যৌন জটিলতাও হয়ে উঠেছিল স্নিগ্ধ! নজরুলের যে গল্পের হদিশ আজও জানেন না পাঠক

Kazi Nazrul Islam Stories: এই গল্পগুলির অদ্ভুত অভিব্যক্তি কিংবা জীবন সংকটে যৌন উৎকণ্ঠা এক বিশেষ মাত্রা নিয়ে আসে।

soumikkanti ghosh
৩ মিনিট
যৌন জটিলতাও হয়ে উঠেছিল স্নিগ্ধ! নজরুলের যে গল্পের হদিশ আজও জানেন না পাঠক

কবি নজরুলকে ঠিক গতানুগতিক কবি প্রতিভায় ধরা যায় না। আত্মসত্তায় এক অমিত যৌবন শক্তি, অনন্ত প্রাণের নিরবধি প্রতিশ্রুতি, দুরন্ত দুর্মদ অথচ অন্তর-গহনে লীন এক নিভৃত-স্বতন্ত্র আঘাত-বঞ্চনা জারিত দেবতার সংযমের অপার ব্যক্তিসত্ত্বা। এক চির অশান্ত ইগোইজম, শব্দের অনিয়ন্ত্রিত শৃঙ্খলাহীনতা, উদ্দাম স্বেচ্ছামুক্তি অথচ ভাব সচেতনতায় দুর্লঙ্ঘ অভিমুখীনতায় তিনি চির 'উন্নত শির'।

কবি না লেখক তখনও পরিস্কার নয়, তার প্রথম গল্প সংকলন 'ব্যাথার দান' (১৯২২) মূলত গদ্য কাব্য হিসাবে প্রশংসিত হলো। পরে কল্লোল পত্রিকা এই সংকলনের গল্পগুলিকে তুলনা করে ফেলল চন্দ্রশেখর মুখোপাধ্যায়ের 'উদভ্রান্ত প্রেম'- এর সঙ্গে। কিন্তু তাতে কি আদৌ গল্পগুলিকে কোনও পরিচিত রূপকল্পের আধারে ধরা গেল? এ মূল্যায়ন কি অতি সরলীকৃত না অন্যকিছু? এ প্রশ্নের উত্তরে নিরুত্তর অনেকেই। আসলে জগৎ ও জীবনের পরিধি বহুদূর অবধি প্রসারিত। নিবিড়; অতিন্দ্রিয়তা, যা অবাস্তবও না অলৌকিকও না। তাকে ধরতে হয় ইন্দ্রিয়গ্রাহ্যতার অতিরিক্ত অনুভব-উপলব্ধির গভীরে, অপার দুঃখ-যন্ত্রণার আর্তি অথচ আনন্দ পিপাসায় উন্মুখ আর এভাবেই নজরুলের গল্পে চলে আসে নর-নারীর প্রণয় সমস্যার দেহ-মনোগত যৌন জটিলতা অথচ বস্তু ভারহীন এক স্বতঃস্বারিত আবেগ মদির ইন্দ্রিয়গ্রাহ্যতায় তা হয়ে ওঠে বাস্তব সম্ভাব্যতার নিরুচ্চার উপলব্ধি। তাই বেদৌরাকে দারা ভালোবেসেছিল আকৈশোর। নবীন জীবনের ভরা যৌবনের স্বপ্নে দিন কাটছিল তাদের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্রেফ শ্যামাসংগীতই নয়, স্বতন্ত্র শাক্তদর্শন ছিল নজরুলের

Kazi Nazrul Islam: দেবীকে সামরিক সজ্জায় সজ্জিত হতে আহ্বান করছেন এক ভক্তকবি। মনে করিয়ে দিচ্ছেন তাঁর প্রলয়ঙ্করী রূপ।

ঠিক এ সময়েই এল বেদৌরার দাম্ভিক মামা। গরিব চাষার ছেলের হাতে কিছুতেই ছেড়ে দেবে না বেদৌরাকে, ঐতিহ্যের আত্ম অহংকারে অন্ধ তিনি। বেদৌরাকে চলে যেতে হয় মাতুলালয়ে আর দারা ছুটে যায় যুদ্ধক্ষেত্রে। কিন্তু এ কী হলো বেদৌরার! সেখানে সয়ফুল-মুলুকের মোহে আত্ম সমর্পণ করল সে।প্রবৃত্তির অমোঘ আকর্ষণ এড়াতে পারল না বেদৌরা। কিন্তু এ আকর্ষণে তো চরিতার্থতা নেই। আছে একরাশ অতৃপ্তি। কীভাবে ফিরবে সে দারার কাছে। কুণ্ঠা আর আত্মধিক্কারে জর্জরিত বেদৌরা জীবনের সংকটজালে দিশাহীন। এদিকে দারা ফিরে এল সাফল্য নিয়ে। বেদৌরা তার অপবিত্র শরীর ও মন নিয়ে আত্মসমর্পণ করলেও দারা তা গ্রহণ করতে পারে না তখনই। যদি কোনওদিন কুণ্ঠাহীনভাবে সে বেদৌরাকে গ্রহণ করতে পারে তবেই সেদিন সে গ্রহণ করবে- এমন প্রতিশ্রুতি দিয়ে দারা পুনরায় ফিরে যায় যুদ্ধক্ষেত্রে। সয়ফুল-মুলুকও তার অনুগামী হয়।

এ যেন চিরায়ত বাংলা সাহিত্যের লৌকিক আকাঙ্খার শুচিতা থেকে পঙ্কিলতায় ঝাঁপ দেওয়ার অনিবার্য প্রচেষ্টা অথচ অনির্বাণ জীবন পিপাসায় থেকে যায় প্রেমের নিবিষ্টতা। আর সেই কারণেই অনুশোচনার্ত সয়ফুল-মুলুককে দারা তার সঙ্গী করে নেয়। এখানেই নজরুলের অনন্যতা। তার স্বভাবগত উচ্ছ্বাস। যুদ্ধে স্বদেশের জয় হয়। দারা যেন তার জীবনশূন্যতার মধ্যে দিয়েই এই জয় হাসিল করে। সয়ফুল-মুলুকও ক্ষমা পায় দারার কাছে, বেদৌরাকেও গ্রহণ করে দারা। দেহের পবিত্রতা দূরে সরিয়ে মনের পবিত্রতার আলোকে উজ্জ্বল হয় সে। এখানেই নজরুলের যুদ্ধোত্তর নৈতিক পরাভব। আবেগের নিবিড় প্রকাশ। বিদ্রোহী চেতনার উচ্ছ্বসিত রূপ। প্রেম ভাবনায় যৌনতার যে অবাধ উৎসার তা থেকে কবি সরে যাননি, একইসঙ্গে 'মানসী' থেকেই প্রেমের মূল হতে শরীরের পরিস্রবণ চলেছে নিরন্তর, ক্রমান্বয়ে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
তিন হাজার গান! কোনও কপিরাইট রাখেননি নজরুল

যাঁর নামের আগে ‘বিদ্রোহী’ বিশেষণটি চিরস্থায়ী বন্দোবস্তের মতো আমৃত্যু রয়ে গেল তাঁর জীবনের দিকে একটু তাকানো যাক।

গল্পের মূল ভাবে কবি যে তার জীবন দর্শনে মানুষের শরীরকে উপেক্ষা করেছেন তা নয় বরং প্রেমের মূলে শরীর আসঙ্গলিপ্সা যে ভালোবাসার বীক্ষায় কিংবা চেতনায় যন্ত্রণাবিদ্ধ করে তুললেন। তাই ফ্রয়েড-এলিস-মরগ্যানের ভাবনার জগতে এই গল্প সাবলীলভাবে বিচরণ করেও লেখকের ব্যক্তি চেতনার প্রত্যক্ষ বিদ্রোহে রেখে যায় ফাগুনের উদাস বাতাসে মনের পবিত্রতার অনিকেত রূপটি।

আসলে 'ব্যাথার দান'- এর গল্পগুলি মোটামুটি একই রকমের। বিষয় বিন্যাসে এগুলির মধ্যে বিরাট কোনও পার্থক্য নেই। 'রিক্তের বেদন' গল্পটিও অনেকটাই এক। স্থানকালের পরিমার্জনায় তা একটু স্বতন্ত্র হলেও মূল ভাবটিতে নতুনত্ব কিছু নেই। তবু এই গল্পগুলির অদ্ভুত অভিব্যক্তি কিংবা জীবন সংকটে যৌন উৎকণ্ঠা এক বিশেষ মাত্রা নিয়ে আসে। প্রিয় যেখানে অনুপস্থিত প্রিয়ার ভোগলিপ্সা সেখানে লালসার আকার ধারণ করে। রোমান্টিকতার এই বাস্তব-বিমুখতা ছিন্নভিন্ন করে লেখককে। অথচ শরীরকে তিনি অন্যায়ভাবে উপেক্ষা করবেন তাও না। স্বাভাবিকভাবেই রোমান্টিক যন্ত্রণাবিদ্ধতা তার লেখার পরতে পরতে। ফলে গল্পে ফুটে ওঠে কবিতার রূপ। ভালোবাসার স্নিগ্ধতা; ভৈরবী রাগিণীর করুণ গাম্ভীর্য। তাই বলা যায়, লেখকের নিরানন্দ জীবনে বেদনার জ্বালাময় বিপ্লব-বাসনাকে অতলস্পর্শী ব্যঞ্জনায় উন্মথিত করে 'ব্যাথার দান'।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।