ঘাতক হৃদরোগ প্রাণ নিল কে কে-র, কীভাবে আগেভাগে আপনি চিনবেন আসন্ন বিপদকে?

কে কে-র পোস্টমর্টেমের কারণ হিসেবেও উল্লেখ করা হয়েছে 'মায়োকার্ডিয়াল ইনফার্কশন'।

Aritra Dasgupta
৩ মিনিট
ঘাতক হৃদরোগ প্রাণ নিল কে কে-র, কীভাবে আগেভাগে আপনি চিনবেন আসন্ন বিপদকে?

দর্শকভর্তি নজরুল মঞ্চ। গান গাইছেন বলিউডের জনপ্রিয় গায়ক কে কে। অত দর্শকের চাপ, কলকাতার গরমই কি কাল হল কে কে-র জীবনে? মঞ্চে গান গাওয়ার সময়েই স্পটলাইট বন্ধ করতে অনুরোধ করেন কে কে। মঞ্চে দরদরিয়ে ঘামছিলেন শিল্পী। সেখান থেকে হোটেলে ফিরেই অকস্মাৎ মৃত্যু হয় সংগীতশিল্পীর। মাত্র ৫৪ বছর বয়সে কেন এভাবে চলে যেতে হল শিল্পীকে, তাই নিয়ে তোলপাড় হয়েছে নানা মহল। কে কে-র ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, মায়োকার্ডিয়াল ইনফার্কশনে মৃত্যু হয়েছে কে কে-র।

লিভার এবং ফুসফুসের সমস্যা ছিল কে কে-র দীর্ঘদিনের সঙ্গী। মদ্যপান না করলেও নিয়মিত ধূমপানের অভ্যাস ছিল তাঁর। বড় যে কোনও অনুষ্ঠানে গাইতে ওঠার আগে অতিরিক্ত অ্যাড্রিনালিন ক্ষরণের সমস্যাও ছিল। কলকাতার গরমে, শোয়ের চাপ সামলাতে না পেরে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টের ফলেই ঘুমের দেশে পাড়ি দিলেন বলিউডের এই তারকা গায়ক, এমনটাই মত চিকিৎসকদের।

কে কে-র পোস্টমর্টেমের কারণ হিসেবেও উল্লেখ করা হয়েছে 'মায়োকার্ডিয়াল ইনফার্কশন'।

কী এই মায়োকার্ডিয়াল ইনফার্কশন?

চলতি ভাষায় আমরা যাকে বলি হার্ট অ্যাটাক, তাকেই ডাক্তারি পরিভাষায় বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ডাক্তারদের মতে, কার্ডিয়াক অ্যারেস্টের আগাম সংকেত সব ক্ষেত্রে পাওয়া যায় না। সাধারণত ধমনিতে রক্তের প্রবাহ বন্ধ হয়ে গেলেই হার্ট অ্যাটাকের সম্ভাবনা তৈরি হয়। ধমনিতে রক্ত চলাচল বন্ধ হতে শুরু করলেই হৃদপিন্ডে অক্সিজেন পৌঁছনো বন্ধ হতে শুরু করে। হৃদপিন্ডে অক্সিজেনের মাত্রা কমার সঙ্গে সঙ্গেই হৃৎপিন্ডের সেই অংশটি অকেজো হতে শুরু করে।

মূলত তিনটি কারণেই মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে থাকে। শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা তৈরি হয়। তাছাড়া ব্লাড প্রেশারের অস্বাভাবিক ওঠা-নামাও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। আবার আমাদের শরীরে ট্রাইগ্লিসারাইডের পরিমাণের অস্বাভাবিক বৃদ্ধিও হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ঠিক কী হয়েছিল কে কে-র! কেন অকালে চলে যেতে হল?

অটোপসি রিপোর্টে ধরা পড়া মাথা এবং মুখমণ্ডলের চোট কি সোফা থেকে পড়ে গিয়েই হয়েছে? না কি এর পিছনে রয়েছে অন্য বড় কোনও রহস্য?

হার্ট অ্যাটাকের লক্ষণ

সাধারণভাবে যাঁদের সুগার বা প্রেশারের মাত্রা বেশি বা ওবেসিটির সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি অনেকটাই বেশি। হার্ট অ্যাটাক যে কোনও বয়সেই হয়ে থাকে।

শ্বাসপ্রশ্বাসের সমস্যা হলে বা দম আটকে গেলে হৃদরোগের সম্ভাবনা থাকে। হৃদপিন্ডে কোনওরকম সমস্যা বা ব্লকেজ তৈরি হলে ফুসফুসে তুলনামূলকভাবে কম অক্সিজেন পৌঁছয়।

অল্পেই ঘাম হওয়া বা একটুতেই হাঁপ ধরাও হৃদরোগের অন্যতম লক্ষণ। শরীরে ব্লাড সার্কুলেশন ঠিকভাবে না হলে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছয় না। অক্সিজেনের ঘাটতি থেকেও হৃদযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে।

হার্ট অ্যাটাকের অন্যতম প্রধান লক্ষণ হল বুকে ব্যথা। সেই ব্যথা আবার অনেক সময় বা কাঁধ বা হাতে ছড়িয়ে পরে। এই পরিস্থিতিতে রোগীকে অবিলম্বে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত।

মেয়েদের ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্টের সময় বুকে ব্যথা, ঘাম হওয়া ছাড়াও পিঠে ব্যথা এবং গ্যাসের সমস্যাও হতে পারে।

অনেক ক্ষেত্রে হৃদরোগের কোনও লক্ষণই দেখা যায় না। একে বলে সাইলেন্ট ইনফার্কশন। এই ক্ষেত্রে রোগী কিছু বুঝে ওঠার আগেই তার হৃদযন্ত্রের প্রক্রিয়া থেমে যায়। পরে ময়নাতদন্তে বা অটোপসি রিপোর্টে সাইলেন্ট হার্ট অ্যাটাকের কারণ বোঝা যায়। সাধারণত রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত বেশি থাকলে বা নার্ভের সমস্যা থাকলে রোগীর সাইলেন্ট ইনফার্কশনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

কীভাবে নিজেকে রক্ষা করবেন?

যদি হার্ট অ্যাটাকের আগে ওপরের লক্ষণগুলো দেখা যায়, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিভিন্ন ছোট ছোট উপসর্গ, যেমন কাঁধে, হাতে ব্যথা বা গ্যাসের সমস্যা অবহেলা না করে ডাক্তারের সঙ্গে আলোচনা করে নেওয়াই ভালো। এই ছোট ছোট উপসর্গ থেকেও হৃদরোগ ঘটতে পারে।

হৃদরোগ থেকে বাঁচতে গেলে খাদ্যাভ্যাসের ওপরেও নিয়ন্ত্রণ আনা জরুরি। গরমে পরিমিত খাবার, বেশি পরিমাণে জল খেতে হবে। এছাড়াও বংশগতভাবে হার্টের অসুখ থাকলে ফ্যাটজাতীয় খাবার খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে।

লিখেছেন
Aritra Dasgupta
Aritra Dasgupta
1 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।