জলের তলা দিয়ে ছুটবে পাতালরেল, কবে উদ্বোধন দেখে নিন

Kolkata Metro: জলের তলা দিয়ে মেট্রোরেল সম্প্রসারণের কাজ প্রায় শেষ। সিগন্যালিংয়ের কাজ সামান্য বাকি রয়েছে।

Sohini Das
২ মিনিট
জলের তলা দিয়ে ছুটবে পাতালরেল, কবে উদ্বোধন দেখে নিন

পাতাল রেল এবার ছুটবে জলের তলা দিয়েও। আর এমন অভিজ্ঞতার জন্য ভিনদেশে বা ভিনরাজ্যে ছোটার কোনও প্রয়োজন নেই। খোদ কলকাতাতে বসেই চড়তে পারেন আপনি এই আন্ডাওয়াটার মেট্রোতে। কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট করিডরের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে যাওয়া হয়েছে হুগলি নদীর নিচ দিয়ে। গোটা ভারতবর্ষের ইতিহাসে যা প্রখম। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো সম্প্রসারণের যে কাজ শুরু হয়েছে, তারই একটি অংশ জলের তলা দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। সেই কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে।

রেলওয়ে বোর্ডের সিআরবি ও সিইও জয় বর্মা সিনহা জানান, ইতিমধ্যেই তিনি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর যে স্ট্রেচ, তা পরিদর্শন করেছেন। হুগলি নদীর নিচ দিয়ে যে মেট্রোর লাইন পাতার কাজ ইতিমধ্যেই সারা। মেট্রোয় করে সেই সফরে তাঁর সঙ্গী হন মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি ও সিনিয়ার সব আধিকারিকেরা। জাপানের পর কলকাতাই দ্বিতীয়, যেখানে জলের নীচ দিয়ে ছুটবে মেট্রো।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কল্পতরু রেল! বন্দে ভারত মেট্রো কবে আসছে?

Vande Bharat: এবার চেয়ার কার থেকে প্রোমোটেড হয়ে স্লিপারের দিকে যাত্রা শুরু করতে চলেছে বন্দেভারত। আর কী কী চমক? জানুন..

জলের তলা দিয়ে মেট্রোরেল সম্প্রসারণের কাজ প্রায় শেষ। সিগন্যালিংয়ের কাজ সামান্য বাকি রয়েছে। সব ঠিক থাকলে আগামী মাসেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪.৮ কিলোমিটার লম্বা ওই মেট্রোরেল পথ। যার বেশ খানিকটা অংশ আবার যাচ্ছে নদীর নিচ দিয়ে। স্বাভাবিক ভাবেই, এই মেট্রোরেল পথটি নিয়ে লোকের আগ্রহের শেষ নেই। কেমন হবে নদীর একেবারে তলদেশ দিয়ে মেট্রোসফর? আপাতত তার উত্তর মিলবে ওই মেট্রো পরিষেবাটি চালু হলেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কলকাতাকে ঘিরে ধরছে মেট্রোরেল! এই বছরেই আর কোন কোন নতুন মেট্রো চালু হচ্ছে?

Kolkata Metro Service: এই বছরের কেন্দ্রীয় বাজেটে, কলকাতার মেট্রোর বিভিন্ন প্রকল্পের জন্য ৩,২২০.২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

উপনগরীগুলির সঙ্গে কলকাতাকে মেট্রোর মাধ্যমে বেঁধে ফেলতে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। সাবেক মেট্রোর পাশাপাশি চালু হয়েছে একাধিক মেট্রো পরিষেবা। শিয়ালদহ থেকে সল্ট লেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের কাজ কবেই শেষ হয়েছে। যে মেট্রোপরিষেবা মানুষের যাতায়াত অনেকটাই সহজ করেছে। এর পর ইস্ট ওয়েস্ট সেই মেট্রোর সঙ্গে জুড়তে চলেছে আরও কয়েকটি স্টেশন। হাওড়া ময়দান, হাওড়া স্টেশন কমপ্লেক্স, বিবিদিবাগ (মহাকরণ)। তার মধ্যে হাওড়া মেট্রো স্টেশনটি হতে চলেছে ভারতের সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন।

সুলভে এবং সহজে যাতায়াতের অন্যতম মাধ্যম এই মেট্রো। কম সময়ে যে কোনও গন্তব্যে পৌঁছানোর জন্য মেট্রোর বিকল্প নেই। কলকাতা পরিবহণ ব্যবস্থার হালহকিকত বদলে যাবে এই মেট্রো স্টেশনগুলি চালু হলে। আর সেই উদ্দেশ্য নিয়েই কলকাতার বুকে একাধিক মেট্রো পরিষেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সাবেক উত্তর-দক্ষিণ মেট্রোর সঙ্গে এই সব সাব-লাইনগুলোকে বেঁধে ফেলার পর কলকাতার রাস্তায় ট্রাফিকের চাপ অনেকটাই কমানো যাবে বলে মনে করা হচ্ছে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।