কুণাল ঘোষের পরামর্শেই বিজেপিতে বিচারপতি অভিজিৎ?

Kunal Ghosh - Abhijit Ganguly: বিচারপতির উদ্দেশে কুণাল বলেছিলেন, ‘‘অবসরের বেশি দিন বাকি নেই। তার আগেই আপনি স্বেচ্ছাবসর নিয়ে আসুন না রাজনৈতিক ময়দানে।"

inscript
২ মিনিট
কুণাল ঘোষের পরামর্শেই বিজেপিতে বিচারপতি অভিজিৎ?

একজন শাসক দলের মুখপাত্র পদ থেকে ইস্তফা দিয়েছেন, অন্যজন বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এমনিতে, রাজনীতি ও আইনের ময়দানে দু'জন প্রতিপক্ষ হয়ে উঠেছিলেন। শাসক দলকে আদালতে নাকানিচোবানি খাইয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর পাল্টা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তোপ দেগেছেন কুণাল ঘোষ। তবে আদালতে-রাজনীতিতে সম্পর্ক যাই হোক না কেন, বাইরে আলাদা করে জিজ্ঞেস করা হলে একে অপরের সঙ্গে ভালো কথাই বলতেন অভিজিৎ ও কুণাল। কুণাল ঘোষের প্রশংসাও করেছেন অভিজিৎ। সদ্য অভিজিৎ জানিয়েছেন অবসর নিয়ে রাজনীতিটাই করবেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি। এর পরেই কুণাল ঘোষ বলেছেন, তাঁর কথা মতোই এগিয়েছেন অভিজিৎ! কুণাল ঘোষই কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপিতে যোগ দিতে বললেন তবে?

কুণাল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘ভেবে ভালো লাগছে যে, আমি যে কথা ওঁকে বলেছিলাম, তিনি সেই মর্মেই এগোচ্ছেন। ফলে এটাও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকছে ওঁর যে রায় বা পর্যবেক্ষণ ছিল, তা রাজনৈতিক।’’ নিজের বাড়ির নীচে সাংবাদিক বৈঠক করে বিচারপতি কুণালের মন্তব্য প্রসঙ্গে বলেছেন, ‘‘কুণাল ঘোষ একজন অত্যন্ত ভালো মানুষ! আমার চেম্বারে বসে ওঁর সঙ্গে আমার দীর্ঘ কথাবার্তা হয়েছে। রাজনীতির বিষয়ে নয়, অন্য বিষয়ে। আমার মনে হয়েছে, তিনি অত্যন্ত ভাল মানুষ।’’

  • আপনার জন্য আরও কিছু লেখা
২৪ ঘণ্টার মধ্যেই নাম প্রত্যাহার, কেন বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন না পবন সিং?

Lok Sabha Election 2024 BJP Candidate List: শনিবারই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। সেই তালিকায় অন্যতম ছিল বিজেপি প্রার্থী পবন সিং। তবে বেশিক্ষণ গেল না, নিজেই লোকসভা ভোটে প্রার্থী হওয়া থেকে সরে দাঁড়ালেন পবন।

পেশার জগতে বুনো ওল আর বাঘা তেঁতুলের সম্পর্ক হলেও অভিজিতের বিজেপিতে যোগের নেপথ্যে কুণালের ভূমিকা রয়েছে বলে মনে করছেন অনেকেই। বিচারপতি অভিজিৎ নিজেই বলেছেন, তাঁর এই সিদ্ধান্তের জন্য শাসকদলের কিছু নেতাকে অভিনন্দন জানাতে চান তিনি। তৃণমূলের এই নেতারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মাঠে নামার আহ্বান জানিয়েছিলেন বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিচারপতি অভিজিৎকে এই চ্যালেঞ্জ জানিয়েছিলেন তৎকালীন শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষই।

তৃণমূলের মুখপাত্র পদ থেকে ইস্তফা দিয়েছেন কুণালও। ইস্তফা দল গ্রহণও করেছে। এর অনেক আগে বিচারপতির উদ্দেশে কুণাল বলেছিলেন, ‘‘অবসরের বেশি দিন বাকি নেই। তার আগেই আপনি স্বেচ্ছাবসর নিয়ে আসুন না রাজনৈতিক ময়দানে। তার পর দেখা যাবে।’’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার জেরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কিছু মামলা সরিয়ে নেওয়া হয়। তখন অভিজিৎ বলেছিলেন, কুণাল যা ভবিষ্যদ্বাণী করেছিলেন তা পুরোপুরি মিলে গিয়েছে।

জানুয়ারির শেষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে শিক্ষা দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলাই প্রায় সরিয়ে নেওয়া হয়। বদলে দেওয়া হয় শ্রম এবং শিল্প সংক্রান্ত মামলার দায়িত্ব। অন্যদিকে তৃণমূলের প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে করতেই কুণাল দলের রাজ্য সম্পাদক এবং দলীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিয়েছেন। তৃণমূল হয়তো শোকজ নোটিশও দিতে পারে কুণাল ঘোষকে।

কুণাল মনে করছেন, অন্য গুরুত্বপূর্ণ পেশা থেকে যদি কেউ রাজনীতিতে আসেন, তাহলে সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে তা স্বাস্থ্যকর বা ইতিবাচক। কুণাল স্পষ্ট বলছেন, অভিজিতের রায় বা পর্যবেক্ষণগুলি রাজনৈতিকই ছিল। অভিজিৎ বিজেপিতে তা মোটামুটি নিশ্চিত। যেভাবে কুণাল দলের পদ থেকে ইস্তফা দিচ্ছেন তাতে তিনি তৃণমূলেই শেষ অবধি থাকবেন কিনা প্রশ্ন উঠছেই। তার উপর এই অভিজিৎ ঘনিষ্ঠতা কি কেবলই রাজনৈতিক সৌহার্দ্য, প্রশ্ন ভাবাচ্ছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।