কাশ্মীরে ফুটল না পদ্ম, শেষমেশ ‘ইন্ডিয়া’ জোটকেই বেছে নিল উপত্যকার রায়?

Jammu & Kashmir Assembly Election 2024: নির্বাচনের ফলাফল অনুযায়ী, জম্মু-কাশ্মীরে বিধানসভার ৯০টি আসনের মধ্যে ৪২টি আসন জিতেছে ফারুক আবদুল্লাহ এবং তাঁর ছেলে ওমর আবদুল্লাহর নেতৃত্বাধীন দল জেকেএনসি।

inscript
৩ মিনিট
কাশ্মীরে ফুটল না পদ্ম, শেষমেশ ‘ইন্ডিয়া’ জোটকেই বেছে নিল উপত্যকার রায়?

আর্টিকেল ৩৭০ ধারা বাতিলের পর প্রথম ভোট। শুধু তা-ই নয়। প্রায় এক দশক পরে কাশ্মীরে বিধানসভা নির্বাচন। স্বাভাবিক ভাবেই সেই ভোট নিয়ে উপত্যকার দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। সম্প্রতি হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে হয়ে গেল বিধানসভা নির্বাচন। হরিয়ানায় এক দফায় ভোট মিটলেও জম্মু-কাশ্মীরে তিন দফায় মিটেছে বিধানসভা ভোট। সেই ভোটের গণনা ও ফলপ্রকাশ ছিল মঙ্গলবার। লোকসভা ভোটের আদলে বুথ ফেরত সমীক্ষা কার্যত মুথ থুবড়ে পড়েছে হরিয়ানায়। প্রায় সমস্ত পূর্বাভাসকে মিথ্যা করে হরিয়ানায় ক্ষমতায় ফিরেছে বিজেপি। এক্সিট পোলে কংগ্রেসের ক্ষমতায় ফেরার বার্তা থাকলেও তেমনটা হয়নি আদপেই। ভোট গণনা শুরু হতেই হরিয়ানা জুড়ে শুরু হয় গেরুয়া ঝড়। কাশ্মীরেও অবশ্য ৩৭০ বিলুপ্তির পর প্রত্যাশা তেমনটাই ছিল। কিন্তু সেখানেও ভোটের ফলাফল দেখালো উল্টো ম্য়াজিক। বিজেপির প্রত্য়াশাকে শূন্যে ছুড়ে উপত্যকায় ক্ষমতায় এল জোট ন্যাশনাল কনফারেন্স।

কার্যত উপত্যকায় দাঁতই ফোঁটাতে পারল না বিজেপি। সেখানে ঝড় দেখিয়েছে ন্যাশনাল কনফারেন্স। নির্বাচন কমিশনের তথ্য অনেকক্ষণ ধরেই জানান দিয়েছিল সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে গিয়েছে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট। মোদি ম্যাজিক কার্যত সেখানে মুখ থুবড়ে পড়েছে। শেষপর্যন্ত সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সেখানে সরকার গঠন করতে চলেছে জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গণনা শুরু হতেই খেই হারাল কংগ্রেস, হরিয়ানাতে তৃতীয় বারেও ফুটতে চলেছে পদ্মই?

Haryana Assembly Election Result 2024: কিন্তু মঙ্গলবার ভোটগণনা শুরু হতেই সব হিসেবে গণ্ডগোল শুরু হয়ে যায়। ইভিএম খুলতেই ক্রমশ এগিয়ে যেতে থাকে গেরুয়া শিবির।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, জম্মু-কাশ্মীরে বিধানসভার ৯০টি আসনের মধ্যে ৪২টি আসন জিতেছে ফারুক আবদুল্লাহ এবং তাঁর ছেলে ওমর আবদুল্লাহর নেতৃত্বাধীন দল জেকেএনসি। বিজেপি পেয়েছে ২৯টি আসন এবং কংগ্রেস ৬ আসনে জয় পেয়েছে। বাকি ১২টি আসনে জয়ী হয়েছে অন্যরা। পিডিপি পেয়েছে তিনটি আসন। ম্যাজিক নাম্বার অর্থাৎ ছেচল্লিশটি আসন ছুঁতে না পারলেও সরকার গঠনে তেমন কাঠখড় পোড়াতে হবে না জেকেএনসি-কে। কারণ ইতিমধ্যেই কংগ্রেসের ইন্ডিয়া জোটের শরিক তারা। ফলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইন্ডিয়া জোটের সে রাজ্যে সরকার গড়া এক কথায় নির্ধারিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

যতদূর জানা গিয়েছে, ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লা গান্ডারবাল আসন থেকে ১০,৫৭৪ ভোটে জয়ী হয়েছেন। এবার তিনি গান্ডারবাল ও বদগাম, এই দুটি আসন থেকে লড়েছিলেন। দুটি কেন্দ্রেই আসে জয়। বদগামে জয়ের পরেই জেকেএনসি প্রধান ফারুক আবদুল্লাহ ঘোষণা করে দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী হতে চলেছে পুত্র ওমরই। এবার উপত্যকার রাজনীতিতে আশ্চর্যজনক ভাবে প্রবেশ করেছে আম আদমী পার্টি। ডোডা বিধানসভা কেন্দ্রে প্রথম বার জয় পেয়েছে তারা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিপুল ভোটে দুর্দান্ত জয়, হরিয়ানায় কংগ্রেসের মুখ রাখলেন কুস্তিগির বিনেশই

Vinesh Phogat: কংগ্রেস আশাজনক ফল না করতে পারলেও নিরাশ করেননি বিনেশ। নির্বাচন কমিশনের ওয়েবলাইট অনুযায়ী, হরিয়ানার জুলানা আসনে ৬৫ হাজার ৮০টি ভোট পান এই কুস্তিগির।

বুথ ফেরত সমীক্ষা পূর্বাভাস দিয়েছিল, ৯০ সদস্যের বিধানসভায় কোনও দলই ৪৬টি আসনের সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা অতিক্রম করবে না উপত্যকায়। দৈনিক ভাষ্কর, ইন্ডিয়া টুডে-সি ভোটার, পিপলস পালস ও অ্যাক্সিস মাই ইন্ডিয়া, চার পোলস্টারই অবশ্য ন্যাশনাল কনফারেন্সকেই এগিয়ে রেখেছিল। বিজেপির শিকেতে ২০টির কাছাকাছি আসন জুটতে চলেছে এবং পিডিপি ৪-৭টি আসন পাবে বলে মনে করা হয়েছিল। কিন্তু আদতে ৪২টি আসন নিয়ে এগিয়ে গিয়েছে ন্যাশনাল কনফারেন্স। এবং ইন্ডিয়া জোটে অংশীদারিত্বের কারণে ম্যাজিক সংখ্যা ছোঁয়ার চাপে পড়তেই হয়নি তাদের। কার্যত সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে সেখানে সরকার গড়তে চলেছে ইন্ডিয়া জোট। এবং বোঝাই যায় রথের রশি থাকছে জেকেএনসির হাতেই।

এদিকে পূর্ণাঙ্গ ফলপ্রকাশের আগেই এদিন উপত্যকায় হার স্বীকার করে নেন মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি। গোড়া থেকেই পিছিয়ে পড়েছিলেন তিনি। মুফতি অবশ্য জানান, কাশ্মীরের ফলাফলে তিনি খুশি। তাঁর মতে, স্থায়ী সরকার গড়ার জন্যই মানুষ ভোট দিয়েছেন। বিজেপিকেও ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। ফলে উপত্যকার ফলাফলে কার্যত সন্তুষ্ট বলেই জানান মুফতি। সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান, মেহবুবা মুফতি সংবদমাধ্যমের সামনে বলেন, ‘‌জম্মু– কাশ্মীরের অনেক সমস্যা আছে। তাই আমাদের প্রয়োজন শক্তিশালী সরকারের। আমি খুশি যেহেতু মানুষ স্থায়ী সরকার গড়তে ভোট দিয়েছেন। আর এই রায় এখন মেনে নেওয়া ছাড়া কিছু করার নেই।’

লোকসভা ভোটের সময় থেকেই কাশ্মীর নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী দেখিয়েছিল বিজেপিকে। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির অধিকাংশ নেতার মুখে শোনা গিয়েছে আর্টিকেল ৩৭০ বাতিল নিয়ে প্রশস্তি। তবে বিজেপি যা-ই বলুক না কেন, তাদের সিদ্ধান্তকে উপত্যকার মানুষ সাদরে গ্রহণ করেননি, তা ভালো মতোই বুঝিয়ে দিয়েছেন তারা ইভিএমে। হরিয়ানায় তৃতীয় বার জিতে যে আত্মবিশ্বাসী মূর্তি বিজেপি পকেটে পুরেছিল, কার্যত উপত্যকায় সেই ফানুস ফর্দাফাই হয়ে গিয়েছে গেরুয়া শিবিরের, তেমনটাই মনে করছে অভিজ্ঞমহল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।