দুই বাবা ইঁদুরের 'মিলনেই' জন্ম সন্তানের! বদলাচ্ছে 'সাধারণ নিয়ম'? যে মিরাকল দেখাল জাপান

Scientists Create Mice with Two fathers : ডিম্বাণু ছাড়াই সন্তান উৎপাদনে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা! এক কথায়, ঐতিহাসিক এই গবেষণা!

inscript
২ মিনিট
দুই বাবা ইঁদুরের 'মিলনেই' জন্ম সন্তানের! বদলাচ্ছে 'সাধারণ নিয়ম'? যে মিরাকল দেখাল জাপান

কেবল মানুষ নয়, যে কোনও প্রাণীর জন্মের পেছনের ‘গূঢ় রহস্য’ কী? শুক্রাণু আর ডিম্বাণুর মিলন, এবং সেখান থেকে ভ্রূণের সৃষ্টি। তারপর জঠরে থাকার সময় সেই ভ্রূণই একটু একটু করে পূর্ণাঙ্গ প্রাণীদেহে পরিণত হয়। জীবনচক্রের এমন নিয়মই স্বাভাবিক। এলজিবিটিকিউয়ের আন্দোলনের যুগে লিঙ্গের ঘেরাটোপ ভেঙে গিয়েছে। তাঁরা নিজেদের অধিকার, নিজেদের বাক স্বাধীনতা আর নিজের মতো করে বেঁচে থাকার নিয়মকেই বেছে নিয়েছেন। সেটাই স্বাভাবিক। কিন্তু সন্তান উৎপাদনের ক্ষেত্রে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনই ছিল একমাত্র উপায়।

আর এখানেই অলৌকিক ঘটনা ঘটিয়েছেন জাপানের বিজ্ঞানীরা। প্রযুক্তি আর বিজ্ঞান যত উন্নত হচ্ছে, ততই অবাক হচ্ছি আমরা। নিত্যনতুন জিনিস আবিষ্কৃত হচ্ছে, গবেষণার কাজও চলছে নিজের নিয়মে। তারই মধ্যে জাপানের বিজ্ঞানীদের এই গবেষণা রীতিমতো চমকে দিয়েছে জীববিজ্ঞানীদের। দুই পুরুষ ইঁদুরকে নিয়ে পরীক্ষা করেছেন তাঁরা। আর সেই দুই পুরুষ ইদুরের ‘মিলনে’ তৈরি হয়েছে সন্তান! আক্ষরিকভাবে বলতে গেলে, কোনও স্ত্রী ইঁদুর ছাড়া, ডিম্বাণু ছাড়াই সন্তান উৎপাদনে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা! এক কথায়, ঐতিহাসিক এই গবেষণা!

আন্তর্জাতিক পত্রিকা ‘দ্য গার্ডিয়ান’-এ সম্প্রতি এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন জাপানের কিয়ুশু বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্সের গবেষকরা। তাঁদের নেতৃত্বে ছিলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী কাতসুহিকো হায়াশি। তাঁদের মূল কাজটাই ছিল, জিনকে কাজে লাগিয়ে কী করে প্রজনন জগতে অদলবদল করা যায়। গবেষণার ‘গিনিপিগ’ ছিল ইঁদুর। জিনের ভেতরেই লুকানো আছে যাবতীয় সমস্যার চাবিকাঠি, এমনই ভাবনা ছিল গবেষকদের। আর তাঁদের নজরে ছিল শরীরের একটি বিশেষ অংশ – স্টেম সেল।

এই স্টেম সেল কী? সেটা বলার আগে একবার ভ্রূণ তৈরির ব্যাপারটা জানা যাক। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে তৈরি হয় জাইগোট, যা থেকে একটু একটু করে ভ্রূণ তৈরি হয়। একটা দশায় এই জাইগোট পরিণত হয় ব্লাস্টোসিসে। এর ভেতরেই থাকে স্টেম সেল, যেখান থেকে পরে যে কোনও কোষ তৈরি হতে পারে। প্রাণীদেহের বিভিন্ন জায়গাতেই থাকে এই স্টেম সেল। তবে নোবেলজয়ী বিজ্ঞানী শিনয়া ইয়ামানাকা ইতিমধ্যেই কৃত্রিম স্টেম কোষ তৈরি করেছেন। আর সেটা নিয়েই এই গবেষক দলের মূল গবেষণা ছিল।

এই কৃত্রিম স্টেম সেলকে কাজে লাগিয়েই ইঁদুরের প্রজননের জায়গা বদল করেছেন বিজ্ঞানীরা। আমরা জানি, স্ত্রী দেহে XX ক্রোমোজোম থাকে, যেখানে পুরুষদের থাকে XY ক্রোমোজোম। মিলনের সময় এই দুটি ক্রোমোজোমের উপস্থিতি অত্যন্ত জরুরি। কিন্তু দুজন পুরুষ হলে দুটি XY ক্রোমোজোম থাকবে। ফলে শুক্রাণুর মিলনে সন্তান উৎপাদন হবে না। এখানেই আসল কাজটি করেছেন গবেষকরা। কৃত্রিম স্টেম সেলের সাহায্যে এই দুটি XY ক্রোমোজোমের একটিকে বদলে দিতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। XY-এর জায়গায় সেই ক্রোমোজোমটি হয়ে গিয়েছে X(X)। ফলে এখান থেকে সন্তান উৎপাদনে আর কোনও বাধা রইল না।

এই নতুন, ঐতিহাসিক আবিষ্কারটি সবেমাত্র হয়েছে। এখনও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বাকি। কিন্তু যদি একবার গোটা পৃথিবীতে স্বীকৃত হয়ে যায় এই পদ্ধতি, তাহলে রীতিমতো বিপ্লব তৈরি হবে। মানুষের ওপরও কাজ করে কিনা, সেটাও পরীক্ষা করে দেখা হবে। তাহলে সমলিঙ্গের দম্পতিরাও সন্তান ধারণ করতে পারবেন আরও সহজে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।