'সা রে গা মা পা ধা নি, বোম ফেলেছে জাপানি', কী ঘটেছিল ৭৮ বছর আগের সেই দিনটায়

rudranjan
৩ মিনিট
'সা রে গা মা পা ধা নি, বোম ফেলেছে জাপানি', কী ঘটেছিল ৭৮ বছর আগের সেই দিনটায়

‘সা রে গা মা পা ধা নি/বোম ফেলেছে জাপানি’। চলতি প্রবাদ। বাঙালি মাত্রেই এই প্রবাদের সঙ্গে পরিচিত। সে অনেককাল আগের কথা। দেশে দেশে তখন লড়াই, দাঙ্গা। রাজায় রাজায় যুদ্ধ। হঠাৎ করে আকাশ থেকে একদল উড়োজাহাজ কলকাতার উপর ফেলল গোটাকতক বোমা। বাকিটা সময়ের গর্ভে। আর সময় তো বহতা নদীর স্রোত। এই বহমানতার নিয়ম মেনেই এককালে যে ঘটনা শহর কলকাতার বুকে গভীর ক্ষত তৈরি করেছিল, তা বিবর্তিত হয়েছে বেদম ইয়ার্কির চটুল কবিতায়। এভাবেই তো মানুষ এগিয়ে চলে, চ্যাপলিনের সিনেমার মতো জীবন যাপনের সকল বেদনার দিকে বাঁকা হাসির ব্যঙ্গ ছুঁড়ে দিয়ে। নবারুণ ভট্টাচার্যের মতে, আমাদের বিগত শতাব্দী ছিল মানবতার ইতিহাসের হিংস্রতম শতক। খুব ভুল কিছু বোধহয় বলেননি প্রয়াত নবারুণ। এ শতাব্দীর উপর দিয়েই তো ঝড়ের মতো বয়ে গিয়েছিল, দুটো বিশ্বযুদ্ধ, দেশভাগ, মন্বন্তর, একাধিক দাঙ্গা, আর, কলকাতার আকাশে জাপানি বোমার আতঙ্ক, 'সে বড় সুখের সময় নয়'। অন্ধকার ঘনালেই শহরের 'সন্ধ্যারাগে ঝিলিমিলি' বাতিস্তম্ভগুলোর চোখে নেমে আসে শীতল ঢাকনা। নৈঃশব্দ্য চিড়ে 'মিলিটারি লরির ঘর্ঘর...ধাবমান মোটরের ক্ল্যাকসন হর্ন, আর মেঘে মেঘে এরোপ্লেনের' শব্দ ঘোষণা করে কলকাতার কঠিন অসুখ। ঠিক কী ঘটেছিল সে সময়ে? কেনই বা এক ভয়াবহ আতঙ্কে দিন গুজরান করতে বাধ্য় হয়েছিল কলকাতাবাসী? সে গল্পই বুনতে চাইছি।

আজ থেকে ঠিক আটাত্তর বছর আগে, ডিসেম্বরের এক মধ্যরাতে, কলকাতা কেঁপে উঠেছিল জাপানি বোমার বিস্ফোরণে । ক্যালেন্ডারে সালটা ১৯৪২। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে। সর্বত্র চলছে মিত্র আর অক্ষশক্তির ধুন্ধুমার কোন্দল। এমতাবস্থায় ঔপনিবেশিক আগ্রাসনে জর্জরিত ভারতবর্ষকে ব্রিটেনের হয়েই নামতে হয়েছিল যুদ্ধক্ষেত্রে। তার বিরুদ্ধে তখন জার্মানি, ইতালি এবং জাপানের মতো শক্তিরা। বলে রাখা ভালো, এ সময় খোদ ভারতবর্ষের রাজনৈতিক পরিসরটাও ছিল অসম্ভব ঘোরালো, ঘোর তর্ক-বিতর্ক চলছিল শিবিরে শিবিরে। একদল ইংরেজদের বিরুদ্ধে রণকৌশলগত অবস্থান থেকে মদত দিতে চাইছিল জার্মানিকে। বিপ্রতীপ অবস্থানে ছিল বামপন্থীরা।

এমন সময়ে ভারতের ভৌগোলিক মধ্যমণি কলকাতা পড়ল জাপান দেশের নজরে। ইংরেজ অধ্যুষিত ভারতবর্ষ আর তার প্রতিবেশী দেশ চিনের তখন ছিল মৈত্রেয়ীর সম্পর্ক। জাপান বিরোধী যুদ্ধে, ইংরেজদের নেতৃত্বে, চিনের কাছে স্থলপথে এবং আকাশপথে সমস্ত রকম মদত পৌঁছে যেত ভারতবর্ষ থেকে। এ অবস্থায় জাপানীর বুঝেছিল, এই মদতচুক্তির প্রাণকেন্দ্র কলকাতাকে ধ্বসিয়ে দিতে পারলেই তাদের যুদ্ধজয়ের পথে একটা বাধা কমবে। মোদ্দা ব্যাপার, ভারতের সাথে চিনের সমস্তরকম যোগাযোগ ছেঁটে ফেলতে চাইছিল তারা। অতএব, 'লাগাও হুজ্জুত, চালাও চাকতি'।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাঙালির ইয়েতি অভিযান, সিনেমা নয়, এই গল্পটা সত্যিই...

ইয়েতির সন্ধান নিয়ে গোটা একটা সিনেমা হয়ে গিয়েছে। কিন্তু ষাট বছর আগেকার সেই রোমহর্ষক ঘটনায় কোনও আলো পড়েনি আজও!

-

শহরের বুকে আকাশপথে প্রথম বোমাবর্ষণ হল ২০ ডিসেম্বর, ১৯৪২। বিস্ফোরণ ঘটাল ‘ইম্পেরিয়াল আর্মি জাপানিজ এয়ারফোর্স’, বা ইজেএএফ। প্রথমে তাদের লক্ষ্য ছিল হাওড়া ব্রিজ এবং নৌ-বন্দরকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, যাতে করে কলকাতাকে পরিণত করা যায় সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন একটা শহরে। পুরোপুরি সফল তারা হয়নি, কিন্তু কলকাতাবাসীর জীবনে নেমে এসছিল ঘোরতর বিপর্যয়। আকাশে তখন বিমানের হানাদারি। একদিকে জাপান, অন্যদিকে ব্রিটেন। সন্ধে হলেই কমে আসে আলোর ওজন। ঘরের বাতিতে লেগে যায় কাগজের ঢাকনা। রাস্তাঘাটে ব্ল্যাক আউট। ভৌতিক অন্ধকারে ডুবে থাকে আনন্দনগরী। ফস্কা গেরো রুখতেই ইংরেজ প্রশাসনকে সেদিন এই বজ্রআঁটুনির ব্যবস্থা করতে হয়েছিল।

এরোপ্লেন থেকে অন্ধকার শহরের রাস্তাঘাট চিহ্নিত করা সম্ভব নয় জাপানি পাইলটদের পক্ষে, এভাবেই হয়ত রোখা যাবে বিস্ফোরণ। এমনটাই হয়ত ভেবেছিল তারা। এমনকী জাপানি বিমানকে প্রতিহত করতে আকাশে হিলিয়াম বেলুন ওড়ানোর ব্যবস্থাও তারা করেছিল। শোনা যায় কিন্তু শেষরক্ষা সব ক্ষেত্রে হয়নি। বোমার আঘাতে ধ্বসে পড়েছিল খিদিরপুর ডক, ময়দান, প্রাণ যায় বহু মানুষের। ১৯৪২ সালের ৫ ডিসেম্বর দিন দুপুরে ঢালাও বোমাবর্ষণ হয়েছিল হাতিবাগানে। ৪২ জনের মৃত্যুর খবর নথিভুক্ত হয়েছে সেই সময়ের নানা জার্নালে।

এভাবেই চলেছে ১৯৪৩ সাল পর্যন্ত। তারপর, মৃতদেহের স্তুপের উপর শান্তির বার্তা নিয়ে ছেদ পড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, বোমাবর্ষণ থামল । শহরের বুকের ক্ষতচিহ্নটা আজ বিস্মৃতপ্রায়। প্রবাদ প্রবচনের অনেক গভীরে জেগে আছে এই ত্রস্তদিনগুলির দলিল। সা রে গা মা পা ধা নি মানে যেন প্রতিদিনের ভয়, বোমা পড়ার ভয় ভয়।

আমাদের স্মৃতি-বিস্মৃতির অতল কোঠাঘরে লুকিয়ে থাকা সেই ভয়ের প্রচ্ছায়া হানা দিয়েছিল বছর তিনেক আগে, কলকাতা বন্দর থেকে যখন উদ্ধার করা হয়েছিল ৪৫০ কেজির একটি বোমা। বিশেষজ্ঞরা রায় দিয়েছিলেন, এ বোমা খোদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। তার অকেজো খোলসে নাকি রয়েছে ব্রিটেন, জাপান, আমেরিকার যুদ্ধকথার সম্মিলিত স্মৃতি। এভাবেই তো ইতিহাস ফসিল নির্মাণ করে। কালের অলাতচক্রে তার ক্ষতচিহ্নের উপর লেগে থাকে বিস্মৃতির প্রলেপ। এক সভ্যতা ফুরিয়ে আসে, তার জঠর থেকে জন্ম নেয় আরেক সভ্যতা।

'তবুও মানব থেকে যায়।'

লিখেছেন
rudranjan
rudranjan
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।