৭৭ বছর ধরে নতুন-পুরনো কলমের অসুখ সারাচ্ছে ধর্মতলার এই পেন হাসপাতাল

Pen Hospital: এই দোকানের জন্ম দেশ স্বাধীনেরও আগে। ১৯৪৫ সালে ইমতিয়াজের দাদুর হাত ধরে তৈরি হয়ে এই পেন হাসপাতাল।

Ahana Das
৩ মিনিট
৭৭ বছর ধরে নতুন-পুরনো কলমের অসুখ সারাচ্ছে ধর্মতলার এই পেন হাসপাতাল

কথায় আছে “কালি কলম মন, লেখে তিনজন”। এই তিন মূর্তির ত্রিবেণী একত্রে ফুটে ওঠে লেখায়। লেখক নিজের প্রবল কল্পনাশক্তি, আবেগ, দুঃখ, যন্ত্রণা, ভালবাসাকে বাস্তব-পরাবাস্তবের ছবি দিয়ে সাজান নিজের লেখাকে৷ এই ত্রিবেণী সঙ্গমে তিনজনের ভূমিকাই সমান গুরুত্বপূর্ণ। যদি তিনজনের মধ্যে কোনও একজনের তাল কেটে যায়, অথবা অকেজো হয়ে যায় তাহলেই গল্প শেষ! পুরোটাই ঝাপসা, পুরো খাটনি বিফলে৷ একজন লেখকের কাছে তাঁর পেন বা কলম নামক বস্তুটি বড় আবেগের। আবার ক্ষেত্রবিশেষে কলমই তাঁদের প্রধান অস্ত্র৷ আমরা সকলেই সাধারণত আমাদের পেন বা কলম খারাপ হয়ে গেলে, বার তার কালি শেষ হয়ে গেলে পেন ফেলে দিই৷ কিন্তু, আমরা হয়তো কখনও ভেবে দেখিনি, আসলে নষ্ট বা বিকল কথাটি বড়ই আপেক্ষিক৷ তাই নষ্ট পেন বা কলমেও পুনরায় প্রাণ প্রতিষ্ঠা সম্ভব। সেই কাজের মধ্যেও একটা বাড়তি আনন্দ, উদ্দীপনা উপভোগ করতে পারে কলম প্রেমীরা৷ প্রাণের শহর কলকাতাতেই এমন একটি দোকান এবং কারিগর রয়েছেন যাঁর হাত ধরে বহু দুষ্প্রাপ্য কলম নিজেদের যৌবন ফিরে পেয়েছে।

এই ঠিকানায় যাওয়ার রাস্তাও বেশ সোজা। ধর্মতলা মেট্রো স্টেশনের চার নম্বর গেট, সেখান থেকে বেরিয়ে ঠিক বাঁদিকে একটি গলি। সেই গলির মধ্যে প্রবেশ করলেই চোখে পড়বে পেন হাসপাতাল৷ শুনতে খানিক অবাক লাগলেও বাস্তবে পেনের হাসপাতালই বটে! সেখানেই বসেন ইমতিয়াজ। মধ্যবয়স্ক এই মানুষটির অগোছালো দোকানঘরেই লুকিয়ে রয়েছে পেন বা কলমের জিয়ন কাঠি৷ জানা যায়, এই দোকানের জন্ম দেশ স্বাধীনেরও আগে। ১৯৪৫ সালে ইমতিয়াজের দাদুর হাত ধরে তৈরি হয়ে এই পেন হাসপাতাল। সেই থেকে আজ অবধি শহরের বুকে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে পেনদের এই ডাক্তারখানা৷

আজ থেকে কয়েক দশক আগের কথা, সেই সময় বিদেশ থেকে আসত ওয়াটারম্যান, শেফার্ড, পিয়ার কারদা, উইলসনের মতো পেন, তাদের নামের বিভিন্নতার পাশাপশি প্রতিটি পেনের গঠনও বিভিন্ন৷ ফলে বলাইবাহুল্য পেনের প্রতি লেখকের আবেগ অনুভূতি ছিল ভিন্ন প্রকারের৷ তাই কলমপ্রেমীদের দুঃখ আরও লাঘব করাতে তৈরি হলো কলমের এই হাসপাতাল৷

  • আপনার জন্য আরও কিছু লেখা
আজীবন ঝর্না কলমের চরম বিরোধী মহাত্মা গান্ধী, যে কথা মনে রাখেনি কেউ

Mahatma Gandhi: ১৯৪৭ সালেই ছাত্রদের ঝর্না কলমের দামের প্রসঙ্গে বলছেন, প্রায় পঞ্চাশ টাকা। এখনকার মূল্যে প্রায় পনেরো হাজার টাকা।

সাতাত্তর বছরের পুরনো এই দোকানের গায়ে ইতিহাস জড়িয়ে রয়েছে৷ সাধারণ মানুষ থেকে শুরু করে নামজাদা অধ্যাপক, লেখকের আনাগোনা এই দোকানে। সকলেই তাঁদের পেনের অসুখ সারাতে বারবার ছুটে আসেন এই পেন হাসপাতালে৷ বর্তমান সময়ে ডট পেনে লেখাই দস্তুর কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও ফাউনটেন পেন নিয়ে আবেগের স্রোত চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত৷

এই দোকানের তেমনই এক খদ্দের হলেন অমৃতা ঘোষ। তিনি জানান, ফাউনটেন পেন নিয়ে আবেগ ধরে রাখা রীতিমতো চ্যালেঞ্জ নতুনদের কাছে৷ তাঁর সংগ্রহে অনেকগুলো দেশি-বিদেশি পেন রয়েছে৷ তবে এখন তিনি ডট পেনেই লেখেন৷ তবে এই পেনের সঙ্গে নিব পেনের কোনও তুলনা নেই, নিব পেনে লেখার আনন্দই আলাদা৷ তাই পেন খারাপ হলেই ছুটে আসতেন এই পেন হাসপাতালে। অমৃতার বাবা পেশায় একজন অধ্যাপক৷ তিনি আবার ফাউনটেন পেন ছাড়া লিখতে পারেন না৷ তাঁর বাড়িতে দেশি-বিদেশি কলমের তাবড় তাবড় সংগ্রহ রয়েছে৷ পারিবারিক সূত্রে তাঁর নিজের কাছেই রয়েছে এই অমূল্য সম্পদ৷ এই পেনগুলির প্রতি তাঁর ভালবাসা যে একেবারেই অন্য মাত্রার তা স্বীকার করেন তিনি৷

  • আপনার জন্য আরও কিছু লেখা
বোতামে আলতো চাপ, এক মিনিটে যন্ত্রণাহীন আত্মহত্যা, সাহায্য করবে এই স্টাইলিশ যন্ত্র

Suicide Machine: এতে শুয়ে একটি মাত্র বোতামে চাপ দিলেই মেশিনটি নাইট্রোজেন গ্যাসে ভরে ওঠে। যার ফলে শায়িত ব্যক্তির শরীরে অক্সিজেন কমে যেতে থাকে দ্রুত।

নিজের সংগ্রহ থেকে গোটা তিনেক পেন সারাতে নিয়ে এসেছিলেন এই হাসপাতালে৷ দেড় হাজার টাকা মজুরি দিয়ে পেন সারিয়ে নিয়ে গেলেন লেখক৷ নষ্ট হয়ে যাওয়া পেন কার্যত প্রাণ ফিরে পায় ইমতিয়াজের হাতের জাদুতে। কারিগর ইমতিয়াজের কথায়, “আমি রিপন স্ট্রিটে থাকি৷ বাপ-ঠাকুরদার আমলের দোকান৷ ওয়াটারম্যান, পিয়ার কারদা, মঁ ব্ল, উইলসন আগে এই দেশে নিয়মিত আসত৷ এই দেশের ঝর্না কলম যথেষ্ট ভাল ছিল৷ এখন যেসব পেন আসে এখানে তার যন্ত্রাংশ পাওয়া কঠিন ৷ আবার কিছু ক্ষেত্রে কালি ভরার পদ্ধতি বা টেকনিক বদল করে দিচ্ছি ৷ পেনগুলোকে বাঁচিয়ে রাখার কথা বলে সবাই৷ আমি চেষ্টা করি মাত্র।”

তবে এখনকার দিনে নিব পেন ব্যবহার করা বড়ই অসুবিধা, কালি সেভাবে সহজে পাওয়া যায় না তেমন৷ পেন হাসপাতালে চারটি পেনের কালি ভরতে এসেছিলেন রাতুল দাস। নিব পেন ছাড়া তিনি লিখতেই পারেন না। তিনি জানান, কালি পাওয়া শক্ত হতে পারে, তবে অসম্ভব নয়৷ তিনি নিজেই কালির জন্য সুলেখার কারখানাতে পর্যন্ত যেতে পিছ পা হননি৷

বিদেশি পেন মানেই অনেকের কাছে মহার্ঘ৷ বিষয়টি অস্বীকার করছেন না ইমতিয়াজও৷ “দশ বারো হাজার টাকা দামের পেন এখনও আসে৷ পেনের নিব থেকে কালি ভরার ব্যবস্থা প্রতিটি পেনের আলাদা৷ সবসময় যে সবকিছু সহজে মেলে তা নয়৷ আবার পুরোনো ধরনের পেনের ক্ষেত্রে টেকনোলজি বদলে দিই৷ পেনগুলো জীবন পায়, লেখকের মুখে হাসি ফোটে,” বলেন কলমের ডাক্তার ইমতিয়াজ। তাই এই শহরে কলমাস্ত্রকে আর আবেগকে বাঁচিয়ে তোলার একমাত্র ঠিকানা ধর্মতলার পেন হাসপাতাল৷

লিখেছেন
Ahana Das
Ahana Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।