৬৬-তেই থামল জীবন, কেন এমন না বলে চলে গেলেন অভিনেতা সতীশ কৌশিক?

Satish Kaushik : শুধু সিনেমায় অভিনয় অথবা পরিচালনার কাজ নয়, পাশাপাশি স্ক্রিনরাইটার ও প্রযোজক হিসাবেও কাজ করেছেন সতীশ কৌশিক। কাজ দিয়েই নিজের জাত চিনিয়েছেন তিনি।

Kankana Mukherjee
২ মিনিট
৬৬-তেই থামল জীবন, কেন এমন না বলে চলে গেলেন অভিনেতা সতীশ কৌশিক?

সারাজীবন হাসিয়ে যাওয়াই যার কাজ ছিল, আজ এই শেষ বেলায় এসে সেই কাজে ছেদ পড়ল। কৌতুক অভিনেতা ভূমিকা থেকে সরাসরি অবতীর্ণ হলেন ট্র্যাজেডির নায়কে। বৃহস্পতিবারের সকাল শুরু হল শোকের খবরে। চলে গেলে অভিনেতা সতীশ কৌশিক। বলিউড দুনিয়ায় এই নামটা একটা আইকনের মতো। একের পর এক কালজয়ী ছবিতে অনবদ্য অভিনয় আজও মনের মধ্যে অনুরণিত হয়। বৃহস্পতিবার ভোরের ছবিটা হঠাৎই বদলে গেল তাঁর মৃত্যু সংবাদে। অভিনেতা অনুপম খের টুইট করে তাঁর মৃত্যুর কথা জানান। মৃত্যুকালে সতীশ কৌশিকের বয়স হয়েছিল ৬৬ বছর। বলিউডে বিভিন্ন সিনেমায় অভিনয়ের পাশাপাশি সিনেমা পরিচালনাও করেছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর ইতিমধ্যেই শোকের ছায়া ফেলেছে বলিউডে।

টাইমিং সম্পর্কে চিরকালই সচেতন ছিলেন অভিনেতা সতীশ কৌশিক। আর সিনেমায় ওই কমিক টাইমিংয়েই মাত করেছেন সতীশ। অভিনয়ের অসাধারণ দক্ষতায় আট থেকে আশি, সবার মুখে হাসি ফুটিয়েছিলেন সতীশ কৌশিক। অনিল কাপুরের ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে "ক্যালেন্ডার" চরিত্রে অভিনয় আজও মনে দাগ কাটে। এছাড়াও ‘রাম লক্ষ্মণ’, ‘মাসুম', পারদেশি বাবু, ‘দিওয়ানা মাস্তানা’-র মতো একাধিক সুপারহিট সিনেমায় তাঁর অভিনয় সারাজীবন মনে থাকবে মানুষের। শুধু অভিনয়ে সীমাবদ্ধ ছিলেন না তিনি, পাশাপাশি পরিচালনাও করেছিলেন বেশ কিছু নাম করা ছবি। ১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরোঁ কা রাজা’ ছবির হাত ধরে যাত্রা শুরু পরিচালক সতীশ কৌশিকের। অন্যান্য ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘তেরে নাম’, ‘রুপ কি রানি, চোরও কা রাজা’। এছাড়াও বাংলা ছবি ‘ভূতের ভবিষ্যৎ’-এর হিন্দি রিমেকও করেছিলেন তিনিই। যদিও ছবিটি বক্স অফিসে বিশেষ সফলতা আদায় করতে পারেনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পরিচারিকা, স্ত্রী, বিতর্কিত যৌনতা! অভিনেতার নেপথ্যে রয়েছেন অন্য নওয়াজউদ্দিন

Nawazuddin Siddiqui: ২০১০ সালে নওয়াজউদ্দিন সিদ্দিকী বিয়ে করেন অঞ্জনা কিশোর পাণ্ডেকে। অন্য ধর্মে বিয়ের নিয়ম মেনে অঞ্জনা নিজের নাম বদলে করেন আলিয়া।

পর্দায় তুখোড় অভিনয় সিনেমাগুলিকে অন্যরকম মর্যাদায় উন্নীত করলেও, তাঁর আসল শিকড় হল মঞ্চেই। মঞ্চ অভিনয়ের দক্ষতাই সারাজীবন তাঁকে রসদ জুগিয়েছে। থিয়েটার জগতে তিনি একসময় ছিলেন ‘একমেবাদ্বিতীয়ম’। হিন্দি নাটক সেলসম্যান রামলালে তাঁর অভিনীত উইলি লোমান চরিত্রটি দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছিল। নাটকের সূত্র ধরেই তাঁর আলাপ অভিনেতা অনুপম খের-এর সঙ্গে। ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পরিচয় হয় দু'জনের। সেই শুরু। তার পর থেকে টানা ৪৫ বছরের বন্ধুত্ব। আজ এই মৃত্যুতে হঠাৎই ছেদ পড়েছে সেই বন্ধুত্বে। অনুপম খের-এর টুইট বার্তায় ধরা পড়েছে সেই আবেগ।

১৯৬৫ সালের ১৩ এপ্রিল হরিয়ানায় জন্মগ্রহণ করেন সতীশ কৌশিক। বলিউডে আত্মপ্রকাশের আগে তিনি থিয়েটারে জগতে দাপিয়ে অভিনয় করেছেন। তার পর সিনেমার জগতে পা দিয়েই ক্রমাগত জাত চিনিয়েছেন নিজের। শুধু সিনেমায় অভিনয় অথবা পরিচালনার কাজ নয়, পাশাপাশি স্ক্রিনরাইটার ও প্রযোজক হিসাবেও কাজ করেছেন সতীশ কৌশিক। দক্ষ অভিনয়ের গুণে পেয়েছেন বহু পুরস্কারও। কিন্তু ঠিক কী কারণে হঠাৎ এমন হল, সেই বিষয়ে এখনও বিশেষ কিছুই সঠিক করে জন্য যায়নি। বলিউডের কেউই এখনও মেনে নিতে পারছে না সতীশের আচমকা এই চলে যাওয়া। মঙ্গলবারেও তিনি জাভেদ আখতার এবং শাবানা আজমির দেওয়া হোলি পার্টিতে অংশ নিয়েছিলেন বলে জানা গিয়েছে। তাহলে হঠাৎ কেন এমন এমন ছন্দ পতন হল ? জানা গিয়েছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই এমন হঠাৎ জীবনাবসান কৌতুকশিল্পীর।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেতকী কুশারী ডাইসনের গবেষণায় রবীন্দ্রনাথের বর্ণান্ধতা: কবির দেখা রঙের পৃথিবীটা কেমন ছিল?

Ketaki Kushari Dyson about Rabindranath Tagore color blindness: ডাইসনের ক্ষেত্রে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা ‘রঙের রবীন্দ্রনাথ’-এর ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ। তরুণ বয়সে তাঁর নিজের দৃষ্টিশক্তি গুরুতর সংকটের মুখে পড়েছিল। ডাইসনের নিজের বিবরণ অনুযায়ী ১৯৫৯-৬০ সালে তাঁর চোখে দুটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হয়।

‘ভারতের সঙ্গে খাপ খায় না ধর্মনিরপেক্ষতা’: মোহন ভাগবতের দাবি কতটা সত্য?

Mohan bhagwat's anti secularism: উজ্জয়নীর যুব ধর্ম সংসদে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, ধর্মনিরপেক্ষতা পশ্চিমা ধারণা, ভারতের ‘সর্ব-পন্থ-সমভাব’-এর সঙ্গে এটি খাপ খায় না। সত্যিই কি তাই? মোহন ভাগবতের ‘সর্ব-পন্থ-সমভাব’-এর যুক্তি এবং আরএসএসের ধর্মনিরপেক্ষতা নিয়ে অবস্থানের প্রেক্ষিতে নিবেদিতা মেননের ‘মিসডিরেকশন’ তত্ত্ব কী প্রশ্ন তুলছে?

পাতে মাছ, হাতে ‘সনাতনী’ সার্টিফিকেট, কোনটা চায় বাঙালি?

Dhirendra Shastri fish meat controversy: বিতর্কের সূত্রপাত বাগেশ্বর ধামের ধর্মগুরু ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্যে। তিনি সম্প্রতি বাংলায় এসে দুর্গাপুজোর সময় হিন্দু বাঙালিদের মাছ-মাংস না খাওয়ার আহ্বান জানান। আমিষাশী হিন্দু বাঙালিদের ‘পাখণ্ডী’ বিশেষণ উপহার দেন।

ছবির পরিকল্পনা থেকে পলিফোনিক সুর: মণিদার যে কাজগুলি শেষ পর্যন্ত হলো না

Gautam Chattopadhyay: একদিন মণিদা বলল, ‘চল তো, জয়ন্ত বোসের বাড়ি যাব। ওকে দিয়ে ছবিতে একটা পলিফোনিক আবহ সংগীত তৈরি করাব।’ তখন আমরা দূরদর্শনের জন্য ‘মহুয়া সুন্দরী’ তৈরি করছি—ময়মনসিংহ গীতিকার একটি জনপ্রিয় লোকপালা।

এক রাজকন্যার স্মৃতি যেভাবে হয়ে উঠল রাঢ় বাংলার মেয়েদের নিজস্ব উৎসব

Bhadu Festival: অবিভক্ত মানভূম জেলার পঞ্চকোটের রাজা নীলমণি সিংহদেবের অপরূপা কন্যা ভদ্রেশ্বরী দেবীর অনূঢ়া অবস্থায় অকালে মৃত্যু ঘটে। রাজকন্যার এই আকস্মিক প্রয়াণে রাজার সঙ্গে প্রজাসাধারণও শোকস্তব্ধ হয়ে পড়ে। কন্যার স্মৃতি অমলিন রাখতে শোকার্ত রাজা রাজ্যজুড়ে এক বিশেষ উৎসব পালনের নির্দেশ দেন।

আলো দিয়ে অন্ধকার দেখাতেন, ব্যঙ্গ দিয়ে সমাজের মুখোশ খুলে দিতেন গগনেন্দ্রনাথ ঠাকুর

Gaganendranath Tagore: আধুনিক ভারতীয় শিল্পের প্রেক্ষাপটে গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান বুঝতে হলে তাঁকে কেবল ‘ঠাকুরবাড়ির মানুষ’ হিসেবে দেখলে চলবে না; বিচার করতে হবে একজন অনুসন্ধিৎসু ও আধুনিক শিল্পী হিসেবে।

বুদ্ধের হাত, বিশ্বকর্মার যন্ত্র! ইলোরার ১০ নম্বর গুহায় আসলে কে বসে আছেন?

The caste history of vishwakarma's: ইলোরার 'সুতারের ঝোপড়ি' থেকে আধুনিক কারিগরের কর্মশালা, বিশ্বকর্মার হাজার বছরের যাত্রা আজও অব্যাহত। ইলোরার দশ নম্বর গুহায় বুদ্ধের মূর্তিকে ভক্তরা ডাকেন বিশ্বকর্মা বলে, যিনি কারিগরদের পূর্বপুরুষ, দেবতাদের স্থপতি। ঋগ্বেদের 'সর্বকর্তা' থেকে পুরাণের 'দেবশিল্পী', ব্রাহ্মণত্বের দাবি থেকে ওবিসি সংরক্ষণ—বিজয়া রামাস্বামী, জ্যান ব্রাউয়ার ও কিরিন নারায়ণের গবেষণায় উন্মোচিত হয়েছে, বিশ্বকর্মাদের ঘিরে গড়ে ওঠা বর্ণবাদ, কারিগরি ও ক্ষমতাকাঠামোর জটিল ইতিহাস।

লেপচাদের দার্জিলিং যেভাবে হয়ে উঠল ব্রিটিশদের শৈলশহর

Darjeeling history: ভারতের প্রথম ‘জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন’ (জিআই) ট্যাগ প্রাপ্ত পণ্য বিশ্বখ্যাত ‘দার্জিলিং টি’। অথচ এই চা গাছ কিন্তু দার্জিলিং-এর ‘ভূমিপুত্র’ নয়। সাহেবরা নিজেদের ব্যবসায়িক কর্মকাণ্ডে শান দিতেই এখানকার আদি বাস্তুতন্ত্রের খোলনলচে বদলে দিয়েছিল। দেশীয় বনভূমি ধ্বংস করে পাইন আর চা রোপণের মাধ্যমেই জন্ম নিয়েছিল আধুনিক পর্যটন মানচিত্রের এই ‘খাদের ধারের দার্জিলিং’।