বক ক্ষেত্র পরিমাপ করবে।

আদিত্য সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট (ASPEX) সৌর বায়ুর গঠন এবং গতিশীলতা পরিমাপ করবে।

প্লাজমা অ্যানালাইজার প্যাকেজ ফর আদিত্য (PAPA) সৌর বায়ুর প্লাজমা বৈশিষ্ট্যকে বোঝার চেষ্টা করবে।

উন্নত ত্রি-অক্ষীয় উচ্চ-রেজোলিউশন ডিজিটাল ম্যাগনেটোমিটার সৌর বায়ুতে চৌম্বক ক্ষেত্র পরিমাপ করবে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।