গ্রেফতারি রুখতে কী করছেন সুখেন্দু? কুণালের বার্তাই বা কী?

RG Kar Incident: জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ৩৫/(১) ধারায় নোটিস পাঠানো হয়েছে সাংসদকে। অভিযোগ, সুখেন্দুশেখর রায় পুলিশের নামে ভুয়ো খবর রটিয়েছেন।

Tanvia Barua
৩ মিনিট
গ্রেফতারি রুখতে কী করছেন সুখেন্দু? কুণালের বার্তাই বা কী?

আরজি করে চিকিৎককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ করছে একাধিক রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠন, নাগরিক সমাজ। কিন্তু এবার বাংলার শাসক দলের অন্দরেই অসন্তোষ মাথাচাড়া দিয়ে উঠছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ ও তৃণমূল সাংসদ সুখেন্দু্শেখর রায়ের দ্বৈরথ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তৃণমূল সাংসদের দাবি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং কলকাতা পুলিশ সুপার বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। সুখেন্দুশেখরের সেই পোস্ট ঘিরে এখন তুমুল চর্চা বঙ্গ রাজনীতিতে। তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংসদের পোস্টের রীতিমত সমালোচনা করেছেন। তিনি সুখেন্দুশেখরের বক্তব্যকে 'দুর্ভাগ্যজনক' বলে উল্লেখ করেন। সেই পোস্টের তেরো ঘণ্টার মধ্যেই সাংসদকে তলব করা হল লালবাজারে।

রবিবার বিকেল ৪টে নাগাদ সাংসদ সুখেন্দুশেখরকে লালবাজারে ডাকা হয়েছিল। আরজি কর কাণ্ড নিয়ে একটি পোস্ট করেছিলেন তিনি। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। পোস্টে তিনি কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নেওয়ার দাবি করেন। কুণাল ঘোষও পাল্টা জবাব দিয়েছেন। শনিবার রাতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে সুখেন্দুশেখর রায় লেখেন, 'সিবিআইকে স্বচ্ছভাবে তদন্ত করতে হবে। কে বা কারা আত্মহত্যা বলে চাউর করতে চেয়েছিল? তা জানাতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এবং পুলিশের কমিশনারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। কেন সেমিনার রুমের কাছে ঘরের দেওয়াল ভেঙে ফেলা হল? কাদের প্রশ্রয়ে 'রায়' এত প্রভাবশালী? কেন ঘটনার ৩ দিন পর স্নিফার ডগ ব্যবহার করা হল? এমন একশোটা প্রশ্ন উঠে আসছে। এর উত্তর দিতে হবে ওদের।' স্বাভাবিক ভাবেই তৃণমূল সাংসদের মন্তব্যকে হাতিয়ার করেছে বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্যরা।

এর পর রীতিমত সমালোচনায় নামেন কুণাল ঘোষও। তাঁর দাবি, কলকাতা পুলিশ এই ঘটনায় উপযুক্ত তদন্ত করেছে। কোনো খামতি রাখেনি। পুলিশ কমিশনারও দায়িত্ব নিয়ে সচেতনতার সাথে কাজ করেছেন। ফলত সুখেন্দুশেখর রায় একজন সিনিয়র নেতা, তাঁর থেকে এমন কথা আসা করা যায় না। কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আমিও আরজি কর কাণ্ডের বিচার চাই। কিন্তু কলকাতার পুলিশ কমিশনারকে গ্রেফতারির দাবির তীব্র বিরোধিতা করছি। এই ঘটনায় তিনি সাধ্যমতো কাজ করার চেষ্টা করেছেন। আমার সিনিয়র নেতার থেকে এই ধরনের একটি পোস্ট দুর্ভাগ্যজনক।'

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরজিকর কাণ্ড: কেন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ সুপ্রিম কোর্টের?

Supreme Court on RG Kar Incidents: আগামী ২০ অগস্ট, মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চে সেই মামলার শুনানি হওয়ার কথা।

I also demand justice in RGKar case.

But strongly oppose this demand regarding CP. After got information He has tried his best. Personally CP was doing his job and investigation was in a positive focus. This kind of post is unfortunate, that too from my senior leader.

  • আপনার জন্য আরও কিছু লেখা
যৌনাঙ্গে ক্ষত, শরীরের ২৪ জায়গায় চোট! নারকীয় অত্যাচারের প্রমাণ ময়নাতদন্তের রিপোর্টে

R G Kar Doctor Rape and Murder: এখানেই শেষ নয়, অত্যাচারের খতিয়ান আরও দীর্ঘ। ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে, নির্যাতিতার কোথায় কী ভাবে ক্ষত হয়েছিল।

— Kunal Ghosh (@KunalGhoshAgain)

ভারতীয় ন্যায় সংহিতার ৩৫/(১) ধারায় নোটিস পাঠানো হয়েছে সাংসদকে। অভিযোগ, সুখেন্দুশেখর রায় পুলিশের নামে ভুয়ো খবর রটিয়েছেন। তাঁর পোস্টে উল্লেখিত তথ্যগুলি নিয়ে আপত্তি জানিয়েছে লালাবাজার। মূলত সাংসদের পোস্টে উল্লেখিত স্নিফার ডগ নিয়ে মন্তব্য ভিত্তিহীন বলা হয়েছে। কলকাতা পুলিশের দাবি, ৯ এবং ১২ অগস্ট আরজি করের ঘটনাস্থলে স্নিফার ডগ নিয়ে যাওয়া হয়েছিল। সুখেন্দু্শেখর রায় প্রথম থেকেই আরজি কর কাণ্ডের বিরোধিতা করেছেন। প্রতিবাদ জানাতে গত ১৪ অগস্ট দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে ধর্নাতেও বসেছিলেন। মহিলাদের 'রাত দখল' কর্মসূচিকেও সমর্থন জানিয়েছিলেন। সেখানে যোগদান করার কথাও বলেন। পরে যদিও দলের নির্দেশে সেই কর্মসূচিতে যোগদান করা সম্ভব হয়নি।

জুনিয়র ডাক্তারেরাও কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়ায় পক্ষপাত রয়েছে বলে দাবি তুলেছেন। তদন্ত প্রক্রিয়ায় সন্তুষ্ট নয় বলেই এখনও জরুরি বিভাগ বাদে কর্মবিরতিতে রয়েছেন তাঁরা। হাইকোর্ট তাঁদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল। তার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাত জোর করে চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ করেছিলেন। কিন্তু তাঁরা তদন্তের দাবিতে অনড়। এই মুহূর্তেই ঘটনাস্থল লাগোয়া ঘর সংস্কার করতে হচ্ছে কেন? আর এই নির্দেশই বা দিয়েছিল কে? বুধবার মহিলাদের 'রাত দখল' কর্মসূচি সময়ই কেন হামলা হল আরজি করে? এই নিয়ে তো প্রশ্ন উঠছিলই। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কলকাতা পুলিশের তদন্ত প্রায় ৯০% হয়েই গিয়েছিল, কিন্তু আরজি করের ডাক্তারি পড়ুয়ারা কলকাতা পুলিশের উপরে ভরসা রাখতে পারেননি। এই পরিস্থিতিতে তৃণমূলের যে এখন ঘরে-বাইরে টানাপড়েন, তা একরকম বলাই যায়। পাশাপাশি প্রশ্ন উঠে গিয়েছে কলকাতা পুলিশের তদন্তের সারবত্তা নিয়েও।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।