ছোট্ট জ্যোতি বসু থাকতেন এই বাড়িতেই! যেভাবে চোখ ধাঁধানো পর্যটন কেন্দ্র হয়ে উঠল এই বাড়ি

Jyoti Basu Bardi Home: রাজধানী ঢাকা থেকে ৩৫ কিলোমিটার দূরে বারদির চৌধুরীপাড়ায় জ্যোতি বসুর এই বাড়িটি আসলে তাঁর দাদুর বাড়ি।

inscript
২ মিনিট
ছোট্ট জ্যোতি বসু থাকতেন এই বাড়িতেই! যেভাবে চোখ ধাঁধানো পর্যটন কেন্দ্র হয়ে উঠল এই বাড়ি

বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদি গ্রাম। সেই গ্রামেই বিশাল এক বাড়ি আদ্যিকালের স্মৃতিগুচ্ছ হয়ে দাঁড়িয়ে। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর শৈশবের স্মৃতি, কৈশোরের ইচ্ছা, বড় হয়ে ওঠার চড়াই উৎরাই সবটুকুই অদৃশ্য অ্যালবাম হয়ে সংরক্ষিত এই বাড়ির ইঁটে, বালিতে, ধূলিকণায়। এই বাড়িতে বেশ কিছুকাল কাটিয়েছিলেন জ্যোতি বসু। কলকাতায় যখন স্কুলের ছুটি পড়ে যেত, বাবা ডাঃ নিশিকান্ত বসুর সঙ্গে এই বাড়িতেই চলে আসতেন জ্যোতি। দোতলার উত্তর দিকের একটি ঘর ছিল তাঁর বরাদ্দ। মুখ‌্যমন্ত্রী হওয়ার পর তিনবার, ১৯৮৭, ১৯৯৭ এবং ১৯৯৯ সালে এই গ্রামে যান জ্যোতি বসু। চেয়েছিলেন, নিজের এই পৈতৃক ভিটেয় একটি গ্রন্থাগার গড়ে উঠুক। সেই অনুযায়ীই ছ’বছর আগে বাংলাদেশের জনসাধারণের জন্য একটি গ্রন্থাগার ও সংগ্রহশালা তৈরি করে বাংলাদেশ সরকার। সম্প্রতি এই বাড়িটিকে পর্যটন কেন্দ্র হিসেবেও ঘোষণা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ‌্যমন্ত্রী জ্যোতি বসুর বাংলাদেশের এই ঠিকানা হয়ে উঠল বারদি পর্যটন কেন্দ্র। দোতলার সেই ঘরে এখনও দেওয়ালে ঝোলানো পারিবারিক ছবি। ছবির মধ্যে উজ্জ্বল হয়ে রয়েছেন জ্যোতি বসু। রাজধানী ঢাকা থেকে ৩৫ কিলোমিটার দূরে বারদির চৌধুরীপাড়ায় জ্যোতি বসুর এই বাড়িটি আসলে তাঁর দাদুর বাড়ি। জ্যোতি বসুর দাদু শর‍ৎ চন্দ্র দাস ছিলেন এলাকার প্রভাবশালী ব্যক্তি। তাঁর একমাত্র মেয়ে হেমলতার সঙ্গে বিয়ে হয়েছিল প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকি‍ৎসক নিশিকান্ত বসুর। নিশিকান্ত বসু অবশ্য কলকাতাতেই কাজকর্মে ডুবে যান। জ্যোতি বসুর জন্মও হয় কলকাতার হ্যারিসন রোডে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বারবার সুযোগ পেয়েও 'ঐতিহাসিক ভুল', জ্যোতি বসু প্রধানমন্ত্রী হলে অন‍্যভাবে লেখা হত ভারতের ইতিহাস

Jyoti Basu: জ্যোতি বসু বলেছিলেন, ‘ঐতিহাসিক ভুল’ করেছে দল

বারদির এই বাড়িতে থাকার সময় জ্যোতি বসুর সমস্ত দেখভালের দায়িত্ব সামলাতেন আয়তুন্নেচ্ছা বিবি। ১৯৮৭ সালে আয়ুতুন্নেচ্ছার সঙ্গেই দেখা করতে সোনারগাঁও চলে আসেন জ্যোতিবাবু। বেশ কয়েক বছর হলো, আয়তুন্নেচ্ছা বিবি নেই। এখন তাঁর ছোট মেয়ে হাজেরা বিবি জ্যোতি বসুর পৈতৃক এই ভিটে এবং গ্রন্থাগার সামলান। জ্যোতি বসু তাঁর কাছে জ্যোতি দাদু।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একাধিকবার মুক্তিযোদ্ধাদের সঙ্গে কলকাতায় বৈঠকে বসেছিলেন জ্যোতি বসু। সাহস জুগিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের। ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু মুজিবের কন্যা শেখ হাসিনা জ্যোতি বসুর পৈতৃক ভিটেতে বারদি পর্যটন কেন্দ্র নির্মাণের কথা ঘোষণা করেন। ২০২০ সালের জানুয়ারিতে নির্মাণকার্য শুরু হয়। করোনা পর্বের ভীতি কাটিয়ে অবশেষ কাজ শেষ হয় ২০২২ সালের ডিসেম্বরে। ৩ কোটি ৮৩ লক্ষ ৬৬ হাজার টাকা খরচ করে তৈরি হয়েছে এই পর্যটন কেন্দ্র। রেস্তোরাঁ, পিকনিকের জায়গা, গাড়ি পার্কিং সহ অন‌্যান‌্য সব সুবিধাই রয়েছে এখানে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।