মোদি বিরোধিতাই পথ! বিরাট সিদ্ধান্ত নিল ‘ইন্ডিয়া’ জোট

INDIA BLOC: তবে শেষপর্যন্ত সরকার গড়ার পথে যাবে না জোট ইন্ডিয়া, তেমনটাই মনে করা হচ্ছে খাড়্গের বক্তব্য থেকে। বরং বিজেপি সরকারের নীতি, নৈরাজ্যের বিরুদ্ধে গণতন্ত্রকে রক্ষা করতে বিরোধিতার পথেই থাকতে চায় তাঁরা।

Sohini Das
৪ মিনিট
মোদি বিরোধিতাই পথ! বিরাট সিদ্ধান্ত নিল ‘ইন্ডিয়া’ জোট

লোকসভা ভোট শেষ। ইতিমধ্যে হয়ে গিয়েছে ফলপ্রকাশও। প্রত্যাশার চেয়ে ভালো ফল করলেও বিজেপিকে টপকে যেতে পারেনি জোট ইন্ডিয়া। কার্যত এনডিএ জোটের থেকে ৬০টি আসনে পিছিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এই লোকসভা ভোটে বিজেপি-বিরোধী এই জোট পেয়েছে ২৩২টি আসন। যেখানে একাই ২৪০টি আসন পেয়েছে বিজেপি। শরিক দলগুলিকে মিলিয়ে জোট এনডিএ পেয়েছে মোট ২৯২টি আসন। ফলে একরকম ভাবে সরকার যে গড়ছেই মোদিবাহিনী, তা পরিষ্কার। তবু তার মধ্যেই কোথাও একটু হলেও আশা রয়ে গিয়েছে জোট ইন্ডিয়ার জন্য। ভোটের ফলপ্রকাশের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই সম্ভাবনার কথাই উস্কে দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। বুধবার জোটের বৈঠকেই এ নিয়ে সিদ্ধান্ত হবে বলেই জানিয়ে দিয়েছিলেন তিনি। তবে সত্যিই কি তেমন আশাপ্রদ কিছু ঘটল ইন্ডিয়া জোটের বৈঠকে?

একদিক থেকে দেখতে গেলে মোদির তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা একরকম ঠিক। ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে গিয়ে দেশের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগও দিয়ে এসেছেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি মোদিকে অনুরোধ করেছেন, আগামী কয়েকদিন দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলানোর জন্য। আগামী শনিবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন মোদি। তবে তার আগেই কি বদলে যেতে পারে পাশা? উল্টে পাল্টে যেতে পারে ক্ষমতার সমীকরণ? অন্তত সেই আশা নিয়ে বুধবারই ফের বৈঠকে বসেছে ইন্ডিয়া জোটের নেতারা। বোঝাই যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ সময় এটা? ভোট কম হওয়া সত্ত্বেও ক্ষমতায় বসতে গেলে ইন্ডিয়া জোটের চাই সংখ্যা গরিষ্ঠতা। তার জন্য জোট তাকিয়ে রয়েছে বিহারে নীতীশ কুমারের জেডিইউ ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু সরকারের দিকে। চোখ রয়েছে ওড়িশার নবীন পট্টনায়েকের দিকেও। বিহারে ১২টি আসন জিতেছে নীতিশের জনতা দল ইউনাইটেড, অন্যদিকে অন্ধ্রপ্রদেশে ১৬টি আসন রয়েছে তেলেগু দেশম পার্টির দখলে। ফলে এনডিএ থেকে গোটা চল্লিশ-পঞ্চাশেক সাংসদকে জোগার করতে পারলেই ইন্ডিয়া জোট চলে আসতে পারে সংখ্যাগরিষ্ঠতায়।

কিন্তু সেই অঙ্ক যে সহজ হবে না জোট ইন্ডিয়ার জন্য, তা স্পষ্ট হয়ে গিয়েছিল আগেই। কারণ এনডিএ-র শরিকেরা সর্বসম্মত ভাবে নরেন্দ্র মোদিকেই প্রধানমন্ত্রী হিসেবে মেনেছেন। ইতিমধ্যেই এ নিয়ে এনডিএ শরিকদের সঙ্গে বৈঠক সেরেছে বিজেপি। কোনও রকম ঝুঁকি না নিয়ে নাইডু এবং নীতীশকে কার্যত বগলদাবা করে রেখেছে গেরুয়া শিবির। এনডিএ-র একটি সূত্রে খবর, সরকার গঠনে নীতীশ এবং চন্দ্রবাবু দু’জনেই লিখিত ভাবে সমর্থন দিয়েছেন বিজেপিকে। এনডিএ বৈঠকে সরকার গঠন নিয়ে মোদীকে নীতীশ বলেন, ‘‘তাড়াতাড়ি করুন! সরকার গঠনে দেরি করবেন না।’’ শেষ পর্যন্ত সেই সম্ভাবনাই কি সত্যি হল তাহলে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদিই প্রধানমন্ত্রী হবেন? নাকি, শেষ মুহূর্তে মোক্ষম চাল দেবেন নীতীশ-নাইডু?

Nitish Kumar & Chandrababu Naidu: নীতীশ কতবার বিজেপিতে এসেছেন আর গিয়েছেন তার হিসেব মনে হয় নীতীশ নিজেও রাখা ছেড়ে দিয়েছেন।

INDIA गठबंधन के नेताओं ने देश में जारी राजनीतिक हालातों पर चर्चा की।

हमारी बैठक में कई सारे सुझाव आए और आखिर में जो निष्कर्ष आया, उसके बारे में आपको बताना चाहता हूं:

The constituents of the INDIA Bloc thank the people of India for the overwhelming support received by our…

  • আপনার জন্য আরও কিছু লেখা
আসন ভাগ করতে চাননি রাজ্যে, এবার কি ইন্ডিয়া জোটের মাথা হতে চাইবেন মমতা?

Mamata Banerjee Lok Sabha Election 2024: মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কংগ্রেসের দীর্ঘদিনের যোদ্ধা, বহরমপুরের 'রবিনহুড' অধীর নাকি আসলে কংগ্রেসই নন, তিনি একজন বিজেপি।

— Congress (@INCIndia)

এর মধ্যেই বুধবার বিকেলে ইন্ডিয়া জোটের বৈঠক বসেছিল দিল্লিতে মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে। বৈঠকে ছিলেন ডিএমকে নেতা এমকে স্ট্যালিন, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, আপ নেতা সঞ্জয় সিং, আরজেডি নেতা তেজস্বী যাদব, বামনেতা সীতারাম ইয়েচুরি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন-সহ বহু শরিক নেতাই। সেই বৈঠকে যোগ দিতে পারেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিনিধি হিসেবে দিল্লি উড়ে গিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ পরিকল্পনার কথা নিয়ে মুখ না খুলে তিনি জানান, আসলে কিংমেকার জনতা। লোকসভা ভোটে বাংলা কার্যত কেঁপেছে সবুজ ঝড়ে। তৃণমূলের ২৯টি আসনের মুখে বিজেপি ঝুলিতে পুরতে পেরেছে মাত্র ১২টি ভোট। ভোটপূর্ব সময়ে বহু বিষয়েই ইন্ডিয়া জোটের সঙ্গে মতানৈক্যে আসতে পারেননি মমতা। এমনকী গোল বেঁধেছিল আসন সমঝোতা নিয়েও। তবে ভোটের ফলপ্রকাশের পরে মমতার কথাবার্তা শুনে অনেকেই মনে করেছে, এই পরিস্থিতিতে জোটের সঙ্গেই থাকতে চান তৃণমূলনেত্রীও। তাই এতদিন জোটের বৈঠকে আমন্ত্রণ এড়ালেও এবার প্রতিনিধি পাঠাতে ভুল করেননি তৃণমূল সুপ্রিমো। শোনা গিয়েছিল, সাংসদ জোগারের ব্যাপারে জোট ইন্ডিয়া নাকি ভরসা রেখেছিল প্রবীণ এনসিপি নেতা শরদ পওয়ারের উপরেই। বিভিন্ন শরিক দলের সঙ্গে ফোনাফুনি থেকে যোগাযোগের কাজে বড় ভূমিকা নিয়েছেন তিনিই।

এ দিনের বৈঠকও বসেছিল কংগ্রেস সভাপতি তথা জোটের প্রধানমন্ত্রীর মুখ মল্লিকার্জুন খাড়্গের বাড়িতেই। এদিন বৈঠকে জয়ের জন্য তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানান বাকি শরিক নেতারা। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে খাড়্গে জানান, জনগণের ইচ্ছাকে আসলে নস্যাৎ করতে দৃঢ়প্রতিজ্ঞ মোদি। সব ঠিক থাকলে সরকার গঠনের ব্যপারে নীতীশ কুমার ও চন্দ্রশেখর নাইডুর সঙ্গে যোগাযোগ করা হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল আজকের বৈঠকে। যদিও সাংবাদিক বৈঠকে সরাসরি সে প্রসঙ্গ এড়িয়ে খাড়্গে ভারতের জনগণকে ধন্যবাদ জানান, বিজেপির ঘৃণার রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। তবে শেষপর্যন্ত সরকার গড়ার পথে যাবে না জোট ইন্ডিয়া, তেমনটাই মনে করা হচ্ছে খাড়্গের বক্তব্য থেকে। বরং বিজেপি সরকারের নীতি, নৈরাজ্যের বিরুদ্ধে গণতন্ত্রকে রক্ষা করতে বিরোধিতার পথেই থাকতে চায় তাঁরা। তেমনটাই ইন্ডিয়া জোটের সর্বসম্মত সিদ্ধান্ত বলে জানান খাড়্গে।

এখন প্রশ্ন উঠেছে, এমন তীরের কাছাকাছি পৌঁছে কেন এমন সিদ্ধান্ত নিল জোট ইন্ডিয়া? নীতিশ বা নাইডু যেভাবে মোদিকে সমর্থন জানিয়েছেন, তাতে তাদের ইন্ডিয়ামুখী করা কঠিন হবে বলেই কি মনে করছে এই বিজেপি বিরোধী জোট? ভারতের রাজনীতিতে পল্টুরাম হিসেবে খ্যাত নীতীশকে কেন কাছে টানতে পারল না কংগ্রেসের নেতৃত্বাধীন জোট। একদিক থেকে দেখতে গেলে নীতিগত দিক থেকে বিজেপির সঙ্গে যথেষ্ট দূরত্ব রয়েছে নাইডুর। সেই পার্থক্যকে উস্কে তুলে কি মসনদে বসার পাকাপোক্ত রাস্তা করতে পারত না জোট ইন্ডিয়া! নাকি সেই অবস্থাটা তৈরি করার জায়গাতেই পৌঁছতে পারল না তাঁরা। ফলে খোলা রইল হাতে শুধু বিরোধিতার পথই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?