মোদির জয় নিশ্চিত, প্রমাণ করতে মিথ্যে অঙ্ক কষছেন প্রশান্ত কিশোর

Prashant Kishore Poll Prediction: পিকে জোর দিচ্ছেন যে পূর্ব ও দক্ষিণ ভারতে বিজেপির আসন বাড়বে। বাস্তব বলছে, পশ্চিমবাংলায় বিজেপির আসন আগের চেয়ে কমবে

inscript
৪ মিনিট
মোদির জয় নিশ্চিত, প্রমাণ করতে মিথ্যে অঙ্ক কষছেন প্রশান্ত কিশোর

৪ জুন কী হতে চলেছে? উত্তর প্রশান্ত কিশোরের জানা। তবে প্রশান্ত কিশোর যেভাবে জানেন, যেভাবে ব্যাখ্যা করেন তার সত্যতা নিয়ে প্রশ্ন আছে বৈকি! নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার যে ফের ক্ষমতায় আসতে চলেছে তা বেশ কয়েক মাস ধরেই বলে চলেছেন ভোটকুশলী পিকে। তিনি বলছেন, বিজেপি এবং এনডিএ সরকারই ফিরবে। তবে তারা কত আসন পাবে তা নিয়ে ভিন্নমত হতেই পারে। প্রশান্ত কিশোরের দাবি, যে আসন গতবার পেয়েছে এনডিএ, অর্থাৎ ৩৫৩ টি আসন, তেমনই বা তার চেয়ে বেশি আসনই পাবে এবার। কেন এমন ভবিষ্যদ্বাণী? কতটা সত্য তাঁর দাবি? প্রশান্ত কিশোরের ফাঁপা কথায় যুক্তির অভাব দেখা যাচ্ছে বেশ।

পিকে বলছেন মোদির বিরুদ্ধে সাধারণ মানুষের তেমন ক্ষোভ নেই। বিপুল সংখ্যক মানুষ মোদির প্রতি বীতশ্রদ্ধ বা বিপুল সংখ্যক মানুষ চাইছেন তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে এমন নয়। অথচ বাস্তবে নরেন্দ্র মোদির জনপ্রিয়তা একাংশের মানুষের মধ্যে ধীরে ধীরে কমছে। সোশ্যাল মিডিয়াতেও নরেন্দ্র মোদির গ্রহণযোগ্যতা ঘাটতর দিকে। পিকে বলছেন, বিজেপির প্রতিদ্বন্দ্বীকে নিয়েও সাধারণ মানুষের তেমন আশা ভরসা নেই। রাহুল গান্ধির অনেক অনুগামী আছেন বটে কিন্তু রাহুল গান্ধি ক্ষমতায় এলে পরিস্থিতির পরিবর্তন হবে বা মানুষ আগের চেয়ে ভালো থাকবে এমনটা ভোটাররা বিশ্বাস করতে পারছেন না। বাস্তব বলছে, ভারত জোড়ো যাত্রার পর রাহুল গান্ধি মানুষের অনেক কাছাকাছি এসেছেন। দীর্ঘ সময় নিয়ে নিজের রাজনীতি চর্চার বাঁক তিনি বদলাচ্ছেন যার প্রভাব পড়ছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদির কথা শুনতে চাইছে না মানুষ! কেন সোশ্যাল মিডিয়াতে হু হু করে কমছে মোদির 'ভিউ'?

PM Modi Social Media Popularity: দু’-চার বছর আগেও মোদির কোনও ভিডিও বা সাক্ষাৎকার দেখতে ইউটিউবে হত্যে দিতেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু বর্তমানে মোদির কথা শোনার সেই আকর্ষণ কমেছে।

এনডিটিভির এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলছেন, পশ্চিম ও উত্তর ভারতে এনডিএর মোটামুটি ৩১৫ টি আসন রয়েছে। ২০১৪ থেকেই ভারতের এই অংশগুলি বিজেপির গড়। সেখানে এবারও ৯০% আসন ধরে রাখবে এনডিএ, দাবি পিকের। অন্যদিকে, পূর্ব ও দক্ষিণ ভারতের বিহার, বাংলা, অসম, ওড়িশা, তামিলনাড়ু, তেলঙ্গানা, কেরলে মিলিয়ে যে ২২৫ টা আসন, তাতে তেমন ভালো ফল ছিল না বিজেপির। এখনও এই অঞ্চল থেকে ৫০ টির কম আসন রয়েছে তাদের। প্রশান্ত বলছেন, পশ্চিম ও উত্তর ভারতে কোনও আসন হারাবে না বিজেপি। উল্টে পূর্বে ও দক্ষিণে আসন বাড়বে তাদের।

বাস্তব কিন্তু বলছে অন্য কথা। রাজস্থান, হরিয়ানা, দিল্লি, হিমাচলপ্রদেশের মতো উত্তর ভারতের এই রাজ্যগুলিতে বিজেপির আসন কমবে। গতবার সাতটি লোকসভা আসনের সাতটিই জিতেছিল বিজেপি। দিল্লিতে কেজরিওয়ালের গ্রেফতারির পর বিজেপির হাতে ২ টো আসনও থাকে কিনা তা নিয়ে সংশয় আছে। হরিয়ানার ১০ টি আসন পেয়েছিল বিজেপি। এবার অগ্নিবীর এবং কৃষক বিক্ষোভের জন্য অন্তত ৫ টা আসন খোয়াতে হবে তাদের। দশটি আসনই হাতে আসবে এমন নিশ্চয়তা নেই। রাজস্থান এবং হিমাচলেও আসন হারাবে বিজেপি অগ্নিবীর প্রকল্প, উন্নাও, হামিরপুর রেল প্রকল্প ইস্যুগুলি এখানে ভোটনির্ধারক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মুখোশের আড়ালে প্রশান্ত কিশোরের আসল মুখ, উন্মোচন করলেন করণ থাপার

Prashant Kishore Exposed: ভাইরাল ভিডিওতে দেখা গেছে, লোকসভা ভোটের ফলাফল সম্পর্কে তাঁর মূল্যায়ন নিয়ে প্রশ্ন তোলা হলে তিনি কীভাবে প্রতি আক্রমণে নামছেন।

অন্যদিকে পঞ্জাবেও বিশেষ লাভ করতে পারবে না বিজেপি। রইল পড়ে বজেপির অন্যতম ঘাঁটি উত্তরপ্রদেশ। গতবার ৬২ টি আসন পেয়েছিল বিজেপি। হয় সেই ৬২ টিই থাকবে, না হয় তার থেকে কমবে। খপদ প্রশান্ত কিশোরই আগে বলেছিলেন, রামের নামে ভোট টানা যাবে না।

পিকে জোর দিচ্ছেন যে পূর্ব ও দক্ষিণ ভারতে বিজেপির আসন বাড়বে। বাস্তব বলছে, পশ্চিমবাংলায় বিজেপির আসন আগের চেয়ে কমবে কারণ এবার সিপিএমের ভোট বাড়ছে। এমনকী বিহারেও আসন হারাবে বিজেপি। বিজেপি বিহারে আগে পেয়েছিল ১৭ টি আসন, জেডিইউ পেয়েছিল ১৬ টি, এলজিপি ৬ আর কংগ্রেস ১টি। বিহারে বিজেপির ভোট কমার বেশ কয়েকটি ফ্যাক্টরের মধ্যে রয়েছে তেজস্বী যাদবের জনপ্রিয়তা এবং কাস্ট সেনসাস বা জাতিশুমারি। সেই সমীক্ষাই বলছে, বিহারের ৩০ শতাংশের বেশি ভোট আরজেডির হাতে আছে। বিহারের এই জাতিশুমারি অনুযায়ী, রাজ্যের জনসংখ্যার ৩৬ শতাংশ ইবিসি বা অর্থনৈতিক অনগ্রসর শ্রেণি। দলিত আছেন ১৪.৬ শতাংশ; যাদব ভোটার ১৪.৩ শতাংশ এবং মুসলিম আছেন ১৭ শতাংশ৷ অর্থাৎ আরজেডির হাতে মোটের উপর ৩০ শতাংশের বেশি ভোট আছে। এছাড়া সুশীল মোদি অসুস্থ, যার ফল ভুগবে বিজেপি। বিজেপির গ্রহণযোগ্যতাও বিহারে কমেছে। বাম ও কংগ্রেসের ভালো ভোট টানার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ ভারতের দিকে তাকালে কর্ণাটকে এবার আসন কমবে বিজেপির। কেরল এখনও বিজেপির নাগালের বাইরে। তবে হ্যাঁ, তামিলনাড়ুতে ভোট শতাংশ বাড়তে পারে গেরুয়া দলের। তবে তা আসন বাড়াবে কিনা বলা যাচ্ছে না। বাড়লেও তাতে বিশেষ হেরফের হবে না।

প্রশান্ত কিশোর বলছেন, কোনও ভোট বিশ্লেষকই নাকি বলছেন না যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতার কম পাবে। কিন্তু টানা বিজেপির সঙ্কট নিয়ে কথা বলে চলেছেন পরাকলা প্রভাকর। তিনি বারবার বিজেপির সংখ্যাগরিষ্ঠতার চেয়েও কম আসন লাভের কথা বলছেন। তাই পিকে সবটাই সত্য বলছেন এমন নয়। তাঁর সমস্ত ভবিষ্যদ্বাণীই ধ্রুব সত্য এমনটাও না। তবে প্রশান্ত কিশোর একটি বিষয় তুলে ধরেছেন যা বিজেপির দুর্দান্ত কৌশল, তা স্বীকার করতেই হয়। পিকে বলছেন, যদি বিজেপি ২৭৩ টি আসন পায়, তাহলে এমন তো নয় বিজেপি সরকার গড়বে না? নিয়ম অনুযায়ী যে ২৭২-এর বেশি আসন পাবে সেই সরকার গড়বে। কিন্তু যেহেতু মোদি খোদ ৩৭০ আর ৪০০ পার বলেছেন, তাই সে নিয়েই চর্চা চলছে। মোদি সুচারু কৌশলে টার্গেট ২৭২ থেকে সরিয়ে ৩৭০ করে দিয়েছেন। আসল কথা তো হচ্ছে ২৭২-এর বেশি পেলেই কাজের কাজ হবে। বিজেপি চর্চার কেন্দ্রটা ২৭২ থেকে ৩৭০ করে দিয়েছে যাতে অনেকেই বলছেন বিজেপি ৩৭০ আসন পাবে না। বাস্তবে ৩২০ পেলেও তো সরকার মোদিই গড়বেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?